বাড়িতে আগুন, নরেন্দ্রপুরে অস্বাভাবিক মৃত্যু পৌঢ়ার, তদন্তে পুলিশ

শুক্রবার গভীর রাতে এক মহিলার ঘর থেকে ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয়রা। বাড়িতে ছুটে আসেন প্রতিবেশিরা। এসে দেখেন ওই পৌঢ়ার ঘরে জ্বলছে আগুন।

Share:

নিজস্ব প্রতিনিধি: রহস্যজনক মৃত্যু এক পক্ষাঘাতগ্রস্ত পৌঢ়ার। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর(Narendrapur) থানার বোয়ালিয়া এলাকায়। শুক্রবার গভীর রাতে মহিলার ঘর থেকে ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয়রা। কী ঘটেছে দেখতে তাঁর বাড়িতে ছুটে আসেন প্রতিবেশিরা। এসে দেখেন ওই পৌঢ়ার ঘরে জ্বলছে আগুন। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়। তবে ততক্ষণে অগ্নিদগ্ধ হয়ে মৃত্য হয়েছে ৫০ বছরের প্রৌঢার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃত মহিলার নাম গৌরী সাহা।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, নরেন্দ্রপুর থানার বোয়ালিয়া এলাকার বাড়িতে একাই থাকতেন গৌরী সাহা। তিনি শারীরিক ভাবে সক্ষম ছিলেন না। পক্ষাঘাতগ্রস্ত ছিলেন গৌরী দেবী। চলাফেরা করার সামর্থ্য ছিল না তাঁর। ঘরের মধ্যে একাই থাকতেন। নিজে রান্না করে খেতে পারতেন না। সেই কারনে বাড়ির কাজের জন্য একজন মহিলাকে নিয়োগ করেন। তিনিই খাবার তৈরি করে রেখে দিয়ে যেতেন। অন্যান্য দিনের মতো শুক্রবারও রান্না করে রেখে যান ওই মহিলা। কিন্তু রাতে ঘটল এই মর্মান্তিক ঘটনা। ঘরে আগুনে পুড়ে মৃত্যু হল ওই পৌঢ়ার।

মৃত ওই মহিলার পরিবারের তরফে জানানো হয়েছে, পক্ষাঘাতে আক্রান্ত ছিলেন তিনি। হাঁটাচলার ক্ষমতা ছিল না। ঘরবন্দি হয়েই থাকতেন সারা ক্ষণ। কোনও ভাবে আগুন লেগে যাওয়ার পর তাই ওই মহিলা বেরোতে পারেননি বলেও মনে করছেন স্থানীয়দের একাংশ। স্থানীয়রাই পুলিশে খবর দেন। ঘটনাস্থলে এসে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। ঘটনায় ইতিমধ্যেই অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ দায়ের করা হয়েছে। পক্ষাঘাতগ্রস্ত প্রৌঢ়ার মৃত্যুর অন্য কোনও কারণ রয়েছে কিনা, তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

মাসের শেষে পকেট খালি? জানুন টাকা জমানোর দুর্দান্ত টিপস

এই বছর শ্রাবণ মাসে কয়টি সোমবার পড়বে? ভগবান শিবকে জল নিবেদনের পদ্ধতি জানুন

আজকের রাশিফল: আর্থিক উন্নতি, কর্মক্ষেত্রে তর্কে জড়াবেন না, বড় বিপদে পড়বেন

শ্রীরামপুরে ‘অত্যাচারিত’ তৃণমূল কাউন্সিরের বিরুদ্ধে পুরসভার গেটে বিক্ষোভ বাসিন্দাদের

মাছের ভেড়িতে লুটে বাধা, বসিরহাটে ১৫ বছরের পড়ুয়াকে এলোপাথাড়ি কোপ

‘আলবিদা সলিম কুমার’, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য মালায়ালি অভিনেতার

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

কবে রাজনীতি ছাড়বেন জানিয়ে দিলেন পদকজয়ী কুস্তিগির বিনেশ ফোগাট

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

বেহালার রায় বাহাদুর রোডের পরিত্যক্ত জমি থেকে উদ্ধার কলকাতা পুরসভার লক্ষ লক্ষ বালতি

সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন তামিম ইকবাল

তারাতলায় গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত, উদ্ধার কাজে পুলিশ ও পুরকর্মীরা