রাজ্যসভা নির্বাচনে তৃণমূলের ৪ প্রার্থীর নাম ঘোষণা

রাজ্যসভায় তৃণমূলের প্রার্থী হচ্ছেন সুস্মিতা দেব, নাদিমূল হক, মমতাবালা ঠাকুর ও সাগরিকা ঘোষ। বাকি ১টি আসনে বিজেপি প্রার্থী দেবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যসভা নির্বাচনে(Rajya Shabha Election 2024) বাংলার ৫ আসনের(5 Seats from Bengal) মধ্যে ৪টি আসনে নিজেদের প্রার্থীদের নাম ঘোষণা করে দিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস(TMC)। এই ৪ প্রার্থী হলেন সুস্মিতা দেব(Sushmita Deb), নাদিমূল হক(Nadimul Haq), মমতাবালা ঠাকুর(Mamata Bala Thakur) এবং সাগরিকা ঘোষ(Sagarika Ghosh)। বাদ পড়লেন শান্তনু সেন, আবির বিশ্বাস ও সুভাষিস চক্রবর্তী। আগামী ২৭ ফেব্রুয়ারি রাজ্যসভার ৫৬টি আসনের জন্য ভোটগ্রহণ করা হবে। এর মধ্যে ১৩টি রাজ্যের ৫০টি আসনের সদস্যদের মেয়াদ শেষ হচ্ছে আগামী ২ এপ্রিল। আর দুই রাজ্যের ৬টি আসনের সদস্যদের মেয়াদ শেষ হবে ৩ এপ্রিল। পশ্চিমবঙ্গ ছাড়াও যে সব রাজ্যগুলিতে ২৭ ফেব্রুয়ারি রাজ্যসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে তার মধ্যে রয়েছে উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার, মধ্যপ্রদেশ, গুজরাট, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, রাজস্থান, কর্ণাটক, উত্তরাখণ্ড, ছত্তিশগড়, ওড়িশা, হরিয়ানা এবং হিমাচল প্রদেশ।

আগামী ২ এপ্রিলে মেয়াদ শেষ হবে রাজ্যসভার তৃণমূল সাংসদ নাদিমুল হক, আবিররঞ্জন বিশ্বাস, শুভাশিস চক্রবর্তী ও শান্তনু সেনের। এছাড়া বাংলা থেকে রাজ্যসভায় নির্বাচিত কংগ্রেস সদস্য অভিষেক মনু সিংভিরও মেয়াদ শেষ হবে সেদিন। কিন্তু এখন রাজ্য বিধানসভায় কংগ্রেসের ১জনও বিধায়ক নেই। একমাত্র বিরোধী দল হিসাবে সেখানে রয়েছে বিজেপি। সেই হিসাবে রাজ্যসভার যে ৫টি আসন ফাঁকা হচ্ছে তাতে নিজেদের আসন সংখ্যার জোরে তৃণমূল যেমন ৪টি আসন দখল করতে সমর্থ, তেমনি বিজেপিও ১টি আসনে নিজেদের প্রার্থীকে জেতাতে সক্ষম। সেই সূত্রেই দেখা গেল তৃণমূল এদিন ৪টি আসনের ৪জন প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে। জল্পনা ছিল আইনজীবী তথা সুপ্রিম কোর্টে তৃণমূলের হয়ে লড়াই করা অভিষেক মনু সিংভির কপালে হয়তো শিকে শিঁড়লেও ছিঁড়তে পারে। কিন্তু তা হয়নি। 

তবে অস্বীকার করার উপায় নেই এদিন তৃণমূল আবির ও শান্তনুকে বাদ দিয়ে যেমন চমক দিয়েছে তেমনি চমক দিয়েছে মমতাবালা ঠাকুর ও সাংবাদিক সাগরিকা ঘোষকে প্রার্থী করে। সুস্মিতা এর আগেও তৃণমূলের সাংসদ হিসাবে রাজ্যসভায় গিয়েছেন। এবারেও যাচ্ছেন। আবার নাদিমুল সংখ্যালঘু মুখ হিসাবে বেশ জনপ্রিয়। মমতাবালা মতুয়াদের ধর্মসমাজের প্রাণকেন্দ্র ঠাকুরনগরের ঠাকুরবাড়ির বউ এবং তৃণমূলেরই প্রাক্তন সাংসদ। অমিত শাহ যখন হুঙ্কার দিচ্ছেন লোকসভা নির্বাচনের আগেই CAA লাগু হবে তখন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) সেই হুংকারের বদলে যোগ্য জবাব দিলেন মতুয়াদের বাড়ির মেয়ে তথা বড়মা বীণাপানি দেবীর পুত্রবধূকে রাজ্যসভায় পাঠিয়ে। আবার সাংবাদিক সাগরিকা ঘোষকে রাজ্যসভায় পাঠিয়ে মমতা কার্যত দেশের মিডিয়াকুলকেও বার্তা দিলেন নিঃশব্দে যা বেশ তাৎপর্যপূর্ণ।

হাকিমপাড়ায় গণ জামাইষষ্ঠী ,বৃদ্ধাশ্রমের প্রবীণ মায়েদের হাতেই বরণ

আফগানদের চুনকাম করে একদিনের সিরিজ জিতলেন শুভমনরা

সাবধান! বিনা টিকিটে ট্রেনে উঠলে এ বার পকেট থেকে খসবে দ্বিগুণ টাকা

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভিটে কিনবে রাজ্য, জানালেন শুভেন্দু

তারকেশ্বরে দাঁড়িয়ে বাবা তারকনাথকে স্মরণ করে বক্তব্য শুরু করেন মোদি

কবে অবসর? বিশ্বকাপের মাঝেই বড় ইঙ্গিত লিওনেল মেসির

সুখবর, মা হতে চলেছেন অভিনেত্রী সামান্থা প্রভু

হাড়োয়া পিজি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে দেড় কোটি টাকা আর্থিক তছরুপের অভিযোগ

সিপিএম-তৃণমূলের খুঁড়ে যাওয়া গর্ত ঠিক করে সুপারফাস্ট স্পিডে কাজ শুরু হয়েছে: মোদি

মহারাষ্ট্রে মন্দিরের ছাদ ভেঙে মৃত্যু ৪ জনের, ধ্বংসস্তুপের নিচ থেকে উদ্ধার ২৩ জনকে

প্রসিদ্ধ কৃষ্ণের ৫ উইকেট, ২১৮ রানে গুটিয়ে গেল আফগানিস্তান

খুনের চেষ্টা ও ভয় দেখানোর অভিযোগে সাঁকরাইলের পঞ্চায়েত উপপ্রধান সহ ২ তৃণমূল নেতা গ্রেফতার

দিঘার সমুদ্রে স্পিড বোটের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু পর্যটকের, তদন্তে পুলিশ

আবাস যোজনায় কাটমানি নেওয়া টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের