আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শুধু পড়ুয়াদের ট্যাব কেনার টাকাই নয়, গায়েব লক্ষ্মীর ভাণ্ডার ও বার্ধক্য ভাতাও

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: পশ্চিমবঙ্গ সরকারের(West Bengal Government) তরফ থেকে ছাত্রছাত্রীদের জন্য কল্যাণমুখী প্রকল্প ‘তরুণের স্বপ্ন’-এর(Taruner Swapno) ১০ হাজার টাকা নির্দিষ্ট পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হলেও একাধিক জেলার স্কুলপড়ুয়ারা নিজেদের প্রাপ্য অর্থ থেকে বঞ্চিত হয়েছেন।‌ অথচ সরকারের তরফ থেকে টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে। ঘটনার তদন্ত শুরু হতেই বেরিয়ে আসে বিস্ফোরক তথ্য। কোনও জালিয়াতি গ্যাং ইচ্ছাকৃতভাবে ছাত্রছাত্রীদের অ্যাকাউন্ট নম্বরের জায়গায় নিজেদের অ্যাকাউন্ট নম্বর বসিয়ে দিয়েছে, ফলে সেই টাকা চলে গিয়েছে ওই জালিয়াতদের অ্যাকাউন্টেই(Money Fraud)। শুধু এখানেই থেমে থাকেনি ওই গ্যাং।

আরও পড়ুনঃ তীব্র আসক্তি মোবাইল গেমে, বাবা-মার বকাবকিতে চরম সিদ্ধান্ত নিল ছেলে

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) নির্দেশে পুনরায় ওই ঘটনার তদন্ত শুরু হতেই পুলিশের হাতে উঠে এল আরও চমকপ্রদ তথ্য। শুধু ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পের টাকাই নয়। পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয় প্রকল্প ‘লক্ষ্মীর ভাণ্ডার’(Lokkhir Bhandar Project) ও ‘বার্ধক্য ভাতা’-র টাকাও গায়েব হয়েছে। লালবাজার সাইবার পুলিশের(Lalbazar Cyber Department) তৎপরতায় জালিয়াতিদের কয়েকটি অ্যাকাউন্ট চিহ্নিতকরণ করে সেগুলি ফ্রিজ করে দেওয়া হয়েছিল। সেই অ্যাকাউন্টগুলির অতীত রেকর্ডে চোখ বোলাতেই রীতিমতো চমকে যান সাইবার কর্তারা। শুধু ‘তরুণের স্বপ্ন’ প্রকল্পের টাকাই নয় ওই অ্যাকাউন্টগুলিতে জমা হয়েছিল লক্ষ্মীর ভাণ্ডার এমনকি বার্ধক্য ভাতার টাকাও।

আরও পড়ুনঃ হাসপাতাল পরিষ্কারের নামে টাকা লুটপাট, ফাঁস বিজেপি পঞ্চায়েত প্রধানের কুকীর্তি

পূর্ব বর্ধমান ও পূর্ব মেদিনীপুর জেলায় এরকম অ্যাকাউন্টের হদিশ পেয়েছে রাজ্য পুলিশ। এমনকি ঝাড়খণ্ডের একটি জালিয়াতি গ্যাং এই ঘটনার সঙ্গে যুক্ত বলে মনে করা হচ্ছে। গোটা বিষয়টি নজরে এসেছে নবান্নের শীর্ষ পর্যায়ের আধিকারিকদেরও। বর্তমানে তদন্ত চলছে জোরকদমে। এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বঞ্চিত স্কুলপড়ুয়াদের অ্যাকাউন্টে অতি শীঘ্রই টাকা পাঠানোর নির্দেশ দিয়েছেন। দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলেও জানানো হয়েছে পুলিশ প্রশাসনের তরফে। কে বা কারা এই বিপুল পরিমাণ অর্থ তছরুপের সঙ্গে জড়িত তা জানার চেষ্টা চলছে।

Published by:

Share Link:

More Releted News:

‘রাজনৈতিক ডাস্টবিনে পরিণত করা যাবে না’, বাড়িতে বসে বিস্ফোরক পার্থ

রাজ্যে দ্বিতীয় দফার ভোটের মাঝে আচমকাই শুভেন্দুকে ফোন শাহের

শুভেন্দুকে ঘিরে ‘চোর–চোর’ স্লোগান, ভবানীপুরে কেন্দ্রীয় বাহিনী ডেকে ছুটে পালালেন

আরবানায় প্রথম ভোটার রচনা, সবুজ পোশাকে ভোট দিয়ে কী বললেন তারকা সাংসদ?

‘‌দম আছে তো?’‌ দ্বিতীয় দফার ভোটেই মোদিকে চ্যালেঞ্জ ছুড়লেন ডেরেক

মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইকে কুর্নিশ জানিয়ে ‘বাঘিনী’ সম্বোধন মিমির

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ