চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সুখবর, এবার এসি বাসে চেপেই কলকাতা থেকে ঝাড়গ্রাম পৌঁছতে পারবেন পর্যটকরা

নিজস্ব প্রতিনিধি: কলকাতায় আসার জন্যে আর ট্রেনের অপেক্ষায় থাকতে হবে না ঝাড়গ্রামের বাসিন্দাদের। এবার এসি বাসে চেপেই কলকাতায় পৌঁছে যাবেন ঝাড়গ্রামের লোকজন। আবার কলকাতা থেকে যাঁরা ঝাড়গ্রাম ঘুরতে যাবেন বা অন্যান্য কাজে যাবেন, তাঁরাও এসি বাসে চেপে অনায়াসেই পৌঁছে যাবেন ঝাড়গ্রাম। আর ট্রেনের টিকিট বুকিংয়ের অপেক্ষায় হাপিত্যেশ করে থাকতে হবে না। এবার দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা ঝাড়গ্রাম থেকে কলকাতা পর্যন্ত দুটি এসি বাস পরিষেবা চালু করল। যার ফলে কলকাতায় আসতে আর কেবল ট্রেনের উপরে ভরসা রাখতে হবে না।

দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা সূত্রে জানা গিয়েছে, শনিবার (৪ এপ্রিল) পরীক্ষামূলকভাবে একটি এসি বাসের ট্রায়াল দেওয়া হয়েছে। এই বাস পরিষেবা ঝাড়গ্রাম থেকে সকাল সাড়ে ছ’টায় চালু হবে। যা মেদিনীপুর হয়ে কলকাতার ধর্মতলা পৌঁছবে। আর একটি বাস দুপুর ২টো ৪০ মিনিটে ঝাড়গ্রাম থেকে লোধাশুলি হয়ে কলকাতার গড়িয়া পৌঁছবে। যার ফলে কলকাতার পর্যটকদের যেমন সুবিধা হবে, তেমনই চিন্তা দূর হবে ঝাড়গ্রামের বাসিন্দাদেরও। এ প্রসঙ্গে, পরিবহণ সংস্থার ঝাড়গ্রাম ডিপোর ইনচার্জ জানিয়েছেন, ‘সবসময় সঠিক সময়ে ট্রেন চলে না। যার ফলে ঝাড়গ্রাম থেকে কলকাতা যাওয়ার জন্য যাত্রীদের দুর্ভোগের মুখে পড়তে হয়। তাই তড়িঘড়ি কলকাতায় যাওয়ার জন্যে তেমন কোনও যানবাহন থাকে না।

তাই ট্রেনের পরেই বাসের উপর আস্থা রাখেন যাত্রীরা। তাই গরম এবং পর্যটকদের কথা মাথায় দুটি এসি বাস চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার থেকে তা নির্দিষ্ট সময়ে চলবে। এছাড়াও দক্ষিণপূর্ব রেলের ঝাড়গ্রাম-হাওড়া শাখায় সময়মতো ট্রেন চলেনা। যার ফলে ঝাড়গ্রামের পর্যটন ব্যবসা ক্ষতির মুখে পড়ছে। তাই ঝাড়গ্রাম থেকে সকালে ও বিকেলে দুটি এসি বাস চালানোর সিদ্ধান্তে পর্যটকদের অনেক উপকৃত হবেন।’

Published by:

Share Link:

More Releted News:

প্রথম দফার ভোটের আগে ঝড়ল রক্ত, বাম কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

মঙ্গলে শহরে ইডির হানার সম্ভাবনা, টার্গেট দক্ষিণ কলকাতার হেভিওয়েট তৃণমূল প্রার্থী!

কর্তব্যে গাফিলতি ও নিয়ম অমান্য করায় ভবানীপুরের তিন আধিকারিককে সাসপেন্ড কমিশনের

‘মিনি পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেওয়ার অভিযোগে থানা ঘেরাও বিজেপির, পুলিশের লাঠিচার্জে জখম প্রার্থী

‘জাহাজ বাড়ির মালিক’ সুফিয়ানের জামাই তথা নন্দীগ্রাম আন্দোলনের নেতা আটক, বিক্ষোভ তৃণমূলের

তৃণমূল এবং ‘আইপ্যাকের’ বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অভিযোগ বিজেপি সাংসদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ