সরকারি চালানের আদলে ভুয়ো ই-চালান বানিয়ে চলত বালি পাচার, গ্রেফতার মূল পাণ্ডা

সরকারি ওয়েবসাইটের আদলে ভুয়ো ওয়েবসাইট তৈরি করে একেবারে আসলের মত দেখতে ই-চালান তৈরি করত প্রতারকরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: সরকারি চালানের আদলে ভুয়ো ই-চালান (Fake E-Challan) বানিয়ে চলত বালি পাচার। শুধু তাই নয়, ভুয়ো ই-চালান বের করার জন্য সরকারি ওয়েবসাইটের আদলে বানানো হয়েছিল ভুয়ো ওয়েবসাইটও। বালি পাচারকাণ্ডের তদন্তে নেমে অবশেষে এই চক্রের মূল পাণ্ডাকে গ্রেফতার (Arrest) করল বিধাননগর সাইবার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত যুবকের নাম দীপক কুমার ঘোষ। বালি পাচারকাণ্ডের তদন্তে নেমে তাঁর হদিশ পান তদন্তকারীরা। অভিযোগ সরকারি ওয়েবসাইটের আদলে ভুয়ো ওয়েবসাইট তৈরি করে ভুয়ো ই-চালান তৈরি করত দীপক কুমার ঘোষের নেতৃত্বে একটি চক্র। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রথমে সরকারি ওয়েবসাইটের আদলে ভুয়ো ওয়েবসাইট তৈরি করে একেবারে আসলের মত দেখতে ই-চালান তৈরি করত প্রতারকরা। সেই ভুয়ো চালান চলে যেত পাচারকারীদের হাতে। এরপর অবৈধভাবে বালি তুলে পাচার করা হত রাজ্যের বিভিন্ন জায়গায়। সরকারি নজরদারি এড়িয়ে দীর্ঘদিন ধরে এই চক্র সক্রিয় বলে জানতে পেরেছে পুলিশ।

ধৃত দীপক কুমার ঘোষের বিরুদ্ধে ৪১৯/৪২০/৪৬৭/৪৬৮/৪৬৯ / ৪৭১/ ১২০বি ধারায় মামলা রুজু করা হয়েছে। শনিবার ধৃতকে বিধাননগর মহকুমা আদালতে পেশ করে পুলিশ।

চাপ বাড়ল ভারতের, ২৫ শতাংশ পর্যন্ত শুল্কের ‘ঘা’ আমেরিকার

মমতা নাকি ঋতব্রত, কার ঝুলিতে যাবে জোড়াফুল প্রতীক? শুক্রেই মিলবে উত্তর

কিশোরীকে অপহরণ করে খুন, দোষীদের যাবজ্জীবনের সাজা শোনাল আলিপুর আদালত

রাতারাতি বদলে যাবে ভাগ্য, কেতু গোচরে অর্থলাভের যোগ এই ৩ রাশির

বোলপুরের পর ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়ে পলাতক অভিযুক্ত, চাঞ্চল্য আসানসোলে

এক ক্লিকেই ট্রেনে বসে পেয়ে যাবেন পছন্দের খাবার, কীভাবে অর্ডার করবেন?

অবিবাহিত মেয়ের অন্তঃসত্ত্বার খবর শুনেই ক্ষুব্ধ বাবা-মা! তারপর যা ঘটল..

বুধে ষাঁড়ের গুঁতোতে চাঙ্গা শেয়ার বাজার, ২.৫ লক্ষ কোটি টাকা আয় বিনিয়োগকারীদের

‘রাজবংশীদের জমি বাংলাদেশিদের দিয়েছিল সিপিএম,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

রাহুলের বিরুদ্ধে সিবিআই ও ইডি তদন্তের নির্দেশ খারিজ করল সুপ্রিম কোর্ট

পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস মামলা কলকাতা হাইকোর্টে ফেরাতে চায় সুপ্রিম কোর্ট

চায়ের আড্ডায় জমে যাবে, বাড়িতেই বানান মিক্সড ভেজ কাটলেট

গলল না বরফ, মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনের ঝাঁঝ বাড়াচ্ছে শ্রমিকরা, উত্তপ্ত বাংলাদেশ

মল্লিকবাজারে কাপড়ের গুদামে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন