দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পাতিপুকুরকান্ডে গ্রেফতার ১, ঘটনাস্থলে মোতায়েন পুলিশ

নিজস্ব প্রতিনিধি: বুধবার রাতে পাতিপুকুরে ট্রেনের ধাক্কায় এক যুবকের মৃত্যু ঘিরে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল এলাকা। সেই ঘটনায় একজনকে গ্রেফতার করল পুলিশ।

স্থানীয়দের দাবি, দমদম ও বিধান নগর স্টেশনের মাঝে রেল লাইনের ধারে জমায়েত হঠাতে বুধবার রাতে তাড়া করেছিল পুলিশ। পুলিশ ধাওয়া রায় দৌড়ে পালাচ্ছিলেন এক যুবক। সেই সময় আচমকা ট্রেন চলে আসে। তখনই লাইনে পড়ে গিয়ে ট্রেনের তলায় চলে যান ওই যুবক। এর ফলে পুষ্পেন্দু তরতরি নামের ওই যুবকের মৃত্যু হয়। আর তার পর থেকেই রণক্ষেত্রের চেহারা নেয় পাতিপুকুর এলাকা। পুলিশের ওপর আছড়ে পড়ে সব ক্ষোভ। রেল লাইন থেকে পাথর তুলে পুলিশকে লক্ষ্য করে ছুঁড়তে থাকেন বিক্ষোভকারীরা। লেকটাউন(Laketown) ও পূর্ব কলকাতার উল্টোডাঙা থানা এলাকার কয়েকটি জায়গায় রাস্তা অবরোধ করেন স্থানীয়রারাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন এলাকার বাসিন্দারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল বাহিনী

উত্তর কলকাতার শ্যামবাজার ট্রাফিক গার্ডের আধিকারিকরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন। বিক্ষোভের জেরে যানজটের সমস্যা এড়াতে বিভিন্ন রাস্তা দিয়ে গাড়ি ঘুরিয়ে দেয় ট্রাফিক পুলিশস্থানীয়দের অভিযোগ, বিধাননগর কমিশনারেট পুলিশের অতি সক্রিয়তা জন্যই এই ঘটনাটি ঘটেছে। যদিও পুলিশের দাবি, ওই এলাকায় যাতে সমাজবিরোধীরা মাথাচাড়া না দিতে পারে, তার জন্য প্রতিনিয়ত তল্লাশি চালানো হয়। এদিনও রুটিনমাফিক তল্লাশি চালানো হচ্ছিল। তখনই এই ঘটনা ঘটে।

এই ঘটনা নিয়ে স্থানীয় এক বাসিন্দা জানান, “বুধবার লেকটাউন থেকে তল্লাশি চালাতে আসে। ৪৫ জনকে আটক করে পুলিশ। সেই সময় একজন যুবক রেল লাইন ধরে পালানোর চেষ্টা করে। সেই সময় ২ নম্বর লাইন থেকে ট্রেন আসছিল। ট্রেনের ধাক্কাতে মৃত্যু হয় তার। তারপর এলাকার লোকজন বিক্ষোভ দেখায়।

বৃহস্পতিবার সকালে দমদম জিআরপির-র(Dumdum GRP) আধিকারিকরা ঘটনাস্থল ঘুরে দেখেন। নতুন করে যাতে আর উত্তেজনা সৃষ্টি না হয়, তাই জিআরপির-র তরফে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে পুলিশ।

Published by:

Share Link:

More Releted News:

‘গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসবকে সেনার শাসনে পরিণত করেছে বিজেপি,’ কড়া প্রতিক্রিয়া অভিষেকের

নিশাচর কমিশন! ভোটের আগে গভীর রাতে পর্যবেক্ষকদের সঙ্গে জরুরি বৈঠকে CEO মনোজ

বৃহস্পতি-শুক্রতে শহরে আসতে গেলে হাতে রাখুন অতিরিক্ত সময়, জানাচ্ছে কলকাতা পুলিশ

তালিকায় নাম থাকলেই দেওয়া যাবে না ভোট, নির্বাচন কমিশনের নয়া নিয়ম কী?‌

তৃণমূল কর্মীদের গ্রেফতারি নিয়ে কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা কমিশনের

ফোন কোনওভাবেই ‘সুইচড অফ’ রাখা যাবে না, অফিসারদের নয়া নির্দেশ কমিশনের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ