বড়বাজারে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার মালিক ও ম্যানেজার

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা : বড়বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় হোটেল মালিক ও ম্যানেজারকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ঋতুরাজ হোটেলের মালিক আকাশ চাওলা এবং ম‍্যানেজার গৌরব কপূরকে গ্রেফতার করা হয়েছে। আগুন লাগার পর থেকেই খোঁজ মিলছিল না মালিকের।

পুলিশ সূত্রে খবর, বুধবার রাতের আগুন লাগার ঘটনার জন্য দমকল এফআইআর দায়ের করেছে। পাশাপাশি, পুলিশও  অভিযোগ দায়ের করেছে। দমকল ও পুলিশের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের হয়েছে।

জানা গিয়েছে, মঙ্গলবার রাতে বড়বাজার এলাকায় মেছুয়াবাজারের ঋতুরাজ হোটেলে আগুন লাগে। হোটেলের সিঁড়ি বন্ধ থাকায় অনেকেই নামতে পারেননি। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা চত্বর। সেই ধোঁয়ায় দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে ১৪ জনের। একজন আতঙ্কে কার্নিশ থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু হয়েছে ১ জনের।

বুধবারই ম্যানেজারকে আটক করে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করে মালিকের খোঁজ পাওয়ার চেষ্টা করছিল পুলিশ। অবশেষে বৃহস্পতিবার গ্রেফতার করা হয়েছে ২জনকে। পুলিশ সূত্রে খবর, মৃতদের মধ্যে ১২জনের পরিচয় জানতে পারা গিয়েছে। এরকা বেশিরভাগই ভিনরাজ্যের বাসিন্দা।ময়নাতদন্তের রিপোর্টে জানা গিয়েছে, বিষাক্ত ধোঁয়ার কারণেই মৃত্যু হয়েছে। কোনওভাবেই তাঁরা ঘটনাস্থল থেকে বের হতে পারেননি।

মেছুয়া বাজার হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দমবন্ধ মৃত্যু হয়েছে ১৫ জনের। গুরুতর অবস্থায় হোটেল থেকে ২২ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে রাতেই ঘটনাস্থলে গিয়েছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। বুধাবার ঘটনাস্থলে গিয়েছে ফরেন্সিক দল। তাঁরা নমুনা সংগ্রহ করেছে।

রেজিনগরে পুলিশের সঙ্গে বচসা, আটক করে থানায় নিয়ে যাওয়া হল হুমায়ুন কবীরকে

৪ বছরের ছেলেকে নিয়ে কুয়োয় ঝাঁপ! মা-ছেলের পরিণতি হল মর্মান্তিক

নাইজেরিয়ায় বিধ্বস্ত সামরিক বিমান, মৃত ৩২

১২ হাজারের কমে মিলবে Ai+Nova 2 5G স্মার্টফোন!

কড়া নিরাপত্তায় নন্দীগ্রাম ও রেজিনগরে চলছে ভোটগ্রহণ

পাহাড়ের নির্জনতায় কাটান ছুটি! উত্তরবঙ্গের এই ৩ গ্রামে মিলবে মেঘের অপূর্ব মেলবন্ধন

৫৭২ বছরের প্রাচীন ঘোষাল বাড়ির পুজোয় দশমীতে মাকে দেওয়া হয় পান্তা-ইলিশ

সাবধান! মহালয়ার দিনে ভুলেও করবেন না এই ৬ কাজ

বাংলাদেশের বিদেশ সচিব হচ্ছেন দিল্লিতে দায়িত্ব সামলানো সালাহউদ্দিন নোমান চৌধুরী

শিগগিরই বদলে যাচ্ছে রাজ্যের নাম, বড় ঘোষণা শমীকের

এক ধাক্কায় ২৮,০০০ থেকে ৯,০০০ ফুটে নেমে লন্ডন-শিকাগোগামী ব্রিটিশ এয়ারওয়েজ, থরহরিকম্প যাত্রীদের

সৌদি আরবের জ্বালানি শোধনাগারে হুতিদের ড্রোন হামলায় প্রাণ গেল বাংলাদেশির

নাকতলা উদয়নে পঞ্জিকার ইতিহাস, আলিপুর সর্বজনীনে রামায়ণের গল্প বলবেন শিল্পী অনির্বাণ

ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার তীব্র আপত্তি, চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ ফেরাচ্ছে না ICC