বিধায়ক হিসেবে শীতকালীন অধিবেশনে যোগ দেওয়ার ইচ্ছাপ্রকাশ পার্থর, পুরানো জায়গা পাবেন কি?

Share:

নিজস্ব প্রতিনিধি: জেলমুক্তি হয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের। তিন বছর পর বাড়ি ফিরেছেন পার্থ চট্টোপাধ্যায়। জেল হওয়ার পর দল থেকে সাসপেন্ড করা হয় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে। তবে বাড়ি ফেরার পরেই ফের সক্রিয় রাজনীতিতে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন, এবার ঘনিষ্ঠ মহিল সূত্রে জানা গিয়েছে, পার্থ চট্টোপাধ্যায় বিধায়ক হিসাবে বিধানসভার আসন্ন শীতকালীন অধিবেশনে যোগ দিতে চান।

তৃণমূল শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে বিধানসভা সচিবালয় সকলের কাছে পৌঁছে গিয়েছে প্রাক্তন পরিষদীয়মন্ত্রীর ইচ্ছার কথা। ভোটে জিতে বিধায়ক হলেও দুর্নীতি মামলায় জেলে যাওয়ার পর পার্থ চট্টোপাধ্যায়কে সাসপেন্ড করেছে তৃণমূল। ঠিক এই কারণে বিধায়ক হলেও বিধানসভায় প্রাক্তন শিক্ষামন্ত্রী নিজের ইচ্ছামতো ট্রেজারি বেঞ্চে বসতে পারবেন না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ মন্ত্রিসভার সদস্যেরা বৃত্তাকার বিধানসভার অধিবেশনকক্ষে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের ডান দিকে বসেন। বিজেপি পরিষদীয় দল স্পিকারের বাঁ দিকে বসেন। এই অবস্থায় পার্থর জায়গা ঠিক কোথায় হবে তা নিয়েই চর্চা শুরু হয়েছে।

পার্থ কোথায় বসবেন এই নিয়ে দলের কেউ মুখ খোলেন নি। তবে বিধানসভার সচিবালয় সূত্রে খবর প্রবীণ বিধায়ককে জায়গা দেওয়া হতে পারে শাসকদলের বিধায়কদের আসন যেখানে শেষ হয় এবং যেখান থেকে বিরোধী বিধায়কদের আসন শুরু হয় তার মধ্যবর্তী কোনও জায়গায়। এই মধ্যবর্তী আসনে বসেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নওশাদ সিদ্দিকি। সেই পন্থা নেওয়া হতে পারে পার্থর ক্ষেত্রে।

এই প্রসঙ্গে উল্লেখ্য, বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রতীকে দাঁড়িয়ে ২০০১ সালে প্রথম বার বিধায়ক হয়েছিলেন পার্থ। ২০০৬ সালে দ্বিতীয় বার বিধায়ক হয়েছিলেন। সেই সময়ে তৎকালীন বিরোধীদল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পার্থকেই দায়িত্ব দেন বিরোধী দলনেতার। এরপর ২০১১ সালে তৃণমূল ক্ষমতায় আসার পর পার্থ চট্টোপাধ্যায়ের কাঁধে শিক্ষা, শিল্প, পরিষদীয় দফতরের মতো গুরুত্বপূর্ণ বিভাগের দায়িত্ব সঁপেছিলেন মুখ্যমন্ত্রী। তবে নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়ানোয় জেলে যেতে হয় তাঁকে। তিন বছর পর সোমবার তাঁর জেলমুক্তি হয়েছে।

১২৫তম বর্ষে নোবেল পুরস্কারের অর্থমূল্য ৯ শতাংশ বাড়ল

শনিবার রাধাষ্টমীতে ভুলেও এই ৫ কাজ করবেন না, রাধারানি রুষ্ট হলে রক্ষে থাকবে না

‘সিঙ্গুরের মানুষকে এতবছর বোকা বানানো হয়েছে,’ দাবি শিল্পমন্ত্রী তাপস রায়ের

হটস্পট নন্দীগ্রাম, খুনের মামলায় গ্রেফতার কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

ভারতে নাশকতার ছক! ঢাকার তেজগাঁওয়ের মসজিদ থেকে সন্দেহভাজন ২৩ জঙ্গি আটক

খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র

এআই দিয়ে তৈরি নকল তথ্য, ডানকুনিতে ভুয়ো লটারি চক্রের হদিশ, গ্রেফতার ৫ যুবক

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে

কলকাতায় ধৃত মার্কিন ভাড়াটে সেনা মাথ্যু ভানডাইকের জামিন মঞ্জুর দিল্লি আদালতের

অস্কার জেতার দৌড়ে নাম লেখাল স্টারডমহীন মরাঠি ছবি ‘গোন্ধল’

খাইবার পাখতুনখোয়ার মসজিদের কাছে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত কমপক্ষে ২৫, আহত ৫০

অভিষেক ম্যাচেই তাণ্ডব রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয়ের, স্ট্রাইক রেট ২১১.১১

মুখ রক্ষায় নন্দীগ্রামে কংগ্রেসকে সমর্থনের ঘোষণা মমতার

কোহলি-পোলার্ডকে টেক্কা দিয়ে টি টোয়েন্টিতে নয়া মাইফলক স্পর্শ করলেন বাটলার