সাগর দত্ত মেডিকেল কলেজ ও হাসপাতালে মারধরের ঘটনায় গ্রেফতার ৪

সাগর দত্ত মেডিকেল কলেজ ও হাসপাতালে জুনিয়র ডাক্তারদের মারধরের ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত ৪জনকে গ্রেফতার করেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে শুক্রবার রাতে উত্তর শহরতলির সাগর দত্ত মেডিকেল কলেজ ও হাসপাতালে(Sagar Dutta Medical College and Hospital) চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ, রোগীর পরিবারের সদস্যেরা হাসপাতালের চার তলায় উঠে গিয়ে জুনিয়র ডাক্তারদের(Junior Doctors) ওপর হামলা চালান। ভাঙচুর করা হয় মহিলাদের ওয়ার্ডে। এমনকি, মহিলা চিকিৎসকদের ঘর থেকে টেনে বার করে মারধর করা হয় বলে অভিযোগ। পুলিশ ঘটনাস্থলে পৌঁছলেও পরিস্থিতি সামাল দিতে তাঁদের বেগ পেতে হয়েছিল। এই ঘটনায় জুনিয়র ডাক্তার, নার্স-সহ ৭ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে পুলিশকর্মীও রয়েছেন। এই ঘটনার প্রতিবাদে শুক্রবার রাত ১১টা থেকে সাগর দত্তে কর্মবিরতি(Strike) ঘোষণা করেছেন সেখানকার জুনিয়র ডাক্তারেরা। পুলিশ(Police) ওই ঘটনায় এখনও পর্যন্ত ৪জনকে গ্রেফতার(Arrest) করেছে। এদিনই তাঁদের ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে। 

আরও পড়ুন, রবি বিকালে উত্তরের পথে মমতা, শিলিগুড়িতে করবেন প্রশাসনিক বৈঠক

জানা গিয়েছে, রঞ্জনা সাউ নামে বছর ৩৬-এর এক মহিলাতে শুক্রবার সাগর দত্ত হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। অভিযোগ, হাসপাতালে আনার পরেও রোগীর কোনও রকম চিকিৎসা হয়নি। ঘণ্টার পর ঘণ্টা ফেলে রাখা হয়েছিল। শেষে তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় স্বাস্থ্যকর্মীরা অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা করেছিলেন। কিন্তু তাতেও কোনও লাভ হয়নি। হাসপাতালেই মৃত্যু হয় রঞ্জনার। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোরগোল পড়ে যায় হাসপাতাল চত্বরে। রোগীর পরিজনদের সঙ্গে বাক্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন চিকিৎসকেরা। শুরু হয় ধাক্কাধাক্কি। ঝামেলার মাঝে পড়ে আক্রান্ত হন স্বাস্থ্যকর্মীরা। সপ্তাহ খানেক আগেও এক রোগী মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল সাগর দত্তে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবার সাগর দত্তে রোগী মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়াল।

আরও পড়ুন, ভারতে সেমিকন্ডাক্টর বিপ্লবের নেতৃত্ব দিতে চলেছে কলকাতা, ট্যুইট মমতার

সাগর দত্তের ঘটনার খবর পেয়ে রাতেই সেখানে পৌঁছে যান পশ্চিমবঙ্গ জুনিয়র ডক্টর্স ফ্রন্টের (ডব্লিউবিজেডিএফ) প্রতিনিধিরা। পরে তাঁরা সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান, শুক্রবার রাত থেকে সাগর দত্তে শুরু হয়েছে কর্মবিরতি। সেখানকার জুনিয়র ডাক্তারেরা কর্মবিরতির ডাক দিয়েছেন। বাকি হাসপাতালের জুনিয়র ডাক্তারেরা কী করবেন, তা জেনারেল বডির বৈঠকের মাধ্যমে স্থির করা হবে। তবে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে সাগর দত্তের ঘটনাকে হাতিয়ার করে রাজ্যের একাধিক সরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজে ফের কর্মবিরতির পথে হাঁটতে পারেন জুনিয়র ডাক্তাররা।

দর্জির দোকানে উর্দি বানাতে গিয়ে পাকড়াও ভুয়ো বায়ুসেনা কর্তা

‘ক্রাইম পেট্রোল’ ছাড়লেন অনুপ সোনি, শোয়ের নতুন সঞ্চালক অজয় দেবগন

হাসিনাকে দ্রুত দেশে ফেরান, দীনেশ ত্রিবেদীকে কড়া বার্তা তারেকের

কৌশিকী অমাবস্যায় তারাপীঠে মদ বিক্রি বন্ধ, সিদ্ধান্ত মন্দির কর্তৃপক্ষের

সায়নী ঘোষের অফিসে তালা ঝুলিয়ে দিল কালীঘাটপন্থী তৃণমূল

স্লোভেনিয়ায় ভারতীয় দূতাবাসে তাণ্ডব, কড়া ব্যবস্থা নেওয়ার দাবি বিদেশমন্ত্রকের

শিল্পপতি রত্ন টাটার ডিপফেক ভিডিও দেখিয়ে প্রতারণা, ৪.০৯ লক্ষ টাকা খোয়ালেন নার্স

পাঠ্যবইয়ে পালাবদলের হাওয়া! ‘আফ্রিকা’র জায়গায় ‘শিবাজী উৎসব’, ‘সিরাজউদ্দৌলা’র বদলে প্রতাপাদিত্য

তারেক-দীনেশ বৈঠকের আগেই ঢাকায় ‘র’ প্রধান পরাগ জৈন, জোর জল্পনা

ঝাড়খণ্ডে ‘বিধানসভা ঘেরাও’ কর্মসূচিতে উত্তেজনা, পড়ুয়াদের উপর জলকামান-লাঠিচার্জ পুলিশের

হালিশহর থানার লকআপে তৃণমূলকর্মীর মৃত্যু, সাসপেন্ড তদন্তকারী অফিসার

৩১ বছরের অপেক্ষার অবসান, ক্রিকেটে ইতিহাস গড়ল ফুটবলের দেশ ব্রাজিল

ফিলিপাইনে ঘূর্ণিঝড় ‘কুজিরো’ ও ‘ডলফিন’-এর তাণ্ডব! বন্যা-ভূমিধসে মৃত ১২, নিখোঁজ ৮

অভিষেকের বিদেশযাত্রায় শর্তসাপেক্ষে অনুমতি দিল সুুপ্রিম কোর্ট