Saltlake-এ Porn Racket, গ্রেফতার গেস্ট হাউসের ম্যানেজার

ভিডিওটি শুট হয়েছিল Saltlake-এর AL Block-এর একটি গেস্ট হাউসে যেখানে ম্যানেজার হিসাবে কাজ করছিলেন নারায়ণ। পুলিশ তদন্ত চালাচ্ছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আবারও Sex Racket-এর পর্দা ফাঁস, তাও খাস কলকাতার কান ঘেঁষে থাকা Saltlake-এর বুকে। একটি গেস্ট হাউসে চলছিল সেই Sex কাম Porn র‌্যাকেট! এক মহিলার অভিযোগের ভিত্তিতে ঘটনাটি জানতে পারে বিধাননগর থানার পুলিশ। তার জেরে গ্রেফতারও(Arrest) হয়েছেন ওই গেস্ট হাউসের(Guest House) ম্যানেজার(Manager)। তবে এই ঘটনায় আরও অনেকেই জড়িত বলে মনে করছেন। গ্রেফতার হওয়া ব্যক্তির বিরুদ্ধে প্রতারণা ও যৌন নির্যাতনের অভিযোগ আনা হয়েছে। সল্টলেকের মতো জায়গায় এই ধরনের ঘটনা উদ্বেগ বাড়াচ্ছে। কেননা সেখানে গেস্ট হাউসের সংখ্যা যথেষ্ট। সব গেস্ট হাউসে নজরদারি সমান ভাবে চালানো যায় না সব সময়। এখন কেউ একজন এগিয়ে এসে অভিযোগ দায়ের করেছেন তাই পুলিশ ওই Sex Racket-এর কথা জানতে পেরেছে। কিন্তু যদি কেউ এগিয়ে এসে না জানাতেন তো পুলিশ কীভাবে জানতে পারত! এটাই ভাবাচ্ছে অনেককে।

আরও পড়ুন মমতার সিদ্ধান্তে স্ট্যাম্প ডিউটি বাবদ রেকর্ড রাজস্ব আদায়

জানা গিয়েছে গ্রেফতার হওয়া ওই গেস্ট হাউসের ম্যানেজারের নাম নারায়ণ দাস। যে মহিলা বিষয়টি পুলিশের কাছে অভিযোগ জানিয়েছিলেন তাঁর দাবি, তাঁকে নারায়ণ দাস একটি ভিডিয়ো করার জন্য রাজি করায় এবং বলে ভারতে তা দেখানো হবে না। কিন্তু, কয়েকদিনের মধ্যেই বাংলাদেশ এবং ভারতের কয়েকটি নিষিদ্ধ সাইটে সেই ভিডিয়োটি দেখা যায়। ভিডিওটি শুট হয়েছিল Saltlake-এর AL Block-এর একটি গেস্ট হাউসে যেখানে ম্যানেজার হিসাবে কাজ করছিলেন নারায়ণ। এরপরেই পুলিশের দ্বারস্থ হন ওই মহিলা। নারায়ণের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। তার জেরেই গ্রেফতার হয় নারায়ণ। পুলিশ এখন যেটা খতিয়ে দেখছে তা হল, ওই গেস্ট হাউসে কি আরও কোনও বেআইনি কার্যকলাপ চলত? পাশাপাশি, এই ধরনের নিষিদ্ধ ভিডিয়ো তৈরির জন্য কোনও ফাঁদ পাতা হত কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফে। কিছুদিন আগেই সল্টলেকে একটি ভুয়ো কল সেন্টারের হদিশ পেয়েছিল পুলিশ। সেক্টর ফাইভে ওই কল সেন্টারে হানা দিয়ে প্রায় ২১ জনকে আটক করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। এবার সামনে এল Sex Racket-এর ঘটনা।

হানিমুনে গিয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা! ঋতুস্রাব হতেই স্ত্রীয়ের সঙ্গে যা করলেন স্বামী…

আগুনের লেলিহান শিখার গ্রাস থেকে কীভাবে সপরিবারে রক্ষা? ভয়াবহ অভিজ্ঞতা বর্ণনা পর্যটকের

তারাপীঠের হোটেলে বিধ্বংসী আগুন, মৃত ৭

শ্রাবণের সোমবারে পুজো দিতে গিয়ে বিহারের অশোকধাম মন্দিরে পদপিষ্ট হয়ে সাত পুণ্যার্থীর মৃত্যু

সপ্তাহের শুরুতেই বৃষ্টির দাপট, নিম্নচাপের জেরে একাধিক জেলায় জারি লাল-কমলা সতর্কতা

তারাপীঠের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘুমের মধ্যেই ঝলসে মৃত ৭

ঝাল-ঝোল তো খেয়েছেন, এবার বেগুন দিয়ে বানিয়ে ফেলুন কই ভোলার রসা

Whatsapp-এ ‘থাম্বস আপ’ পাঠাচ্ছেন, বিপদে পড়ছেন না তো? জেনে নিন এই ইমোজির আসল অর্থ

২১ অগস্ট তারেকের সফরের আগেই ঢাকার হাতে হাদির দুই খুনিকে তুলে দিচ্ছে মোদি সরকার?

‘আশিসদাকে কেউ হয়তো ফোন করে ভয় দেখাতে পারে,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযানকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা, সীমানা সিল করল পুলিশ

‘১ কোটি ৪৩ লক্ষ পরিবার আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায়,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘হেনস্থার জন্য মানসিক চাপে ছিলেন আশিসদা’, প্রাক্তন মন্ত্রীর আত্মহত্যায় শোকাহত মমতা

‘বিজেপি হলেও ছাড় নেই’, বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাড়িতে হামলা নিয়ে কড়া বার্তা শুভেন্দুর