কসবাকাণ্ডে অভিযুক্তদের নিয়ে ফের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি : কসবার ল কলেজে ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় অভিযুক্তদের নিয়ে ফের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ। শুক্রবার সকালেই কসবা গণধর্ষণকাণ্ডে মনোজিৎ মিশ্র সহ ৩ অভিযুক্তকে নিয়ে ল’ কলেজে পুনর্নির্মাণ করা হয়েছে। মুখ ঢাকা অবস্থায় তাদের কলেজে নিয়ে যাওয়া হয়। করা হয়েছে কলেজের থ্রিডি ম্যাপিং।

শুক্রবার ঘটনাস্থলে ৪ অভিযুক্ত নিয়ে গিয়ে আরো একবার ঘটনার পুনর্নিমাণ করেছে পুলিশ। কলেজ এরিয়ার  থ্রি মাপিং করা হয়েছে। ঘটনাস্থলের ৩৬০ ডিগ্রী ছবি তুলতে এই থ্রি ডি ম্যাপিং করা হয়।  ইউনিয়ন রুম, গার্ড রুম থেকে শৌচালয় সব জায়গায় থ্রিডি ম্যাপিং করা হয়েছে। ক্রাইম সিনের ডিটেল মডেল তৈরি করতে এই পদ্ধতি ব্যবহার করা হয়। কোন প্রমাণ যাতে চোখ না এড়িয়ে যায়, সেই জন্যই এই পদ্ধতি ব্যবহার করা হয়।

গত শনিবার রাতে কসবার ল কলেজে গণধর্ষণের ঘটনায় নিয়ে আসা হল তিন অভিযুক্তকে। একে একে তিন জনকে প্রবেশ করানো হয়েছে কলেজ প্রাঙ্গণে (College Compound)। এরপর র‍্যাফ বাহিনী ও পুলিশ দিয়ে চারপাশ ঘিরে রেখে অভিযুক্তদের কিভাবে তারা ঘটনা ঘটিয়েছে তা পুনঃনির্মাণ (Restructuring) করে দেখাতে বলা হয়। শুধু তাই নয় ঘটনা ঘটানোর সময় কিভাবে ওই ছাত্রীর গণধর্ষণের ঘটনা মোবাইলে তারা ক্যামেরাবন্দি করেছিল তাও পুনঃনির্মাণ করা হয়। ঘটনার সময় কলেজের নিরাপত্তা রক্ষী (Sequrity Guard) কোথায় ছিল সেই অবস্থানও পরিষ্কার করেছিল অভিযুক্তরা। মনোজিৎ মিশ্র, প্রমিত মুখোপাধ্যায় ও জেব আহমেদ এই ৩ অভিযুক্তকে কলেজ প্রাঙ্গণে নিয়ে গিয়ে কিভাবে গোটা ঘটনাটা ঘটেছে তা পুনর্নির্মাণ করিয়ে দেখেন তদন্তকারী অফিসাররা। এই পুনঃনির্মাণ ঘটনার ভিডিওগ্রাফিও করা হয়।

শুক্রবার ফের পুনর্নির্মাণ করা হয়েছে। এদিন নিরাপত্তারক্ষীকেও আনা হয়েছিল। প্রথমবারের মত এদিনও ঘটনার পুনর্নির্মাণ করেছেন পুলিশ আধিকারিকরা।

পুরনিয়োগ দুর্নীতি  মামলায় এবার মদন মিত্রকে তলব ইডির

৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত