কেমন আছে ‘অপা’র কুকুরেরা? ওদের তো দোষ নেই…

কোটি কোটি টাকা- রাশি রাশি গয়না- জমি- বাড়ি- ফ্ল্যাট আর সেক্স টয়ে নজর সকলের। কিন্তু ওদের কী হবে? আবেদন জানিয়েছেন আরও বেশ কয়েকজন পশুপ্রেমীও।

Share:

নিজস্ব প্রতিনিধি: অর্পিতা মুখোপাধ্যায় (ARPITA MUKHERJEE) ও পার্থ চট্টোপাধ্যায় (PARTHA CHATTERJEE) ইডি হেফাজতে। আর অর্পিতার টালিগঞ্জের ‘ডায়মণ্ড সিটি’ ফ্ল্যাটে বন্দি ৯ টি ভিন্ন প্রজাতির কুকুর। তারা পোষ্য। তাদের তো আর দোষ নেই। কেমন আছে তারা? ১৯ তলার ১৬০০ স্কোয়ার ফুট ফ্ল্যাটে কেমন কাটছে তাদের দিন? এই অবলা পোষ্যদের নিজেদের কাছে নিতে চেয়ে ইতিমধ্যেই ইডির কাছে আবেদন জানিয়েছে একটি পশুপ্রেমী সংস্থা ও কয়েকজন পশুপ্রেমী।

কোটি কোটি টাকা- রাশি রাশি গয়না- জমি- বাড়ি- ফ্ল্যাট আর সেক্স টয়ে নজর সকলের। কিন্তু ওদের কী হবে? ওদের বলতে একটি বিগল, একটি পাগ, একটি রটওয়েলার এবং একটি করে ইংলিশ বুলডগ ও ফ্রেঞ্চ বুলডগ আর দু’টি করে গোল্ডেন রিট্রিভার ও ল্যাব্রডরের।

ওই ৯ কুকুরের দায়িত্বে থাকা ট্রেনার অজয় বলেন, আপাতত দেড় মাসের জন্য ওদের জল- খাবার ও প্রয়োজনীয় সমস্ত জিনিস মজুত রয়েছে। দেখভাল করছেন ২ জন কেয়ারটেকর। তবে উদ্বিগ্ন পশুপ্রেমীরা। যত্নে কি আদৌ ৯ সারমেয়? তাই ইডির কাছে এক পশু প্রেমী সংগঠন আবেদন জানিয়েছে ওই ৯ পোষ্যকে নিজেদের কাছে নেওয়ার জন্য। এমন আবেদন জানিয়েছেন আরও বেশ কয়েকজন পশুপ্রেমীও।

রায়গঞ্জে জঙ্গল থেকে নাবালিকার বিবস্ত্র দেহ উদ্ধার! চাঞ্চল্য

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক পথচারীকে পিষল ট্রাক, মৃত ৭

ধনতেরাস উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

‘থানায় বসে ঋতব্রতদের হয়ে হলফনামায় সই করেছে পুলিশ,’ বিস্ফোরক দাবি অভিষেকের

নৃশংস হত্যাকাণ্ড! স্ত্রী-সহ শ্বশুরবাড়ির সাতজনকে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার ক্যাবচালক

সুখ-সমৃদ্ধি কামনা করে ধনতেরাসে দেশবাসীকে শুভেচ্ছা জানলেন প্রধানমন্ত্রী

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

দিল্লির করোল বাগের বাজারে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২২টি ইঞ্জিন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

আজকের রাশিফল: ধনতেরাসে কাদের ঘরে আসবে ধন-সম্পদ! কার ভাগ্যে অশনি সংকেত?

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!