যাদবপুরে নিরাপত্তার ঘেরাটোপে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ টেট-পরীক্ষার্থীদের

যাদবপুর বিদ্যাপীঠে প্রায় এক হাজার চাকরিপ্রার্থী প্রাথমিক টেট পরীক্ষা দিচ্ছে।  সকাল থেকে পরীক্ষা কেন্দ্রে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: পাঁচ বছর পর রবিবার হতে চলেছে রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য টেট (Primary TET) পরীক্ষা। নিশ্চিদ্র নিরাপত্তার ঘেরাটোপে মোড়া হয়েছে সমস্ত পরীক্ষা কেন্দ্র (Examination Centre)। বাদ নেই কলকাতার অন্যতম নাম করা শিক্ষা প্রতিষ্ঠান যাদবপুর বিদ্যাপীঠ (Jadavpur Vidyapith)। যাদবপুর বিদ্যাপীঠে প্রায় এক হাজার চাকরিপ্রার্থীর প্রাথমিক টেট পরীক্ষা নেওয়া হচ্ছে।  সকাল থেকে পরীক্ষা কেন্দ্রে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

রবিবার সকাল সাড়ে নটা বাজার সঙ্গে সঙ্গে যাদবপুর বিদ্যাপীঠের গেট খুলে দেওয়া হয়। গেট খুলে যাওয়ার পর পরীক্ষার্থীরা একে একে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে শুরু করে। চাকরিপ্রার্থীদের সুবিধার্থে খোলা হয়েছে কন্ট্রোল রুম। কী কী নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করা যাবে না সেই বিষয়ে পরীক্ষা কেন্দ্রে বারবার ঘোষণা করা হচ্ছে মাইকিং করে। কোনরকম ইলেকট্রনিক্স গেজেট বা ব্যাগ নিয়ে পরীক্ষা কেন্দ্রের ভিতরে যাওয়া যাবে না। শুধুমাত্র হাতে থাকবে পরীক্ষার অ্যাডমিট, যাবতীয় পরিচয়পত্র এবং একটি পেন। স্কুলের বাইরে মোতায়েন করা হয়েছে পুলিশ। পড়ুয়াদের চেকিং করার পাশাপাশি পরীক্ষায় যারা গার্ড দেবেন তাদেরও পুরোপুরি চেকিং করে প্রবেশ করানো হচ্ছে।

প্রসঙ্গত রাজ্যজুড়ে মোট ১৪৬০টি কেন্দ্রে টেট পরীক্ষা নেওয়া হচ্ছে। শহর কলকাতায় ১৫টি কেন্দ্রে নেওয়া হচ্ছে পরীক্ষা। পরীক্ষার্থী এবং পরীক্ষাকেন্দ্রের ভারপ্রাপ্ত লোকজন ছাড়া ভিতরে ঢোকা নিষিদ্ধ বাকিদের। প্রশ্নফাঁস রুখতে এবং নির্বিঘ্নে প্রাথমিক টেট পরীক্ষা সম্পন্ন করতে ৬ জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য স্বরাষ্ট্র দফতর। উত্তর দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এবং দক্ষিণ দিনাজপুরে পরীক্ষা চলাকালীন ইন্টারনেট বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। স্বরাষ্ট্র দফতরের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে রবিবার দুপুর ১২টা থেকে বেলা ২ টো ৩০ মিনিট পর্যন্ত নিয়ন্ত্রিত হবে ইন্টারনেট পরিষেবা।

বাগনানে নিহত বিজেপি কর্মীর কন্যাকে সরকারি চাকরি, ঘোষণা শুভেন্দুর

ভাগবত পাঠের আসরে নাচার শাস্তি, কুড়ুল দিয়ে স্ত্রী ও দুই সন্তানের ধড়মুণ্ডু আলাদা করলেন স্বামী

বনরক্ষীর আট পদে চাকরির জন্য হাজির শুধু একমাত্র তরুণী, বেনজির কাণ্ড মধ্যপ্রদেশে

২০৩৮ সালের বিশ্বকাপের আয়োজকের দায়িত্ব পেতে ঝাঁপাচ্ছে আমেরিকা

অসুস্থ পাপিয়া অধিকারী, করতে হল অস্ত্রোপচার, এখন কেমন আছেন অভিনেত্রী?

২৪ বিঘার বাগানবাড়ি, হিন্দু মেয়েদের জোর করে বিয়ে! কাঠগড়ায় গোসাবার মুসলিম নেতা

‘কথা রেখেছি’, তামান্না খুনে ২৩ অভিযুক্ত গ্রেফতার হতেই এক্সে লিখলেন শুভেন্দু

রাম মন্দিরে চাঁদা চুরি কাণ্ডে ট্রাস্টের প্রধান চম্পত রাইয়ের ইস্তফা গৃহীত

৭,৭৪৪ কোটি টাকা! বিশ্বের সর্বোচ্চ বেতনভোগীদের তালিকায় বঙ্গ তনয়, কে এই শঙ্খ মিত্র?

সাবধান! কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রবল ঝড়-বৃষ্টি, পাঁচ জেলায় জারি সতর্কতা

ত্রিপুরার মেডিকেল কলেজে পড়াচ্ছেন বাংলাদেশ থেকে পালিয়ে আসা শেখ হাসিনার দলের প্রাক্তন সাংসদ

ফের ধাক্কা স্ট্যালিনের, ৯ বছর বাদে ডিএমকের সঙ্গ ছাড়ল ভাইকোর এমডিএমকে

ভূমিকম্পের হাত থেকে শিশুকন্যাকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন ভেনেজুয়েলার ফুটবলারের স্ত্রী

সর্ষের ঝাঁঝে বাঙালির প্রিয় পদ, বাড়িতেই চটজলদি বানিয়ে নিন ‘বেগুন সর্ষে’