বিএসএফের এক্তিয়ার বৃদ্ধি নিয়ে মামলা দায়ের হাইকোর্টে

বিএসএফ আইনের ১৩৯ নম্বর ধারার বৈধতা চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছে জনস্বার্থ মামলা। মামলাকারীর তরফে বলা হয়েছে, যেভাবে বিএসএফের ক্ষমতার পরিধি বাড়ানো হয়েছে তা শুধুই যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার পরিপন্থীই নয়, সংবিধানের ১৪ নম্বর অনুচ্ছেদেরও পরিপন্থী। বিএসএফের ক্ষমতা বৃদ্ধির জেরে জনজীবনে নেতিবাচক প্রভাব পড়বে।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশের সীমান্ত প্রহরার দায়িত্বে থেকে বিএসএফ। দীর্ঘদিন পর্যন্ত সেই বিএসএফ-কে ক্ষমতা দেওয়া ছিল আন্তর্জাতিক সীমানা থেকে ১৫কিমি ভিতর পর্যন্ত এলাকায় টহলদারির পাশাপাশি তল্লাশি চালানোর ও কাউকে আটক করার। কিন্তু সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সেই পরিধি বাড়িয়ে ৫০কিমি করেছে। আর সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য সরকারগুলির সঙ্গে কোনও রকম আলোচনা না করেই। একই সঙ্গে দেশের সব রাজ্যে এই পরিধি বাড়ানো হয়নি। কেবলমাত্র বাংলা, পঞ্জাব ও অসমে এই পরিধি বাড়ানো হয়েছে। এই সিদ্ধান্তকে ঘিরে বাংলা ও পঞ্জাব সরকার ইতিমধ্যেই তীব্র আপত্তি জানিয়েছে। বাংলার মুখ্যমন্ত্রী এই সিদ্ধান্ত প্রত্যাহার করার জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধও করেছেন। কেন্দ্র সেই অনুরোধ নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগেই কলকাতা হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা। আরভ সেই মামলায় বিএসএফের ডিজি-কে যুক্ত করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

জানা গিয়েছে, বিএসএফ আইনের ১৩৯ নম্বর ধারার বৈধতা চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছে জনস্বার্থ মামলা। মূলত সীমান্তবর্তী এলাকায় বিএসএফের এক্তিয়ার-বৃদ্ধির বিরুদ্ধেই এই মামলা দায়ের করা হয়েছে। মামলাকারীর তরফে বলা হয়েছে, যেভাবে বিএসএফের ক্ষমতার পরিধি বাড়ানো হয়েছে তা শুধুই যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার পরিপন্থীই নয়, সংবিধানের ১৪ নম্বর অনুচ্ছেদেরও পরিপন্থী। সায়ন বন্দ্যোপাধ্যায় নামের মামলাকারী যিনি নিজে আইনজীবীও, তিনি দাবি করেছেন কেন্দ্রের নোটিফিকেশন অনুযায়ী বিএসএফ এবার থেকে শুধু বর্ধিত এলাকায় তল্লাশিই করতে পারবে তাই নয় প্রয়োজনে বাজেয়াপ্ত এবং গ্রেফতারিও করতে পারবে। আর এর জেরে সীমান্তবর্তী এলাকায় জনজীবনে নেতিবাচক প্রভাব পড়বে। সেই মামলা গ্রহণ করা হবে কিনা তা নিয়েই এদিন শুনানি ছিল কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। সেই শুনানিতেই হাইকোর্ট এই মামলার সঙ্গে বিএসএফের ডিজিকে যুক্ত করার নির্দেশ দিয়েছে। সেই সঙ্গে জানিয়েছে মূল মামলার শুনানি শুরু হবে আগামী ১৪ ডিসেম্বর।  

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

জানুয়ারি থেকে ‘ভরসা প্রকল্পে’ শিক্ষিত বেকারদের মাসিক ভাতা, কারা পাবেন জানিয়ে দিলেন শুভেন্দু

অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয় পরিবারের উপর ‘ডিম থেরাপি’, ভাইরাল ভিডিও

মানহানির মামলায় ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল আদালত

‘ইংরেজি-সহ সব ভাষাতে রাজ্যের নাম হবে পশ্চিমবঙ্গ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

বালুরঘাট-মায়াপুর সরাসরি বাস পরিষেবা শুরু, কখন ছাড়বে, ভাড়া কত?

‘নেপাল ছাড়া প্রভু রাম অসম্পূর্ণ’, বলেন্দ্র শাহকে পাশে নিয়ে বললেন মোদি

দক্ষিণ সুদানে ভয়াবহ হামলা! নিহত ৭ শিশুসহ ২৪ জন নিরীহ নাগরিক

ধর্মতলায় অভিজাত হোটেল থেকে বিদেশি নাগরিকের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

‘তৃণমূল নেতাদের জন্য বিজেপির দরজা বন্ধ,’ বার্তা দিলীপের

বিসলেরির জলে মিলল ক্যানসারের উপাদান! সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপের অনুমতি FSSAI-এর

বিসলেরি বিতর্কের জের, এ বার সব বোতল ও প্যাকেটজাত জলের নমুনা পরীক্ষা করবে FSSAI

শীতেই ময়দানে মমতা, জেলা সফরে যাবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী

শখে চুল রঙ করার ভয়ংকর পরিণতি! স্ত্রীর চুলের বেণী কেটে খুনের চেষ্টা স্বামীর