বিপ্লব শেষ! তৃণমূলেই থাকছেন রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়

Share:

নিজস্ব প্রতিনিধি: আরজিকর ইস্যুতে বারংবার তৃনমূলের বিরুদ্ধে সুর চড়িয়েছেন তৃনমূল সাংসদ  সুখেন্দুশেখর রায়। এর জন্য একাধিকবার নিজের দলের বিরুদ্ধেই ক্ষোভ উগড়ে দিয়েছিলেন এই সাংসদ। জল্পনা ছিল দলের সাথে সম্পর্ক ঘুচছে সুখেন্দুর। তবে প্রকাশ্যে এল অন্য খবর। রাজ্যসভার আসন বদল করতে চাওয়া এই সাংসদই এবার ডাক পেলেন রাজ্যসভার সাংসদদের বৈঠকে। আর দলের সাথে সুসম্পর্ক গঠনে অনেকটা কুনাল ঘোষ সাহায্য করেছেন বলেই খবর।

বুধবার সাংসদ বৈঠকে আমন্ত্রণ পেয়েছন সুখেন্দু। মঙ্গলবার রাতে তাঁকে আমন্ত্রণ জানান ডেরেক ও’ব্রায়েন। তৃণমূল সূত্রে খবর, আজ থেকে তৃণমূলের সব কর্মসূচিতে থাকবেন সুখেন্দু।

উল্লেখ্য, গত ৯ আগস্ট আরজিকর হাসপাতালে কর্মরত তরুণীকে ধর্ষণ ও খুনের ঘটনা সামনে আসতেই  প্রতিবাদে সরব হয়েছিলেন সুখেন্দু। একের পর এক বিতর্কিত পোস্ট করেছিলেন তিনি। এমনকী, সে সময় লালবাজারে তলবও করা হয় তাঁকে। তখন থেকেই দূরত্ব তৈরি হয়। তবে দূরত্ব দূর করতে আসরে নামেন  কুণাল ঘোষ। পরামর্শ দেন মুখ্যমন্ত্রীকে চিঠি লেখার। সূত্রের খবর, কুণালের পরামর্শেই মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি দেন সুখেন্দু। ভুল স্বীকার করে লেখেন, ‘মেয়ের বাবা হিসেবে আর জি কর কান্ড নিয়ে ব্যথিত ছিলাম। বিভিন্ন খবরে নানাভাবে বিভ্রান্ত হয়েছি।” এরপরই দেখা গেল বরফ গলন। আজ ধনকরের বিরুদ্ধে কর্মসূচিতে থাকবেন সুখেন্দু।

ফাইনালের পর মেসির সতীর্থদের গুন্ডামি নিয়ে তদন্ত শুরু করল ফিফা

ইউক্রেনের ওডেশা বন্দর ছাড়ার মুখে জাহাজে হামলা, নিহত চার ভারতীয় নাবিক

প্রতিজ্ঞা ভেঙে ইমরানের ‘আওয়ারাপান ২’-এ গানের মাধ্যমে প্লেব্যাকে ফিরছেন অরিজিৎ!

‘অনশন চালিয়ে যাব’, হাসপাতাল থেকেই ঘোষণা করলেন ওয়াংচুক

‘একুশে জুলাইকে ভাঙিয়ে বাড়ি-গাড়ি-সম্পত্তি করেছে,’ নাম না করে অভিষেককে আক্রমণ শুভেন্দুর

অনলাইন গেমে নেশা, পরিবারের বকুনি খেয়ে নিখোঁজ কিশোর, চাঞ্চল্য হুগলির মগরায়

হাওড়ায় স্টেশনে টানা ৬০ ঘণ্টার কাজ, তিনদিন বাতিল একাধিক লোকাল ও এক্সপ্রেস, রইল তালিকা

নিউটাউনের আবাসন থেকে উদ্ধার নেটপ্রভাবী তৃষা সাহার ঝুলন্ত দেহ, রক্তাক্ত লিভ-ইন সঙ্গীও

দুপুর গড়াতেই কলকাতায় ঝেঁপে বৃষ্টি, শহরে একাধিক রাস্তায় জল জমার আশঙ্কা

পিএসসির মাধ্যমে ডিসেম্বরের মধ্যেই পঞ্চায়েতে ১১ হাজার নিয়োগ, বড় ঘোষণা দিলীপ ঘোষের

হেডকোয়ার্টার থেকে ডিজিপি’র মৃতদেহ উদ্ধার! চাঞ্চল্য ত্রিপুরায়

‘একুশে জুলাইয়ে নিহতদের পরিবার চাইলে এফআইআর করবে’, বললেন মুখ্যমন্ত্রী

সংসদ অভিযানের মাঝেই নাড্ডার সঙ্গে সাক্ষাৎ, কী আশ্বাস পেল ককরোচ জনতা পার্টি?

‘হয় পরিষেবা দিন, নাহলে পদত্যাগ করুন,’ পঞ্চায়েত প্রধানদের হুঁশিয়ারি দিলীপের