বারবার জামিনের আবেদন, ১০০০ টাকা জরিমানা পার্থর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ২২ দিন পরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। চারিদিকে যখন পুজোর তোড়জোড় তখন কারাগারের ওপারেই থাকছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। আবার পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন খারিজ। পাশাপাশি বারবার জামিনের আবেদন করায় ১০০০ টাকা জরিমানা করা হল তাঁকে।  

শনিবার(২৩ সেপ্টেম্বর) আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালতে জামিনের আবেদন করেন পার্থ। বার বার চার্জশিটও দেখতে চান তাঁর আইনজীবী। কিন্তু তা গ্রাহ্য হয়নি। তাঁর জামিনের আবেদন খারিজ হয়। বুধবারও চার্জশিট দেখার আবেদন জানান তাঁর আইনজীবী। তখনই পার্থ চট্টোপাধ্যায়কে ১ হাজার টাকা জরিমানা করেন আলিপুর আদালতের বিচারক।

আপাতত প্রেসিডেন্সি সংশোধনাগার পার্থের ঠিকানা। নিম্ন আদালতে তাঁর বিরুদ্ধে ইডি এবং সিবিআইয়ের আনা অভিযোগের শুনানিও চলছে। ইতিমধ্যে সেখানেও বহুবার জামিনের আবেদন করেছেন পার্থ। দুর্নীতির সঙ্গে তাঁর কোনও সম্পর্কও নেই। এই মর্মে হাই কোর্টেও এই একই আর্জি নিয়ে মামলা করেছেন পার্থ।

আপাতত তাঁর ঠিকানা প্রেসিডেন্সি সংশোধনাগার। আগামী ১১ অক্টোবর এই মামলার পরবর্তী শুনানি।

ভাইয়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা? ভাইফোঁটায় বানান সুগার ফ্রি বাদামের বরফি

দুই পা হারিয়েও হার মানেননি সুদীপ, অদম্য লড়াইয়ে আজ স্বনির্ভর রানাঘাটের যুবক

ধনতেরাসে সোনা-রুপোর বাজারে স্বস্তি, কলকাতায় আজ কত দামে বিকোচ্ছে হলুদ ধাতু?

‘সম্পূর্ণভাবে তাঁর সিদ্ধান্ত,’ রোনাল্ডোর অবসর প্রসঙ্গে মত পর্তুগালের কোচের

ধনতেরাসে সোনা-রুপোর বাজারে স্বস্তি, কলকাতায় আজ কত দামে বিকোচ্ছে হলুদ ধাতু?

পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

শাহরুখের ‘পাঠান’-কে ছাপিয়ে প্রথম দিনে রেকর্ড আয় করল রণবীরের ‘রামায়ণ’

রায়গঞ্জে জঙ্গল থেকে নাবালিকার বিবস্ত্র দেহ উদ্ধার! চাঞ্চল্য

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক পথচারীকে পিষল ঘাতক ট্রাক, মৃত ৭

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘থানায় বসে ঋতব্রতদের হয়ে হলফনামায় সই করেছে পুলিশ,’ বিস্ফোরক দাবি অভিষেকের

নৃশংস হত্যাকাণ্ড! স্ত্রী-সহ শ্বশুরবাড়ির সাতজনকে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার ক্যাবচালক

দিল্লির করোল বাগের বাজারে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২২টি ইঞ্জিন