চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

স্বাস্থ্যভবনের বাইরেই রাতযাপন,  আন্দোলনকারীদের খোঁজখবর নিলেন স্বাস্থ্যসচিব

নিজস্ব প্রতিনিধিঃ সুপ্রিম কোর্টের নির্দেশকে তোয়াক্কা না করেই আন্দোলন চালিয়ে যেতে অনড় জুনিয়ার চিকিৎসকরা। দফায় দফায় স্বাস্থ্য ভবনের সামনে চলছে বিক্ষোভ।  গিটার-গানে স্বাস্থ্যভবনের বাইরে তারা  রাত জাগলেন। কিন্তু আন্দোলনকারীরা যতই সরকার বিরোধী স্লোগান দিয়ে গেলেন। অথচ যাঁদের পদত্যাগের দাবি করছেন চিকিৎসকরা  সেই স্বাস্থ্যকর্তারাই নিজে থেকে খোঁজ নিলেন আন্দোলনকারীদের রাতের খাবার রয়েছে কিনা বা তাদের কোন সাহায্যের দরকার আছে কিনা। তবে ঔদ্ধত্য দেখিয়ে সেই প্রস্তাবকে গুরুত্ব দিতে নারাজ আন্দোলনরত চিকিৎসকরা।

গত ৯ সেপ্টেম্বর  সুপ্রিম কোর্ট জানিয়েছিল, মঙ্গলবার বিকেল ৫ টার মধ্যে আন্দোলনরত চিকিৎসকদের কাজে ফিরতে হবে। আর  তা যদি না হয় রাজ্য সরকার কোন পদক্ষেপ নিলে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করতে পারবে না । কিন্তু সেই মঙ্গলবার কেটে গিয়ে বুধবার এখন আন্দোলনরত চিকিৎসকেরা কাজে যোগ দেয়নি। এই অবস্থার মধ্যে রাজ্য প্রশাসন কোন পদক্ষেপ নেয়নি। উল্টে  আন্দোলন কারীদের প্রতি বেশ নমনীয় ব্যবহার করছে রাজ্য সরকার।

উল্লেখ্য, আন্দোলনরত জুনিয়ার চিকিৎসকদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় যথেষ্ট নমনীয়তার বার্তা দিয়েছেন।  চিকিৎসকদের সঙ্গে আলোচনার পথ তিনি  খোলা রেখেছেন। কিন্তু সেই ডাক ফেরান আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। একথায় বলা যায়, চিকিৎসকরা সরকারের সঙ্গে বিন্দুমাত্র আলোচনার পথে না হাঁটলেন না। উল্টে সরকার বিরোধী স্লোগান দিতে থাকে।

Published by:

Share Link:

More Releted News:

আগামী ২-৩ ঘন্টায় ৭০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় হবে শিলাবৃষ্টি

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

খাস কলকাতায় সিপিএমে ভাঙন, নির্বাচনের প্রাক্কালে একঝাঁক যুবনেতার যোগ তৃণমূলে

সল্টলেকে ভয়াবহ দুর্ঘটনা, ডিভাইডারে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে গেল গাড়ি, আহত ৪

‘‌বাংলায় আপনাদের মেয়াদ আর ঠিক ১৯ দিন’‌, বিজেপি–নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ অভিষেকের

হুমায়ুন কবীরের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ তৃণমূলের, কড়া চিঠি পেশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ