মহিলা আইপিএলে খেলে পাওয়া ১০ লাখ টাকা মায়ের হাতে তুলে দিলেন সাইকা

বাবাই প্রথম পেশাদার ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখান তাঁকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘উইমেন্স প্রিমিয়ার লিগ’ (Women’s Super League) এ মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে তিনি বাইশ গজে বল হাতে লড়াই করেছেন। জীবনের অন্যতম ইনিংসে সাফল্য পেয়ে শুভেচ্ছার বন্যায় ভাসছেন বঙ্গ-তনয়া সাইকা ইশাক। বাবা আগেই প্রয়াত হয়েছেন। তিনি চাইতেন মেয়ে ক্রিকেটার হয়ে উঠুক। দেশের জার্সিতে খেলতে নামুক বাইশ গজে। তবে সেই লক্ষ্যে সাইকা এখনও পৌঁছতে না পারলেও অবিচল রয়েছেন নিজের আত্মবিশ্বাস নিয়ে। বর্তমানে তাঁর যাবতীয় আবদার মাকে ঘিরে। তাই খেলায় পারিশ্রমিক বাবদ পাওয়া ১০ লাখ টাকা নিজেই মায়ের হাতে তুলে দিলেন সাইকা। মঙ্গলবার এক সংবাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন পার্ক সার্কাসের সাইকা ইশাক (Saika Ishaque)।

প্রথম ‘উইমেন্স প্রিমিয়ার লিগ’ সদ্য শেষ হয়েছে। দিল্লিকে হারিয়ে শেষ হাসি হেসেছে মুম্বই ইন্ডিয়ানস। মুম্বই ইন্ডিয়ান্সের অন্যতম বোলার বাংলার মেয়ে সাইকা ইশাক গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন দলের জয়ে। দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) এর করা ১৩১ রান তাড়া করতে নেমে সাত উইকেট হাতে রেখেই ম্যাচ জিতে নেয় মুম্বই। মুম্বই ইন্ডিয়ান্সের অন্যতম বোলার বোলার সাইকা জানান, এই জয় তাঁর কাছে বড় প্রাপ্তি। আজীবন স্মৃতিতে এই জয় থেকে যাবে বলে জানান তিনি। বাড়ি ফিরে মা বা দিদির কাছে কী আবদার করেছেন? এই প্রশ্নের জবাবে সাইকা জানান, দিদিকে বলেছেন বিরিয়ানি তৈরি করতে। কারণ বিরিয়ানি যে তাঁর খুব পছন্দের খাবার।

মায়ের হাতে ম্যাচ বাবদ পাওয়া পারিশ্রমিক তুলে দেওয়া নিয়ে সাইকা জানান, যা দরকার, তা আম্মির কাছে চাইলে পেয়ে যাই। তাই টাকা নিয়ে আমার কিছু করার নেই। বাইক চালাতে পছন্দকারী সাইকা জানান, ছোট থেকেই ক্রিকেট খেলতে পছন্দ করেন তিনি। পাড়ার ছেলেদের সঙ্গে ক্রিকেট খেলতে নেমে পড়তেন। বাবাই প্রথম পেশাদার ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখান তাঁকে। সেই মত ক্রিকেট অ্যাকাডেমিতে তাঁকে ভর্তিও করে দেন তিনি। আপাতত জাতীয় দলে খেলার স্বপ্ন নিয়ে জয়ের আনন্দ ঝেড়ে ফেলে কঠোর অনুশীলনে মগ্ন হতে চান সাইকা।

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা