নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় জামিন শান্তিপ্রসাদ সিনহার, ৪ বছর পর জেলমুক্তি

Share:

নিজস্ব প্রতিনিধি : জামিন পেলেন SSC-র উপদেষ্টা কমিটির প্রাক্তন চেয়ারম্যান শান্তিপ্রসাদ সিনহা। জয় সেনগুপ্তের এজলাসে ৫ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেলেন তিনি। SSC নিয়োগ মামলার তদন্তে তাঁকে জেরায় জেরায় জেরবার করেছিল সিবিআই। ২০২২ সালে ১০ আগস্ট তাঁকে গ্রেফতার করেছিল সিবিআই। সিবিআই মামলায় আগেই জামিন মিলেছিল। এবার ইডির মামলায় জামিন পেলেন। এরপলে ৪ বছর পর জেলমুক্তি হতে চলেছে। 

এদিন জামিন দেওয়ার সময় কিছু শর্ত দেওয়া হয়েছে। বলা হয়েছে, নিজের এলাকা ছেড়ে বাইরে কোথাও তিনি যেতে পারবেন না। পাসপোর্টও আদালতের কাছে জমা রাখতে হবে। বিদেশযাত্রাতেও বিধিনিষেধ থাকছে। নিয়োগ দুর্নীতি মামলার সাক্ষীদের প্রভাবিত করা যাবে না। মনে করিয়ে দিয়েছেন বিচারপতি। 

SSC দুর্নীতি মামলায় নাম জড়িয়েছিল পার্থ চট্টোপাধ্যায়, শান্তিপ্রসাদ সিনহা, কল্যানময় গঙ্গপাধ্যায়ের। জেলবন্দিও থাকতে হয়েছে তাঁদের। ২০২২ সালের অগস্ট মাসে শান্তিপ্রসাদ সিনহাকে গ্রেফতার করে সিবিআই। এরপর শান্তি প্রসাদের বাড়ি থেকে ৫০ লক্ষ টাকা, দেড় কেজি সোনা ও একাধিক নথি উদ্ধার করা হয়েছিল। নিয়োগ দুর্নীতি মামলায়  শান্তিপ্রসাদ সিনহাকে জেল থেকে গ্রেফতার করেছিল ইডি। এরপর তাঁকে আদালতে তোলা হয়। 

কিন্তু কে এই শান্তিপ্রসাদ? যাকে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় একাধিকবার তলব করে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করেছিল তদন্তকারীরা? পার্থ চট্টোপাধ্যায় রাজ্যের শিক্ষামন্ত্রী থাকার সময়ে যোগেশচন্দ্র চৌধুরী কলেজের গণিত বিভাগের শিক্ষক ছিলেন শান্তিপ্রসাদ। শোনা যায়, রাজনৈতিক প্রভাবশালীদের সঙ্গে ভাল সম্পর্ক ছিল শান্তিপ্রসাদ সিনহার। সেই সূত্র ধরে তাঁকে স্কুল সার্ভিস কমিশনের সচিব পদে নিয়োগ করা হয়। তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর পরিচয় ছিল। পরে পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী থাকাকালীন তাঁকে স্কুল সার্ভিস কমিশনের উপদেষ্টা হিসেবে নিয়োগ করা হয়। ওয়াকিবহাল মহলের মতে, শান্তিপ্রসাদ শাসক দলের নেতাদের ঘনিষ্ঠ ছিলেন। আর সেই সূত্রেই তিনি রাজ্যের একাধিক কলেজের পরিচালন সমিতির দায়িত্বেও ছিলেন। পরে এসএসসি শিক্ষক নিয়োগে তাঁর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। একের পর এক চাকরিপ্রার্থী সরব হয়ে নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলে প্রতিবাদে রাস্তায় নামেন।

কাইঞ্চি ধামে কেন মালপোয়া প্রসাদ বিতরণ করা হয়? কীভাবে যাবেন এই আশ্রমে?

শনিতে দ্বি-দ্বাদশ রাজযোগের সৃষ্টি, ধন-সম্পত্তিতে ভরে উঠবে ৫ রাশির জাতকদের জীবন

বসনিয়াকে রুখে দিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা

বিধানসভা সই কাণ্ড: কুণালের পর মদন মিত্রকে সিআইডি’র নোটিস

‘অভিষেক আমার সন্তানসম’, তৃণমূলের সেনাপতির উপরে রাগ গলে জল কল্যাণের!

বিধানসভা সই কাণ্ড: কুণাল ঘোষকে রবিবার ভবানী ভবনে তলব সিআইডি’র

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

বাগানবাড়িতে বিলাসবহুল বিছানা, ঝা চকচকে বাথরুম, উদ্ধার সরকারি ত্রিপল, উধাও প্রধান

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

বিএসএফের ‘পুশ ব্যাক’ রুখতে বিজিবিকে সহযোগিতায় সীমান্তে জড়ো হিযবুত জঙ্গিরা

রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ঢাকায় দীনেশ ত্রিবেদী, ‘পুশ ব্যাক’ নিয়ে মন্তব্য এড়ালেন

তৃণমূলের নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ,খাল দখল করে বাড়ি, মাছের ভেড়ি তৈরীর প্রতিবাদে

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ নিয়ে মুখ খুললেন অভিষেক, কী বললেন?

‘তদন্ত এড়াব না, রবিবারই ফের ভবানী ভবনে যাব,’ জানালেন অভিষেক