বিধানসভায় ‘বাপ’ তুলে তৃণমূল বিধায়ককে আক্রমণ শুভেন্দুর

নয়া ‘কুরুচিকর’ নজীর গড়লেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ‘বাপ’ তুলে তৃণমূল বিধায়ককে আক্রমণ রাজ্য বিধানসভার অধিবেশন কক্ষে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর(Suvendu Adhikari) বিরুদ্ধে বার বার অভিযোগ উঠেছে যাবতীয় শালিনতা ও রীতি লঙ্ঘণ করে রাজ্যের শাসক দলের শীর্ষ নেতৃত্ব, তাঁদের পরিবার এবং দলের নেতানেত্রী ও জনপ্রতিনিধিদের আক্রমণ করা। এবার সেই ক্ষেত্রেই নয়া ‘কুরুচিকর’ নজীর গড়লেন তিনি। সেটাও আবার রাজ্য বিধানসভায়(West Bengal State Assembly) অধিবেশন চলাকালীন সময়ে। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের(TMC) এক বিধায়ককে ‘বাপ’ তুলে আক্রমণ শানলেন তিনি। আর তা নিয়ে এদিন অর্থাৎ ১০ ফেব্রুয়ারি রাজ্য বিধানসভায় প্রায় হাতাহাতি লেগে যাওয়ার উপক্রম হয়েছিল। তবে শেষ পর্যন্ত সেই পরিস্থিতি কাটানো যায় রাজ্যের বিদ্যুৎ ও ক্রীড়া দফতরের মন্ত্রী অরূপ বিশ্বাস উদ্যোগী হওয়ায়।

 জানা গিয়েছে, এদিন বিধানসভায় রাজ্য বাজেট নিয়ে আলোচনায় যোগ দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই সময় শুভেন্দুকে ‘চোর’ বলে সম্বোধন করেন তারকেশ্বরের তৃণমূল বিধায়ক(MLA) রামেন্দু সিংহ রায়(Ramendu Singha Roy)। তার জেরে শুভেন্দুও তাঁকে পাল্টা নিশানা বানান, ‘তোর বাপ’ সম্বোধন করে। এর পরেই নিজের জায়গা থেকে শুভেন্দুর দিকে তেড়ে আসে রামেন্দু। কার্যত তার জেরে হাতাহাতির উপক্রম হতে চলেছে দেখে নিজের আসন ছেড়ে এগিয়ে আসেন অরূপ বিশ্বাস। তিনি কোনওরকমে দলের বিধায়ককে থামান। শেষমেষ শুভেন্দুর ‘কুরুচিকর মন্তব্যের’ বিরুদ্ধে রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে গিয়ে অভিযোগ জানান রামেন্দু। তারই মধ্যে শুভেন্দু বলতে থাকে – ‘যেমন বলবি তেমন শুনবি।’ অধ্যক্ষ তখন শুভেন্দুর এই আচরণের নিন্দা করে বলেন, ‘এসব কী বলছেন। এসব কী ভাষা হচ্ছে বিধানসভায়!’

উল্লেখ্য, গত বৃহস্পতিবার বিধানসভায় রাজ্য বাজেট পেশ হওয়ার আগে রাজ্য সঙ্গীত বাজার সময়ে নিজেদের আসনে বসেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়করা। পরে তাঁরা জাতীয় সঙ্গে গাইতে শুরু করে দেন। রাজ্য সঙ্গীতের সময়ে এভাবে সভায় বসে থাকার কারণে শুভেন্দুর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের অভিযোগ দায়ের করেছে তৃণমূল। পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে এই মর্মে অভিযোগ জানিয়েছেন। এবার তার সঙ্গে জড়িত হল রাজ্যের শাসক দলের বিধায়ককে ‘বাপ’ তুলে আক্রমণ করার ঘটনা।  

খেলেই কি আবার খিদে পায়? দুপুরের খাবারের এই ভুলেই বাড়ছে ওজন!

৩ অক্টোবর শুক্রের উল্টো চালে ধনসম্পত্তি উপচে পড়বে ৩ রাশির জাতকদের

পুজোতে ৪ রাশির ভাগ্যবদল, শুক্রের বক্রীগতিতে হাতে আসবে টাকা!

ক্রাশের থেকে প্রেমের প্রস্তাব, দাম্পত্য কলহ বাড়বে, সন্ধ্যায় প্রেমিকাকে ঘুরতে নিয়ে যান

পুজোতে সকালে শাড়ি পড়বেন? জেনে নিন এই ৫ ম্যাজিক ট্রিক

কম ঘুমালেই বাড়বে ওজন! দ্রুত বদলে ফেলুন এই অভ্যাস, নইলে পড়বেন বিপদে

চিকেনের লেগ পিস দিয়ে ঝালমুড়ি! মাত্র ৫ মিনিটে বানান সহজ এই রেসিপি

মেদ ঝড়াতে চান? প্রতিদিনের এই ১টি অভ্যাস বদলে ফেলুন!

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

ঘোড়ায় আগমন, বিদায় নৌকায়! দেবীর বাহন নিয়ে কী ইঙ্গিত দিচ্ছে শাস্ত্র?

অতিরিক্ত মানসিক চাপেই বাড়ে পেটের সমস্যা! জেনে নিন এই ৫ লক্ষণ

মাত্র ১টি পাতা! পেটের সমস্যা দূর করে কমাবে ক্ষতিকর কোলেস্টেরল!