মমতার জন্মদিনে কোন দোকানের মিষ্টি পাঠালেন সৌরভ?

প্রিয় ভাইয়ের পাঠানো মিষ্টি পেয়ে খুশি ‘দিদি’ মমতা বন্দ্যোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: একজন রাজ্যের প্রশাসনিক প্রধান। অন্যজন ২২ গজের মহারাজ। পেশাগত জীবনে দুজনে ভিন মেরুর বাসিন্দা। কিন্তু দুজনের সম্পর্ক দিদি-ভাইয়ের। প্রথম জন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর দ্বিতীয়জন হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার প্রিয় দিদির জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে এক বিখ্যাত দোকানের মিষ্টি পাঠিয়েছেন মহারাজ। সন্ধেবেলা মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে পৌঁছল সেই মিষ্টি। প্রিয় ভাইয়ের পাঠানো মিষ্টি পেয়ে খুশি ‘দিদি’ মমতা বন্দ্যোপাধ্যায়।

বাংলার মিষ্টি জগতে ফেলু মোদকের দোকানের বেশ সুনাম রয়েছে। সেই দোকান থেকেই দিদির জন্য পছন্দের মিষ্টি পাঠিয়েছেন সৌরভ। বড় থালিতে শঙ্খ ধাঁচের একটি বড় সন্দেশের পাশাপাশি অনেক ছোট সন্দেশও রয়েছে।  সেই মিষ্টির উপরে আকাশি ও চকলেট রঙের ক্রিম দিয়ে লেখা ‘শুভ জন্মদিন প্রিয় দিদি, ইতি সৌরভ।’

সরকারি নথি অনুযায়ী, এদিন ৬৮ পূর্ণ করে ৬৯-এ পা রেখেছেন বাংলার মুখ্যমন্ত্রী। যদিও স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর বই ‘একান্তে’-তে জানিয়েছিলেন, দুর্গাপুজোর মহাষ্টমীর দিন সন্ধিপুজোর সময়ে ভূমিষ্ঠ হয়েছিলেন তিনি। ফলে সরকারি নথি মেনে কখনই জন্মদিন পালন করেন না তিনি। কিন্তু তাতে কী? সরকারি নথি মেনেই এদিন  সকাল থেকে বাংলার মুখ্যমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর ঢল নামল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, প্রবীণ এনসিপি নেতা শরদ পওয়ার থেকে তামিলনাডুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন-কে নেই সেই তালিকায়? যাঁর জন্মদিনে শুভেচ্ছার জোয়ার সেই মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য কর্মকেই জীবনের ধর্ম করে গঙ্গাসাগরে ব্যস্ত রইলেন প্রশাসনিক কাজে।

বীরভূমে মহিলাকে গণধর্ষণ, বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা ‘নির্যাতিতা’-র, গ্রেফতার ১

চলন্ত ট্রেনে ‘গর্ভবতী’ মহিলাকে ধর্ষণ, আলিপুরদুয়ারের পাকড়াও অভিযুক্ত

মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে সোনার চেন ছিনতাই, তারপর গুলি! চাঞ্চল্য গোপালনগরে

শ্রীলঙ্কা সিরিজের আগে টিম ইন্ডিয়ায় বড় ধাক্কা! ছিটকে গেলেন তারকা ব্যাটার, বদলে কে?

শহরে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিখোঁজ দুই রোগী!

তাপমাত্রা বাড়লেই কন্ট্রোল রুমে অ্যালার্ট, মেট্রো স্টেশনে বসছে স্মার্ট সেন্সর

ভিডিয়োকলে নগ্ন নারীতে আসক্ত স্বামী, কুকর্ম ধরে ফেলতেই স্ত্রীকে পুড়িয়ে খুন যুবকের

হাত দিয়ে গোল করেছিলেন মারাদোনা, ১০০ কোটিতে নিলাম হতে চলেছে সেই ঐতিহাসিক বল

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

জমি দুর্নীতি মামলায় ভবানী ভবনে হাজিরা দিলেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত

বিদেশে চাকরির স্বপ্নভঙ্গ! পর্তুগালে বিয়ারের দোকানের মালিকের কাছে ‘বিক্রি’ হলেন ভারতীয় তরুণী

পুলিশ হেফাজতে রহস্যমৃত্যু যুবকের, চাঞ্চল্য হালিশহরে

বিনামূল্যে দেখা যাবে ভারত-শ্রীলঙ্কা টেস্ট ম্যাচ, দর্শক টানতে বড় সিদ্ধান্ত লঙ্কা ক্রিকেট বোর্ডের