গঙ্গাসাগর মেলায় অপ্রীতিকর ঘটনা রুখতে আকাশ থেকে জলপথ-বিশেষ নজরদারি

Share:

নিজস্ব প্রতিনিধি: অশান্ত পড়শি দেশ বাংলাদেশ। মৌলবাদী ও জঙ্গিরা নখদাঁত বের করে আসরে ঝাঁপিয়েছে। তাই কোনও ঝুঁকি না নিয়ে আসন্ন গঙ্গাসাগর মেলাকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলছে রাজ্য সরকার। জলপথে যেমন নৌবাহিনী ও উপকূল রক্ষী বাহিনীর নজরদারি চলবে, তেমনই আকাশপথ থেকে চালানো হবে ড্রোন নজরদারি। গোটা মেলা চত্বরের উপরে নজরদারিতে হাজারের বেশি সিসি ক্যামেরার পাশাপাশি ১২ হাজারের বেশি পুলিশ কর্মীকে মোতায়েন করা হচ্ছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) নবান্ন সভাঘরে মেলার প্রস্তুতি নিয়ে বৈঠকে এ কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলা হিসাবে ঘোষণার জন্য বার বার কেন্দ্রের কাছে আর্জি জানিয়ে সাড়া না মেলায় এদিন ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী। উষ্মা প্রকাশ করে বলেন, ‘শুধু বাংলা থেকে নয়, গোটা দেশ এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পুণ্যার্থীরা গঙ্গাসাগরে আসেন। কুম্ভ মেলার ক্ষেত্রে কেন্দ্র প্রচুর টাকা অনুদান দেয়। কিন্তু গঙ্গাসাগর মেলায় এক পয়সাও দেয় না। পুরো খরচ করে রাজ্য সরকার। ইতিমধ্যেই যাতায়াতের সুবিধার জন্য মুড়িগঙ্গা নদীর উপরে একটা সেতু নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই সেতুর নাম হবে গঙ্গাসাগর সেতু। চার লেনের সেতুটির জন্য ইতিমধ্যেই ডিপিআর সম্পূর্ণ হয়েছে। শিগগিরই কাজ শুরু হবে।’

গত কয়েক বছর ধরেই গঙ্গাসাগরে আসা পুণ্যার্থীদের জন্য বিনামূল্যে পাঁচ লক্ষ টাকার দুর্ঘটনা বিমার ব্যবস্থা করছে রাজ্য সরকার। ‌এবারেও তার ব্যতিক্রম ঘটছে না বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে মেলায় আগত পুণ্যার্থীদের যাতায়াতের সুবিধার জন্য ১ হাজার ১৫০টি লঞ্চের পাশাপাশি ৩২টি ভেসেল ও ৯টি বার্জের ব্যবস্থা থাকছে। সারা রাত ধরে চলবে ভেসেল। সেই সঙ্গে ওই ভেসেলগুলিতে লাগানো হবে জিপিএস ট্র্যাকিং পদ্ধতি। ধর্মতলা চত্বর থেকে পুণ্যার্থীদের সাগরে পৌঁছে দিতে ২,৫০০ সরকারি বাসের পাশাপাশি ২৫০টি বেসরকারি বাসও থাকছে।

 

ধনতেরাস উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

‘থানায় বসে ঋতব্রতদের হয়ে হলফনামায় সই করেছে পুলিশ,’ বিস্ফোরক দাবি অভিষেকের

নৃশংস হত্যাকাণ্ড! স্ত্রী-সহ শ্বশুরবাড়ির সাতজনকে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার ক্যাবচালক

সুখ-সমৃদ্ধি কামনা করে ধনতেরাসে দেশবাসীকে শুভেচ্ছা জানলেন প্রধানমন্ত্রী

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

দিল্লির করোল বাগের বাজারে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২২টি ইঞ্জিন

আজকের রাশিফল: ধনতেরাসে কাদের ঘরে আসবে ধন-সম্পদ! কার ভাগ্যে অশনি সংকেত?

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন