‘দলের জন্য কী করেছেন?’ শ্রাবন্তীকে প্রশ্ন দিলীপের

একুশের নির্বাচনের আগে বিভিন্ন রাজনৈতিক দল থেকে পদত্যাগ করে বিজেপিতে যাওয়ার হিড়িক পড়েছিল দেখার মত

Share:

নিজস্ব প্রতিনিধি: একুশের নির্বাচনের আগে বিভিন্ন রাজনৈতিক দল থেকে পদত্যাগ করে বিজেপিতে যাওয়ার হিড়িক পড়েছিল দেখার মত। শুধুই রাজনৈতিক নেতারা, গেরুয়া শিবিরে নাম লেখানোর জন্য মুখিয়ে ছিলেন বহু টলি তারকা। অনেকে নাম লিখিয়ে হয়েছিলেন বিধানসভা ভোটের প্রার্থী। যার মধ্যে অন্যতম ছিলেন শ্রাবন্তী চট্ট্যোপাধ্যায়। বৃহস্পতিবার আনুষ্ঠানিক ভাবে বিজেপি ছাড়ার কথা জানিয়েছেন তিনি। আর তাতে গেরুয়া শিবিরের বিভিন্ন নেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। শ্রাবন্তী দল ছাড়ায় আক্ষেপের সুর দিলীপের গলায়। তিনি জানিয়েছেন, ‘নির্বাচনের আগে ওরকম অনেকেই আসেন। আবার চলেও যান। এসব নিয়ে বেশি মাথা ঘামাতে নেই। রাজনীতিকরাই ছেড়ে চলে যাচ্ছেন। আর উনি তো সেলিব্রিটি। ছেড়ে গিয়েছেন।’

তিনি আরও জানিয়েছেন, ‘বিজেপি-কে ভালোবেসে দলে এসেছিলেন এমনও তো নয়। তাহলে তো আগেই আসতেন। ভোটের আগে কেন আসলেন? দল ক্ষমতায় আসতে পারে ভেবেই এসেছিলেন। প্রার্থী হয়েছিলেন। জিততে পারেননি। এখন যেহেতু দল ক্ষমতায় নেই আর উনিও জিততে পারেননি, তাই চলে গেলেন। এমনটাই তো মনে করব। শ্রাবন্তী দলে আছেন সেটাই তো এতদিন জানতাম না। না, দলের কর্মীরা জানতেন, না জনতা। তাহলে ঘটা করে টুইট করে দল ছাড়ার কী আছে? উনি দলে যোগ দিয়ে কিছুই করেননি।’

যদিও শ্রাবন্তী তাঁর দলত্যাগের কারণ হিসেবে বিজেপির বাংলার জন্য উন্নয়ন না করার কথাকেই জানিয়েছেন। শ্রাবন্তীর দল ছাড়াতে কিছুই যায় আসবে না বলেই জানিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

১৪ জুন থেকে খারাপ সময় শুরু এই ৪টি রাশির জাতকদের, জেনে নিন প্রভাব ও প্রতিকার

আজকের রাশিফল: নৈরাশ্যের মধ্যেও আশার আলো ধনু রাশির জাতকদের

দিল্লিতে তাসের ঘরের মতো ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, ধ্বংসস্তুপ থেকে উদ্ধার চারজনকে

খুলনা গ্রাম পঞ্চায়েতের হাটগাছা হোস্টেলের ঘর থেকে উদ্ধার আমফান, বুলবুলের ত্রাণ সামগ্রী

হাসনাবাদে দেবত্ব সম্পত্তি দখল করে তৃণমূলের পার্টি অফিস, ভেঙে দেওয়ার দাবি তুললেন বাসিন্দারা

মিন্টো পার্কের হাসপাতালে নিয়ে যাওয়া হল আহত অভিষেককে

জাল এসসি সার্টিফিকেট দিয়ে স্ত্রীকে প্রধান বানানোর অভিযোগে গ্রেফতার বনগাঁর তৃণমূল নেতা

‘এই ধরনের ঘটনা অনভিপ্রেত’, অভিষেকের ওপর হামলায় মন্তব্য শমীকের

এশিয়ান গেমসে অংশ নেওয়া হচ্ছে না বিনেশ ফোগাটের, ট্রায়ালে হেরে গেলেন

‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য তৈরি, হুঙ্কার সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর

দিল্লি-মুম্বইতে বিস্ফোরণের ছক বানচাল, দাউদ ও আইএসআই যোগ সন্দেহে গ্রেফতার ৯ জঙ্গি

‘সিটি মেট্রো সার্ভিস’ চালু করতে উদ্যোগ রাজ্য সরকারের, রিপোর্ট তৈরির নির্দেশ মুখ্যমন্ত্রীর

আইপিএল ফাইনালের দর্শকদের জন্য বাড়তি বিমান চালাবে আকাশা এয়ার

সোনারপুরে নিহত কর্মীর বাড়িতে যেতে গিয়ে চড় – কিল -ঘুষি খেলেন অভিষেক