এসএসসিতে নিয়োগ নিয়ে বিজ্ঞপ্তি জারি, কর্মরতরা কত নম্বর বাড়তি পাবেন?

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শেষ পর্যন্ত জারি হল নতুন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি। শুক্রবার স্কুলশিক্ষা দফতর এই বিজ্ঞপ্তি জারি করেছে। বৃহস্পতিবার অনেক রাতে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। বিজ্ঞপ্তিতে আগে যেমন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন সেভাবেই বয়সের ছাড় এবং অভিজ্ঞতার ভিত্তিতে বাড়তি নম্বর দেওয়া হবে বলে জানিয়েছে শিক্ষা দফতর। নয়া বিজ্ঞপ্তি জারি হয়েছে সদ্য। পরে এটি মেনেই অন্য নির্দেশিকা জারি করবে স্কুল সার্ভিস কমিশন। বৃহস্পতির রাতেই নবম-দশম, একাদশ-দ্বাদশ এবং উচ্চ প্রাথমিকের নিয়োগবিধিও প্রকাশিত হয়েছে।

  • বিজ্ঞপ্তি অনুযায়ী অ্যাকাডেমিক স্কোর হিসেবে  রাখা হয়ে ১০ নম্বর। নবম-দশমে শ্রেণির জন্য যারা পরীক্ষায় বসবেন তাঁদের স্নাতক এবং একাদশ-দ্বাদশের জন্য স্নাতকোত্তর স্তরের নম্বর গ্রাহ্য হবে। স্নাতকোত্তরের নম্বর বেশি থাকলে তার ভিত্তিতে নবম-দশমে মার্কস পাবেন প্রার্থীরা।
  • ৬০ শতাংশ বা তার বেশি নম্বর থাকলে পুরো ১০ নম্বরই দেওয়া হবে। ৫০ শতাংশের বেশি ও ৬০ শতাংশের কম থাকলে মিলবে ৮ নম্বর। ৫০ শতাংশের কম থাকলে পাওয়া যাবে ৬ নম্বর।
  • শিক্ষকতার অভিজ্ঞতা থাকলে দশে দশই দেওয়া হবে। নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণিতে প্রতিবছরের অভিজ্ঞতার জন্য ২ নম্বর করে মিলবে। উচ্চ প্রাথমিকের ক্ষেত্রে মোট নম্বর ৫। প্রতি বছর হিসাবে ১ নম্বর ধরা হবে।
  • মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরে ইন্টারভিউর জন্য বরাদ্দ রাখা হয়েছে ১০ নম্বর। ডেমোর জন্য থাকবে ১০ নম্বর। লিখিত পরীক্ষার জন্য থাকছে ৬০ নম্বর।
  • উচ্চ প্রাথমিকে ‘ওয়েটেজ’ মিলবে ৪০ নম্বর। বিষয়ভিত্তিক পরীক্ষা হবে ২৫ নম্বরের। সেটা হবে লিখিত পরীক্ষা। অ্যাকাডেমিক স্কোরের নিয়ম অভিন্ন। ইন্টারভিউয়ে ১৫ ও ডেমো ক্লাসে ৫ নম্বর বরাদ্দ থাকবে।
  • সুপ্রিম কোর্ট আগেই জানিয়েছে যারা অযোগ্য হিসেবে প্রমাণিত, তারা এই পরীক্ষায় বসতে পারবে না। সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে ২১-৪০ বছর পর্যন্ত পরীক্ষায় বসার ছাড়পত্র রয়েছে। ওবিসি সার্টিফিকেটের ভিত্তিতে আবেদন করা যাবে। ওএমআর শিট প্রথম কাউন্সেলিং থেকে দু’বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে হবে। আর সেটির স্ক্যান কপি ১০ বছর পর্যন্ত সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে।

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর