চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রাজ্য পুলিশের বদলির নির্দেশ, সোমবার রাতে বিজ্ঞপ্তি জারি

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: লোকসভা নির্বাচন(General Election 2024) যখন দোরগড়ায় কড়া নাড়ছে ঠিক তখনই মকরসংক্রান্তির রাতে জারি হয়ে গেল রাজ্য পুলিশের(West Bengal State Police) একাধিক IPS-দের বদলির নির্দেশ(Transfer Order)। সোমবার রাতে বিজ্ঞপ্তি জারি করে রাজ্য পুলিশের একাধিক Additional SP, SDPO, ASP পদে রদবদলের সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। উত্তর থেকে দক্ষিণবঙ্গে রাজ্য পুলিশের মোট ১৯৫ জনের বদলির নির্দেশ দেওয়া হয়েছে। উত্তরের একাধিক পুলিশ আধিকারিককে দক্ষিণবঙ্গে এবং দক্ষিণবঙ্গের একাধিক পুলিশ আধিকারিককে উত্তরবঙ্গে জেলাগুলিতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে রাজ্যের একাধিক আমলা পদে ইতিমধ্যেই রদবদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল নবান্নের তরফে। এবার নির্দেশ পুলিশের ঘরে। যদিও এই বদলি রুটিনমাফিক বলেই জানানো হয়েছে রাজ্য পুলিশের তরফে।

লোকসভা নির্বাচনের আগে একাধিক আমলা, রাজ্য পুলিশের রদবদল স্বাভাবিক নিয়মে হয়ে থাকে। ৩ বছরের বেশি একই পদে আসীন না থাকার জন্য রদবদলের ব্যাপারে নির্দেশ দিয়ে থাকে জাতীয় নির্বাচন কমিশন। ইতিমধ্যেই সেই নির্দেশ পাঠানো হয়েছে রাজ্য নিযুক্ত মুখ্য নির্বাচনী আধিকারিককের কাছে। জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী, ২০২৪ সালের ৩০ জুনের মধ্যে একই পদে থাকা সরকারি পদাধিকারীদের স্থানান্তর করতে হবে। অর্থাৎ সরকারি আমলার কার্যকালের মেয়াদ ৩ বছর পার হয়ে যায়, সে ক্ষেত্রে তাঁকে লোকসভা ভোটের আগে বদলি করে দেওয়ার ব্যাপারে নির্দেশিকা দেওয়া হয়। এমনকি, রাজ্য পুলিশের পাশাপাশি, সরকারি অন্যান্য বিভাগের আমলা, কলকাতা পুরনিগমের কমিশনার, সেক্রেটারি-সহ রাজ্যের একাধিক পুরসভার বেশ কয়েকজন শীর্ষস্থানীয় আমলার ভোটের আগে বদলি দেওয়ার ব্যাপারে জানিয়ে দেওয়া হয়েছিল। এঁদের অনেকেই একই পদে টানা ৩ বছরের বেশি কাজ করছেন বলেই তাঁদের বদলি করার ব্যাপারে জানানো হয়।

Published by:

Share Link:

More Releted News:

পুলিশের অনুমতি না মেলায় বৃহস্পতিবার রাহুল গান্ধির বঙ্গ সফর বাতিল

নন্দীগ্রামের পুলিশ পর্যবেক্ষক বদল কেন, সদুত্তর দিতে পারলেন না মনোজ

কলিন্স লেনে মিটিং করার অনুমতি না পেয়ে চা খেয়ে জনসংযোগ সারলেন মমতা

ফের রাজপথে মমতা, ২৭ এপ্রিল যাদবপুর থেকে ভবানীপুর পর্যন্ত মিছিলে হাঁটবেন

বঙ্গে দ্বিতীয় দফার ভোটে ২৩২১ কোম্পানি আধা সেনা, কলকাতায় কত?

ভোটের কাজ করতেই হবে অধ্যাপকদের, জানিয়ে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ