সংরক্ষিত কামরায় নিয়ম ভেঙে ভ্রমণ করলেই কঠোর ব্যবস্থা নিতে হবে, রেলকে নির্দেশ হাইকোর্টের

মহিলাদের জন্য সংরক্ষিত ট্রেন বা কামরায় ওঠা পুরুষ যাত্রীদের বিরুদ্ধে পদক্ষেপ করার জন্য রেলের প্রতি নির্দেশ রয়েছে কলকাতা হাইকোর্টের তরফে।

Share:

নিজস্ব প্রতিনিধি: মেল বা এক্সপ্রেস ট্রেনের সংরক্ষিত কামরায়(Reserved Coach) নিয়ম ভেঙে ভ্রমণ(Unauthorized Traveling) করলেই কঠোর ব্যবস্থা নিতে হবে। এবার রেলকে(Indian Railway) এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট(Calcutta High Court)। এর মধ্যে মহিলাদের জন্য সংরক্ষিত ট্রেন বা কামরায়(Ladies Coach) ওঠা পুরুষ যাত্রীদের বিরুদ্ধেও ব্যবস্থা বা পদক্ষেপ করার জন্য রেলের প্রতি নির্দেশ রয়েছে কলকাতা হাইকোর্টের তরফে। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞনম ও বিচারপতি হীরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ এমনই নির্দেশ জারি করেছে। শুধু এটুকুই নয়, আদালতের আরও নির্দেশ, মহিলাদের জন্য সংরক্ষিত ট্রেন বা কামরায় পুরুষ যাত্রীদের উঠেপড়া ঠেকাতে এবং মেল বা এক্সপ্রেস ট্রেনের সংরক্ষিত কামরায় নিয়ম ভেঙে উঠে পড়া আটকাতে প্রতি স্টেশনে রেলের নিরাপত্তারক্ষী বাড়াতে হবে। প্রয়োজনে মাতৃভূমি লোকালে মহিলা নিরাপত্তারক্ষী মোতায়েন করতে হবে।

যে মামলা ঘিরে কলকাতা হাইকোর্টের রায় সামনে এসেছে সেই মামলাকারীর আইনজীবী তমাল সিংহ রায় জানিয়েছেন, তাঁর মক্কেল পিয়েতা ভট্টাচার্য পেশায় একজন আইনজীবী। তিনি প্রত্যেকদিন লোকাল ট্রেনে যাতায়াত করেন। তাঁর অভিযোগ, মহিলা স্পেশাল ট্রেনে মহিলা ছাড়াও বহু পুরুষ যাতায়াত করেন, যার ফলে সমস্যায় পড়তে হচ্ছে মহিলা যাত্রীদের। মামলাকারীর আরও দাবি, মহিলাদের সঙ্গে দুর্ব্যবহার করেন পুরুষ যাত্রীরা। এই অভিযোগ জানিয়ে তিনি একাধিকবার রেলকে চিঠি দিয়েছেন। কোনও সাড়া পাননি। আবেদনে এটাও উল্লেখ করা হয়েছে যে, মেল ও এক্সপ্রেস ট্রেনের সংরক্ষিত কামরায় সংরক্ষিত টিকিট ছাড়া অবাঞ্ছিত নিত্যযাত্রীদের দাপটে সংরক্ষিত টিকিট নেওয়া যাত্রীদের যাতায়াতের অসুবিধা হয়। এইভাবে যাত্রা করা ১৯৮৯ সালের রেলওয়ে আইনের ১৬২ ধারার পরিপন্থী বলেও উল্লেখ করেছেন মামলাকারী।

যদিও মামলার শুনানিকালে রেলের আইনজীবী দাবি করেন, টিকিট না কেটে যাতায়াত করার জন্য শুধুমাত্র শিয়ালদহ ডিভিশনে ২০২৪ সালের জুন মাস পর্যন্ত ৩৪৭৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও মাতৃভূমি লোকালে মহিলা নিরাপত্তারক্ষী মোতায়েন করা হচ্ছে। কিন্তু তারপরেও এদিন আদালত জানিয়েছে, এই সব ঘটনা আটকাতে রেলকে আরও সচেষ্ট হতে হবে। মহিলাদের জন্য সংরক্ষিত লেডিজ স্পেশাল ট্রেন বা মহিলা কামরায় উঠে পড়ছেন পুরুষ যাত্রীরা। বার বার মহিলা যাত্রীদের অভিযোগ সত্ত্বেও রেল এ ব্যাপারে গুরুত্ব দেয়নি বলে অভিযোগ। দিনের পর দিন মহিলা কামরা বা লেডিজ স্পেশালে পুরুষদের সফর চলতেই থাকছে। এই ঘটনা আটকাতে প্রতি স্টেশনে রেলের নিরাপত্তারক্ষী বাড়াতে হবে।

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে নামার আগেই ভারতের তরুণ পেসারকে শাস্তি দিল আইসিসি

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের

শুভেন্দুকে ‘দক্ষ প্রশাসক’ আখ্যা দিয়ে মমতার সঙ্গ ছাড়লেন ২১ জুলাইয়ের ‘কলঙ্কিত নায়ক’ মণীশ

৬.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানতেই নিউজিল্যান্ডে জারি সুনামি সতর্কতা

হোটেলে সারারাত ধর্ষণ, চলে নির্যাতনও! যুবকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ যুবতীর

‘জয় জগন্নাথ’ বলে গুপ্তিপাড়ায় রথের রশিতে টান ভক্তদের

জাল নথিতে অনুপ্রবেশের খোঁজে পশ্চিমবঙ্গ-সহ ১৩ জায়গায় ইডি অভিযান

৪৫ বছর বাদে আটক জিয়াউর রহমান হত্যা মামলায় ফাঁসির সাজা পাওয়া প্রাক্তন সেনা কর্তা

রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা, মমতার হাত ছেড়ে এবার পদ্ম শিবিরে কোয়েল!

হরমুজগামী জাহাজে নিয়োগ করা যাবে না ভারতীয় নাবিকদের, নির্দেশিকা জারি নয়াদিল্লির

ইসকনের ৫৫তম রথযাত্রার সূচনা মুখ্যমন্ত্রীর, সাষ্টাঙ্গে প্রণাম শুভেন্দুর

এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ক্রেতারা

আমেরিকায় গ্রিন কার্ড পেতে লাগবে ১ লাখ ডলার! বড়সড় পরিকল্পনার পথে ট্রাম্প প্রশাসন

বর্ষায় রোগজীবাণু দূরে রাখতে ডায়েটে যোগ করুন বুস্টিং স্যালাড