তৃণমূলের সবাইকে চোর বলবেন না, সেলিম-সুজনের অস্বস্তি বাড়ালেন সূর্য

তিনি আরও বলেন, আপনি-আমি-নেতারা-পার্টিগুলি কেবল ইতিহাস তৈরি করি না। আমাদের নির্ভর করতে হবে মানুষের উপর। তাঁদের আস্থা, বিশ্বাস পেতে হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর পর এবার বর্ষীয়ান নেতা সূর্যকান্ত মিশ্র। ‘তৃণমূলের সবাই চোর নয়’ বলে বার্তা দিলেন সিপিএমের প্রাক্তন রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। শুক্রবার বামেদের সল্টলেকের সিজিও কমপ্লেক্স অভিযানের মঞ্চ থেকে এই মন্তব্য করেন তিনি। এর আগে বিমান বসুও এই মন্তব্য করেছিলেন।

নিয়োগ দুর্নীতি নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। সেই আবহে শুক্রবার বামেরা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দফতর সিজিও কমপ্লেক্স অভিযানের ডাক দেয়। মূলত ‘চোর ধরো, জেল ভরো’ স্লোগান তুলে এদিন অভিযানে সামিল হন বাম কর্মী সমর্থকরা। নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়া শাসকদলের নেতা মন্ত্রীদের শাস্তির দাবি জানানো হয় এই কর্মসূচি থেকে। নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার পর সিপিএমের মহম্মদ সেলিম, সুজন চক্রবর্তীরা রাজ্যের শাসকদলের উপর চাপ বাড়িয়েছেন বহু গুণ। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মত, সেলিম সুজনদের দেখা যাচ্ছে কেন্দ্রের বিজেপি সরকারের থেকে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে বেশি সরব হতে। সেই আবহে শুক্রবারের মঞ্চ থেকে সূর্যকান্তের এই বার্তা তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। ঠিক কী বলেছেন সূর্যকান্ত মিশ্র? এদিন সিপিএমের প্রাক্তন রাজ্য সম্পাদক বলেন, ‘তৃণমূলের সবাই চোর নয়, সাধারণ মানুষ চোর নয়। কয়েকজন নেতা চোর হতে পারে। সবাইকে চোর বললে তো মুশকিল। তৃণমূল সমর্থকরা আপনার সঙ্গে আসবেন।’

তিনি আরও বলেন, ‘আমাদের বৃত্ত বাড়াতে হবে। যে মানুষ বিজেপির ঝান্ডার নীচে আছে, যে মানুষ তৃণমূলের সঙ্গে আছেন, তারা একদিন আপনার সঙ্গে থাকবেন। আপনার লড়াইতে থাকবেন। আর সেদিন আপনি বাংলাকে বদলাতে পারবেন, দেশ বদলাতে পারবেন। সেটা মাথায় রেখে আগামী দিনের লড়াই সংগ্রামের বার্তা নিয়ে আপনারা ফিরে যাবেন মানুষের কাছে। মানুষ ইতিহাস তৈরি করেন। আপনি-আমি-নেতারা-পার্টিগুলি কেবল ইতিহাস তৈরি করি না। আমাদের নির্ভর করতে হবে মানুষের উপর। তাঁদের আস্থা, বিশ্বাস পেতে হবে। তাঁদের কাছেই যেতে হবে। তাঁদের কথা শুনতে হবে। আর তার উপরে আমাদের চলার পথ ঠিক করে নিতে হবে।’ এদিন সমাবেশ মঞ্চ থেকে মোদি সরকারকে ডাকাত বলে আক্রমণ করেন সূর্যকান্ত মিশ্র। উল্লেখ্য সম্প্রতি কলকাতায় কলেজ স্ট্রিটে সিপিএমের ছাত্র সংগঠনের সভামঞ্চ থেকে বিমান বসুও মন্তব্য করেছিলেন, ‘তৃণমূলের সবাই চোর’ নয় বলে।

স্ট্রোকের পর সুস্থ থাকতে এড়িয়ে চলুন এই ৫টি মারাত্মক ভুল!

সত্যিই কি সুপার ড্রিঙ্ক! জেনে নিন ডাবের জলের ৪ উপকারিতা

সাপ্লিমেন্ট নয়, রান্নাঘরের এই ৫ খাবারেই মিলতে পারে জরুরি পুষ্টি

শিশুকে ডেঙ্গুর হাত থেকে দূরে রাখতে চান? বাড়িতেই মেনে চলুন কয়েকটি জরুরি নিয়ম

জন্মাষ্টমীতে রাশি অনুযায়ী কৃষ্ণকে কী ভোগ দেবেন? জেনে নিন ১২ রাশির জন্য বিশেষ নিবেদন

আজকের রাশিফল: কাছের মানুষের সঙ্গে তুমুল ঝামেলা, সন্তানের বিদেশে পড়াশোনার প্রস্তাব আসবে

সহবাসের পর পেটে ব্যথা, অস্বাভাবিক রক্তপাত!, জানুন কেন হয় এমন?

ব্রেকআপের পর যত কষ্টই হোক, এই ৪টে কাজ ভুলেও নয়! নিজেই বাড়াবেন নিজের যন্ত্রণা

‘সংখ্যালঘু হিসেবে নিজেদের পরিচয় দেবেন না’, জন্মাষ্টমীতে হিন্দুদের বার্তা তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

ফুকেত-দিল্লিগামী বিমানের নেশাগ্রস্ত পাইলটকে বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া

অ্যাম্বুলান্স ভাড়ার টাকা নেই, স্ট্রেচারে শোয়ানো মায়ের মৃতদেহের পাশে বসে অঝোরে কান্না ছোট্ট মেয়ের

ভাদ্র মাসে তালের মেলা, পুরুলিয়ায় অভিনব উদ্যোগ রাজ্য সরকারের

আদালতে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক দুই বাংলাদেশি, চাঞ্চল্য মুর্শিদাবাদে

ফরাক্কায় বিপর্যয়, শুক্রতেও দার্জিলিং মেল-সহ বাতিল উত্তরবঙ্গগামী ২৫টি ট্রেন