পিছিয়ে গেল টালা ব্রিজের উদ্বোধন, জানালেন মেয়র

এখনও চূড়ান্ত রিপোর্ট দেয়নি খড়গপুর আইআইটি’র (KGP IIT) ইঞ্জিনয়ররা। সেই রিপোর্ট রাজ্য সরকার পেতে পারে আগামী ২৭ অথবা ২৮ সেপ্টেম্বর।

Share:

নিজস্ব প্রতিনিধি: উদ্বোধন হওয়ার কথা ছিল মহালয়ার আগেই। তবে আগামী ২৪ সেপ্টেম্বর উদ্বোধন হচ্ছে না টালা ব্রিজের (TALA BRIDGE)। কারণ, এখনও মেলেনি চূড়ান্ত রিপোর্ট। তবে পুজোর আগেই উদ্বোধন হবে ব্রিজের। একথা জানিয়েছেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতা পুর নিগমের মেয়র ফিরহাদ হাকিম (FIRHAD HAKIM)।

জানা গিয়েছে, আগামী ২৯ সেপ্টেম্বর উদ্বোধন হবে ব্রিজের। উল্লেখ্য, আগামী ১ অক্টোবর ষষ্ঠী। ফিরহাদ জানিয়েছেন, প্রথম দিকে এই ব্রিজ দিয়ে হালকা গাড়ি চালানোর অনুমতি দেওয়া হবে। পরে পরিস্থিতি বুঝে ভারী গাড়ি চলাচলে ছাড় দেওয়া হবে।

উল্লেখ্য, এখনও চূড়ান্ত রিপোর্ট দেয়নি খড়গপুর আইআইটি’র (KGP IIT) ইঞ্জিনয়ররা। সেই রিপোর্ট রাজ্য সরকার পেতে পারে আগামী ২৭ অথবা ২৮ সেপ্টেম্বর। তারপরে আগামী ২৯ সেপ্টেম্বর খোলা হতে পারে ব্রিজ। নয়া ৪ লেনের এই ব্রিজের দু’ধারে থাকছে ফুটপাথ। এই স্টেড রেলওভার ব্রিজের ২৪০ মিটার থাকবে ঝুলে। ৭৫০ মিটার এই ব্রিজ তৈরিতে খরচ হয়েছে প্রায় ৪৬৮ কোটি টাকা। রাজ্য সরকারের তরফে মন্ত্রীর আশ্বাস, পুজোর আগে খুলবেই এই ব্রিজ।

ময়দা না মেখেই ১০ মিনিটে তৈরি করুন দোকানের মতো চিকেন মোমো

‘Dil To Pagal Hai’ থেকে ‘Lehra do’, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ইনস্টাগ্রাম প্রোফাইলে ভাইরাল বলিউডের গান

দিল্লি হাইকোর্টে জোর ধাক্কা! পানমশলা বিজ্ঞাপনী বিতর্কে আরও বিপাকে শাহরুখ, অজয়, টাইগার

আটটি চেম্বারে রমরমিয়ে ‘চিকিৎসা’, ফি ৮০০ টাকা! সোনারপুরে গ্রেফতার ‘ভুয়ো ডাক্তার’

নৃশংস! অন্তঃসত্ত্বা মহিলাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, লুট সোনার গহনা

‘হাস্যকর!’ ইমরান খান ইস্যুতে পাকিস্তানকে কড়া বার্তা মাইকেল হোল্ডিংয়ের

‘সরকারের আয়ের জন্য বাসের ভাড়া বাড়ানো উচিত,’ দাবি দিলীপ ঘোষের

‘গাড়ি থামিয়ে সাহায্য করলেন না কেন?’, গুরুগ্রামে হিট অ্যান্ড রান কাণ্ডে মুখ খুললেন বাইকার সিয়া

মজুত থাকা অস্ত্র লুট, পাকিস্তানের ১৪টি সেনা চৌকি নিজেদের দখলে নিল বালুচ বিদ্রোহীরা

জল্পনায় ইতি, নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হলেন শুভেন্দুর প্রয়াত PA-চন্দ্রনাথের মা হাসি রানি রথ

‘আর অফিস আসতে হবে না’, সকাল ৬টার ইমেলে মাথায় হাত নামী সংস্থার কর্মীদের

পুজোর আগে ফের দুর্যোগের ভ্রুকুটি! কোথায় কোথায় হবে ভারী বৃষ্টি?

সিংহ রাশিতে কেতুর প্রবেশ, ৯০ দিনে ৬ রাশির জাতকদের জীবনে সুদিন

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর