বারাসতে ব্রাত্য বসুর অনুষ্ঠান বানচালের চেষ্টা স্বঘোষিত টেট উত্তীর্ণদের, রুখে দিল পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি, বারাসত: রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর অনুষ্ঠানকে ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি। বুধবার বারাসত রবীন্দ্রভবনে উত্তর ২৪ পরগনা জেলার প্রাথমিক শিক্ষা সংসদের উদ্যোগে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানেই প্রধান অতিথি হিসেবে উপস্থিত হওয়ার কথা রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর।

শিক্ষামন্ত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছানোর আগেই দুপুর তিনটে নাগাদ কয়েকশো টেট উত্তীর্ণরা রবীন্দ্রভবনের সামনে মিছিল করে এসে বিক্ষোভ দেখাতে থাকেন। আন্দোলনকারীরা প্রথমে বারাসত রেলস্টেশনের প্লাটফর্মে জড়ো হন। সেখান থেকে পুলিশের চোখে ধুলো দিয়ে ঘুরপথে মিছিল করে রবীন্দ্রভবনে হাজির হন। বিক্ষোভ দেখাতে থাকেন। শিক্ষামন্ত্রী যেখানে টেস্ট উত্তীর্নরা সেখানে বলেও স্লোগান দিতে থাকে তাঁরা। বিক্ষোভ আন্দোলনের আঁচ পেয়ে টেট উত্তীর্নদের একাধিক জায়গায় পুলিশের ব্যারিকেড দিয়ে আটকানোর চেষ্টা করে বারাসত থানার পুলিশ। বিক্ষোভকারীদের আটকে দেওয়া হয়। সেখানেই ধস্তাধস্তি পরিস্থিতির সৃষ্টি হয়। পুলিশের বিরুদ্ধে মারধর করার অভিযোগ করেছেন টেট উত্তীর্ণরা।

ব্যারিকেড ভেঙ্গে রবীন্দ্র ভবনের সামনে টেট উত্তীর্ণরা হাজির হয়ে যান। আন্দোলনকারীদের দাবি, ২০২২ সালে টেট উত্তীর্ণ হওয়ার পর তিন বছর হয়ে গেলেও তাদের কোনও নিয়োগ নেই। তাদের ভবিষ্যতও অনিশ্চিত। তাঁদের দাবি, শিক্ষামন্ত্রীকে উদ্যোগ নিয়ে উত্তীর্ণদের নিয়োগ দিতে হবে যত দ্রুত সম্ভব। বারাসত জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জোনাল অতীশ বিশ্বাস জানান, রবীন্দ্র ভবনের সামনে শিক্ষামন্ত্রীর ঢোকার রাস্তা অবরোধ করার চেষ্টা করে একদল যুবক যুবতী। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতির বদল ঘটানো হয়েছে। পুলিশও আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে।

নদীর বুকে বিশ্বযুদ্ধের হাতিয়ার! দামোদর থেকে মর্টার শেল উদ্ধারে হুলস্থুল সোনামুখীতে

বিরাট সংখ্যায় কর্মী ছাঁটাইয়ের পথে Samsung, ১০০ জন পদস্থ কর্তাকে পদত্যাগের নির্দেশ

নাদিমুলের ৬০ কোটির লেনদেনে হাওয়ালা যোগ? ২৪ ঘণ্টা তল্লাশির পর বেরল ইডি

‘১০ বছর পিছিয়ে গিয়েছে পাকিস্তান ক্রিকেট’, বোমা ফাটালেন কিংবদন্তি পাক পেসার

‘পুজোয় যে যা খুশি খাবেন ‘, ধীরেন্দ্রর ফতোয়ার বিরুদ্ধে গর্জন দিলীপ ঘোষের

স্কুলে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু ১৩ বছরের পড়ুয়ার, শৌচাগার থেকে উদ্ধার দেহ

মঙ্গলেও ভিজবে কলকাতা, ভারী বর্ষণের সতর্কতা দক্ষিণবঙ্গের তিন জেলায়

 মঙ্গলবার একদিনের সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

পাহাড়ের উন্নয়ন নিয়ে মেগা বৈঠক! আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

ইয়েমেনের কারাগারে ভয়াবহ বিমান হামলা, নিহত শিশুসহ ৭

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

গভীর রাতে সুইমিং পুলে কিশোরীর দেহ উদ্ধার, মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য

মহিলা কর্মীদের দায়িত্ব থেকে সরানোর অভিযোগ, BAPS সফরের পর বন্ধ আইফেল টাওয়ার

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার