৬ অক্টোবরের মধ্যে সিবিআই আদালতের বিচারককে বদলি, হাইকোর্টে জানালেন আইনমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নির্ধারিত সময়ের আগেই কলকাতা হাইকোর্টে হাজির হলেন আইনমন্ত্রী মলয় ঘটক। বিশেষ সিবিআই আদালতের বিচারকের বদলি সংক্রান্ত ফাইল আটকে থাকায় আইনমন্ত্রীকে হাজির হওয়ার নির্দেশ দেয় হাইকোর্ট। বিকেল ৫টার মধ্যে তাঁকে সশরীরে হাজির থাকার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই ডেডলাইনের আগেই হাজির হন আইনমন্ত্রী।

 আইনমন্ত্রী আদালতে জানান, দীর্ঘদিন তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ছিলেন। ৪ দিন আগে বাড়ি ফিরেছেন। ১৫ দিন বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। দুদিন সময় চান আইনমন্ত্রী। ফাইল দ্রুততার সঙ্গে দেখবেন বলে জানান।  ৬ অক্টোবরের মধ্যে বদলি কার্যকর করার নির্দেশ দেন বিচারপতি।  

নিয়োগ মামলায় অভিযুক্ত কুন্তলের করা অভিযোগের ভিত্তিতে যে মামলা হয়,তাতে পুলিশকে যুক্ত করার নির্দেশ দেয় সিবিআই বিশেষ আদালত।  সেই মামলায় সিবিআই অফিসারদের বারবার নোটিস দেওয়া হচ্ছে বলে অভিযোগ। সাক্ষী হিসেবে যে চারজনের নাম দেওয়া হয় তাঁদের নিম্ন আদালতের নির্দেশে জেলে পাঠানো হয় বলে অভিযোগ বিচারপতির। এরপরেই সিবিআই বিশেষ আদালতের বিচারক অর্পণ চট্টোপাধ্যায়কে বদলির নির্দেশ দেন। বিচারকের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।  

৪ অক্টোবরের মধ্যে সিবিআই আদালতের বিচারক অর্পণ চট্টোপাধ্যায়কে বদলি করার নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি মন্তব্য করেন, “সিবিআই জজের কোনও কারণ নেই এই আদালতের (হাইকোর্টের) কাজে হস্তক্ষেপ করা। শুনেছি ওঁর বদলি হওয়ার কথা। কেন উনি এখনও বদলি হননি?” আগামী ৪ অক্টোবরের মধ্যে তাঁকে বদলি করতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে কথা বলার জন্য বুধবার বিকেল ৪টেয় জুডিশিয়াল অফিসারকে ডেকে পাঠিয়েছিলেন বিচারপতি। জুডিশিয়াল সেক্রেটারি বদলি সংক্রান্ত ফাইল আইনমন্ত্রীর কাছে রয়েছে বলে জানান। এরপরেই আইনমন্ত্রীকে তলব করেন বিচারপতি।

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

স্মার্টফোনের বাজারে রেকর্ড! ১২,০০০mAh ব্যাটারিসহ আসছে Oppo A7

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২