আগামী আর্থিক বছরের বাজেট পেশের প্রস্তুতি রাজ্য সরকারের

এখন থেকেই আগামী আর্থিক বছরের বাজেট পেশের প্রস্তুতি শুরু করে দিল রাজ্য সরকার। চলতি আর্থিক বছরের সংশোধিত বাজেটও পেশ করা হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: হাতে বাকি আছে আরও ৫টি মাস। কিন্তু এখন থেকেই আগামী আর্থিক বছরের(Financial Year 2025-26) বাজেট(West Bengal State Government Budget) পেশের প্রস্তুতি শুরু করে দিল রাজ্য সরকার। অর্থ দফতর থেকে রাজ্যের সব দফতরকে জানিয়ে দেওয়া হয়েছে, আগামী ১১ নভেম্বরের মধ্যে চলতি ২০২৪-২৫ আর্থিক বছরের সংশোধিত বাজেট(Revised Budget 2024-25) ও ২০২৫-২৬ অর্থবর্ষের বাজেট প্রস্তাবের জন্য প্রয়োজনীয় তথ্য অনলাইনে নির্দিষ্ট প্রোফর্মায় পাঠাতে হবে। অর্থ দফতরের অধীনস্থ ডাইরেক্টরেটগুলিকে একই নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, আগামী আর্থিক বছরের বাজেট প্রস্তাব পেশ করার সঙ্গে চলতি আর্থিক বছরের সংশোধিত বাজেট পেশ করতে হবে রাজ্য বিধানসভায়। চলতি আর্থিক বছরে এখনও পর্যন্ত রাজ্যের দফতরগুলি বাজেট বরাদ্দের কতটা খরচ করেছে, বাকি মাসগুলিতে আর কতটা খরচ করতে পারবে, অতিরিক্ত অর্থের প্রয়োজন আছে কি না—এসবই জানাতে হবে। আগামী আর্থিক বছরের বাজেট প্রস্তাবের জন্য দফতরগুলি তাদের প্রয়োজন যাচাই করে তথ্য পাঠাবে।

আরও পড়ুন, সন্দীপ জমানাতেই আর জি করে ক্যান্সারের চিকিৎসা নিয়ে দুর্নীতি

চলতি অর্থবর্ষেই রাজ্য সরকার ১০০ দিনের কাজের প্রকল্পের বকেয়া মজুরির জন্য কয়েক হাজার কোটি টাকা খরচ করেছে। প্রথমে ঠিক ছিল ২১ লক্ষ মানুষকে ৫৫৫৩ কোটি টাকা প্রদান করা হবে। পরে সেই সংখ্যা বেড়ে হয় সাড়ে ২৪ লক্ষ। ফলে বাড়ে টাকা প্রদানের পরিমাণও। সেই অতিরিক্ত খরচের টাকা সংশোধিত বাজেটে তুলে ধরা হবে বলেই নবান্ন(Nabanna) সূত্রে জানা গিয়েছে। আবার চলতি মাস থেকেই বাংলায় ১১ লক্ষ মানুষকে বাড়ি তৈরি করে দেওয়ার জন্য সমীক্ষা শুরু হবে। প্রত্যেক উপভোক্তাকে দেওয়া হবে ১ লক্ষ ২০ হাজার টাকা করে। সেই হিসাবে রাজ্য সরকারের ১৩ হাজার ২০০ কোটি টাকা খরচ হবে। তবে এক্ষেত্রেও বাড়তে পারে উপভোক্তার সংখ্যা। তাই প্রায় ১৪ হাজার কোটি টাকার বাজেট ধরেই এই কাজে নামতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকার। এই খরচও সংশোধিত বাজেটে তুলে ধরা হবে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন, মুখ্যমন্ত্রীর ‘মমতা’য় গত ১০ বছরে নিখরচায় ক্যান্সারের চিকিৎসা পেয়েছেন বাংলার কয়েকশো মানুষ

একইসঙ্গে গ্রাম বাংলায় রাস্তা তৈরির ক্ষেত্রেও রাজ্য সরকার নতুন করে কাজে হাত দিতে পারে। কেননা বন্যার জেরে কিবা উত্তরবঙ্গ, কিনা দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় রাস্তা কার্যত ধুয়ে মুছে গিয়েছে। সেই রাস্তার কাজের জন্যও রাজ্য সরকারকে প্রায় ৩ হাজার কোটি টাকা অতিরিক্ত খরচ করতে হবে। মনে করা হচ্ছে সেই বিষয়টিও সংশোধিত বাজেটে ঠাঁই পাবে। এর পাশাপাশি রাজ্য সরকারের অনান্য যে সব আর্থসামাজিক প্রকল্প রয়েছে সেই সব প্রকল্পের খরচের ক্ষেত্রেও কিছু কিছু সংশোধনী থাকবে। উল্লেখ্য, আগামী বছরে লোকসভা বা বিধানসভার নির্বাচন না থাকায় নির্দিষ্ট সময়েই রাজ্য বিধানসভায় বাজেট পেশ করার কথা আছে। অর্থাৎ ফেব্রুয়ারি মাসেই বাজেট পেশ হবে রাজ্যের। সেই বাজেট ২০২৬ সালের রাজ্য বিধানসভার নির্বাচনের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেট হতে চলেছে। আর সেখানেই একাধিক চমক থাকতে পারে বলেও মনে করা হচ্ছে।

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী