আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘আমাদের টাকা দিচ্ছে না, বাংলা কী দোষ করেছে?’, কেন্দ্রকে প্রশ্ন মমতার

Courtesy - Google and Facebook

নিজস্ব প্রতিনিধি: উত্তরবঙ্গ(North Bengal) সফরের শেষ দিনে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে সেখান থেকেই ফের কেন্দ্রকে নিশানা বানালেন বাংলার মুখ্যমন্ত্রী(Chief Minister of West Bengal) মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। শিলিগুড়ির(Silliguri) কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী নাম না করেই নিশানা বানিয়েছেন কেন্দ্রের ক্ষমতাসীন নরেন্দ্র মোদির(Narendra Modi) সরকারকে। লোকসভা নির্বাচনের আগে উত্তরবঙ্গের জমি শক্ত করতে গত ৭ দিন ধরে সেখানে রয়েছেন মুখ্যমন্ত্রী। একাধিক সরকারি কর্মসূচি ছিল তাঁর। যেখানেই সভা করেছেন, আসন্ন নির্বাচনের কথা মাথায় রেখে নিজের বক্তব্য পেশ করেছেন। ধারাবাহিক ভাবে কেন্দ্রকে আক্রমণও করেছেন। এদিনও শিলিগুড়ির সভা থেকে তিনি বলেন, ‘অনেকেই বলেন, উত্তরবঙ্গ অবহেলিত। আলাদা রাজ্যের দাবি তোলেন। কিন্তু উত্তরবঙ্গ আর অবহেলিত নয়। অনেক কাজ হয়েছে এখানে। আমরা কথা কম বলি, কাজ বেশি করি।’  

এদিন কেন্দ্রকে তোপ দেগে মুখ্যমন্ত্রী বলেন, ‘এখন ভোট আসছে, কেন্দ্রের মনে পড়েছে বিনামূল্যে চাল দেওয়ার কথা। আমরা কিন্তু সারাবছর বিনামূল্যে রেশন দিই। আগে যখন শিলিগুড়ি আসতাম কতক্ষণ জ্যামে দাঁড়িয়ে থাকতে হত। এখন কত রাস্তা হয়েছে। কেন্দ্রীয় সরকার আবাস যোজনা, ১০০ দিনের কাজ, গ্রামীণ রাস্তা, স্বাস্থ্য যোজনা সহ একাধিক প্রকল্পের টাকা বন্ধ করে দিয়েছে। আগে জিএসটি না থাকায় রাজ্য সরকার নিজে ট্যাক্সের টাকা তুলত। জিএসটি চালু হওয়ার পর সব বন্ধ হয়ে গিয়েছে। এক দেশ, এক ট্যাক্স-এর নামে চালু করা হল জিএসটি। কী লাভ হল সবাই দেখতে পারছে। সব টাকা কেন্দ্রের পকেটে যাচ্ছে, আর আমাদের টাকা দিচ্ছে না। বাংলা কী দোষ করেছে? কিন্তু চিন্তা করবেন না, আগামিকাল দেশ যা ভাবে বাংলা তা আজ ভাবে। তাই আমাদের বাংলাই ভারতকে নেতৃত্ব দেবে। আমাদের বাংলাই সব দেশকে নেতৃত্ব দেবে। আর সকলকে আমরা মর্যাদা দেব। সকলের জন্য কাজ করব।’

এদিন মমতা নাম না করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও নিশানা বানিয়েছেন। বলেছেন, ‘আমরা রাজনীতি কম করি, উন্নতি বেশি করি। কেউ কেউ আছে, সারা দিন কুৎসা করে, গালাগাল দেয়। মনে রাখবেন, খারাপ কথা বললে মন খারাপ হয়, ইতিবাচক মনোভাবের ক্ষতি হয়। শুনে রাখো বিজেপি সরকার, আমরা শুধু ভোটের সময় ৫ কেজি চাল, আটা দিই না। সারা বছর দিই। আবার ভোট এসেছে, অমনি ঘণ্টা বাজাতে শুরু করে দিয়েছে। এই দেব, সেই দেব বলছে। আজকে আর উত্তরবঙ্গ বঞ্চিত নয়। আজকে উত্তরবঙ্গ উন্নত। উন্নত শির হয়ে দাঁড়িয়ে রয়েছে।’

Published by:

Share Link:

More Releted News:

গরমে আলিপুর চিড়িয়াখানায় পশুদের জন্যে ইলেক্ট্রোলাইট ও ‘আইস ট্রিট’-এর বিশেষ ব্যবস্থা

‘হোয়াটসঅ্যাপ কমিশন’, ডায়মন্ড হারবারে বাইক বাহিনীর হুমকির অভিযোগ উড়িয়ে কটাক্ষ তৃণমূলের

গড়িয়াতে স্ত্রীকে খুন করে পলাতক অধ্যাপক স্বামী, পাশের ঘরে ঘুমিয়ে ৮ বছরের ছেলে

‘ভয়ঙ্কর খেলা হবে’, ডায়মন্ড হারবারে বাইক বাহিনীর হুমকি, কড়া পদক্ষেপ কমিশনের

Super Sunday-তে রাজ্যে মোদি-শাহ, পদযাত্রা করবেন মমতাও, একাধিক সভা রয়েছে অভিষেকের

শহরে ভোটের আগে পুলিশকর্তাদের নিয়ে জরুরি বৈঠক ডাকল কমিশন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ