অশান্তির ঘটনায় ক্ষুব্ধ তৃণমূল শীর্ষ নেতৃত্ব, চেয়ে পাঠানো হল রিপোর্ট

জেলায় জেলায় মনোনয়ন ঘিরে কেন ঝামেলা হচ্ছে তা জানতে চেয়ে এবার দলের জেলা সভাপতিদের কাছ থেকে রিপোর্ট তলব করল তৃণমূলের শীর্ষ নেতৃত্ব।

Share:

নিজস্ব প্রতিনিধি: আশঙ্কা আগে থেকেই ছিল। সেটাই সত্যি হতে দেখা যাচ্ছে। ফিরছে ২০১৮’র ছবি। পঞ্চায়েত নির্বাচনের(Panchayat Election) জন্য বিরোধী দলের প্রার্থীদের মনোনয়ন(Nomination File) ঘিরে গতকাল ও এদিন রাজ্যের(Bengal) জায়গায় জায়গায় যে অশান্তি হতে দেখা যাচ্ছে, তারপরে প্রশ্ন উঠে গিয়েছে ৮ জুলাই নির্বাচনের ভোটদানের দিনটা কীভাবে কাটবে। এবারে শুরু থেকেই তৃণমূল(TMC) শীর্ষ নেতৃত্বের তরফে বার বার জানানো হচ্ছিল যে, এবারের পঞ্চায়েত ভোট হবে সম্পূর্ণ আলাদা। শান্তিপূর্ণ ভাবে বিনা রক্তপাতেই সেই ভোট হবে। দলের সর্বভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও(Abhishek Banerjee) তাঁর জনসংযোগ কর্মসূচীতে জানিয়েছিলেন, কোনও আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউকে জয়ী করানো হবে না। কিন্তু বাস্তবে ধরা পড়ছে সম্পূর্ণ ভিন্ন ছবি। আর তা দেখেই এইসব ঘটনা নিয়ে এবার দলেরই নানান জেলা নেতৃত্বের কাছ থেকে রিপোর্ট চেয়ে পাঠালো তৃণমূলের শীর্ষ নেতৃত্ব।

আরও পড়ুন অধীরের মুখ পুড়িয়ে মুর্শিদাবাদে একতরফা প্রার্থী বামেদের

বিরোধীদের অভিযোগ জেলায় জেলায় তৃণমূলের লোকেরা তাঁদের ওপর হামলা চালাচ্ছে, হুমকি দিচ্ছে, মারধর করছে, এমনকি মনোনয়ন ঠেকাতে খুনখারাপিও শুরু করে দিয়েছে। তৃণমূলের বক্তব্য, এই ধরনের কোনও ঘটনার সঙ্গে দলের কেউ জড়িত নয়। যারা এবার টিকিট পাচ্ছে না তারাই মূলই এই ঘটনা ঘটাচ্ছে দলকে বদনাম করার লক্ষ্যে। তবে এইটুকু জানিয়েই হাত গুটিয়ে বসে থাকতে চাইছে না তৃণমূল। যে সব জেলায় ঝামেলা হচ্ছে তা সে মুর্শিদাবাদ হোক কী দক্ষিণ ২৪ পরগনা, সব জেলা থেকেই দলের জেলা সভাপতিদের কাছ থেকে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব। মূলত কারা কারা এই ঝামেলা করছে সেটা জানতেই এই রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে। একই সঙ্গে নবান্ন সূত্রে জানা গিয়েছে, এই সব ঝামেলার সঙ্গে যারা জড়িয়ে পড়ছেন বা এই ধরনের ঘটনা যারা ঘটাচ্ছেন তাঁদের কাউকেই রেয়াত করা হবে না। তাঁদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ করা হবে।

ভাঙল কয়েকশো বছরের প্রথা, জম্মু মন্দিরে সন্ধ্যাআরতি করলেন মহিলারা

শিবাজী মহারাজের ছবি আঁকা টি-শার্ট পরে মদ্যপান, বিতর্কের কী সাফাই রীতেশের?

কলকাতা ওয়াটার মেট্রোতে যুক্ত হচ্ছে, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

‘একটা সাপ মানুষের ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছিল..’, কাকে নিশানা বাবুল সুপ্রিয়ের

অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকেছে অ্যাকাউন্টে, ১৫০ পদ্মের মালা পরিয়ে শুভেচ্ছা বিধায়ককে

টিআরপি-তে বড় রদবদল, ‘পরশুরাম’-এর মুখ পুড়িয়ে শীর্ষে ‘জোয়ার ভাঁটা’

‘সুন্দরী হয়েও কেন হাসেন না’, ক্ষেপে মহিলা সাংবাদিকের উপরে চড়াও হলেন ট্রাম্প

দীর্ঘদিনের স্বপ্নপূরণ! দন্ডি কেটে ‘নৈহাটির বড়মার’ কাছে বর্ধমানের বিজেপি কর্মী

পদত্যাগ করলেন বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী

গ্রেফতার হবেন মমতা? দেশবিরোধী মন্তব্যের অভিযোগে ফের দায়ের এফআইআর

সাতসকালে শওকতের বাড়িতে NIA হানা, আটক প্রাক্তন বিধায়কের ছেলে

আফগানিস্তানের বিপক্ষে কোহলির জায়গায় খেলবেন কে? দৌড়ে এগিয়ে দুই তারকা

‘বাপ-বেটা চোর’, সন্দীপন সাহার বাড়ির সামনে শ্লোগান স্থানীয়দের, সামিল বিজেপি কর্মীরাও

মদের নেশায় হাসপাতালে পুলিশ অফিসারকে চড়! ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য