গুলিবিদ্ধ তৃণমূল নেতাকে অস্ত্রোপচারের জন্য আনা হল কলকাতায়

নদিয়ার গুলিবিদ্ধ তৃণমূল নেতা সহদেব মন্ডলের অস্ত্রোপচার হবে কলকাতায়। বৃহস্পতিবার তাঁর অস্ত্রোপচার করবেন চিকিৎসকরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: নদিয়ার গুলিবিদ্ধ তৃণমূল নেতা সহদেব মন্ডলের অস্ত্রোপচার হবে কলকাতার এক হাসপাতালে। বৃহস্পতিবার কলকাতায় মল্লিকবাজারের এক বেসরকারি হাসপাতালে তাঁর অস্ত্রোপচার করবেন চিকিৎসকরা।

বুধবার নদিয়ার হাঁসখালির(Nadia Firing) পঞ্চায়েত সদস্যার স্বামী সহদেব মন্ডলকে লক্ষ্য করে গুলি চালায় একদল দুষ্কৃতি। স্থানীয় সুত্রে খবর, বুধবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ স্থানীয় মুড়াগাছা বাজার থেকে বাড়ি ফিরছিলেন সহদেব। সেই সময় তাঁকে লক্ষ্য করে খুব কাছ থেকে গুলি চালান তিন জন দুষ্কৃতি। মাথার পিছন দিকে গুলি লাগে তাঁর। তিনি হাঁসখালির বড় মুড়াগাছা এলাকার বাসিন্দা। গুলিবিদ্ধ হওয়ার পর প্রথমে তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে কৃষ্ণনগর জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে নিয়ে আসা হয় কলকাতায়। মল্লিকবাজারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য গুলিবিদ্ধ ওই তৃনমূল নেতাকে ভর্তি করা হয়।

সহদেব মন্ডল একটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক। স্থানীয় বাসিন্দারা জানান, সহদেবের স্ত্রী অনিমা মণ্ডল বগুলা ২ নম্বর পঞ্চায়েতের সদস্যা। সহদেব মণ্ডলও তৃণমূল কংগ্রেসের নেতা হিসাবে পরিচিত এলাকায়। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা এই আক্রমণের জন্য দায়ী। হাঁসখালি দক্ষিণ তৃণমূল কংগ্রেসের সভাপতি শিশির রায়ের অভিযোগ, “গত বিধানসভা নির্বাচনে স্থানীয় বিজেপির এক সমর্থকের সঙ্গে গণ্ডগোল বেঁধেছিল সহদেব মণ্ডলের। আমাদের ধারণা প্রতিহিংসাপরায়ণ বশত ওই ছেলেটি সহদেবকে খুনের চেষ্টা করেছে। রাজনৈতিক কারণে এই খুনের চেষ্টা চালানো হয়েছে বলে আমরা নিশ্চিত।” অন্যদিকে বিজেপি এই অভিযোগ অস্বীকার করেছে। গুলিকান্ডের ঘটনার তদন্ত শুরু করেছে হাঁসখালি থানার পুলিশ। কারা কী উদ্দেশ্যে গুলি চালালো তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

‘অন্নপূর্ণা থেকে বিজেপি মহিলাকর্মীদের নাম ইচ্ছে করে বাদ দেওয়া হয়েছে’, বিস্ফোরক রাজীব ভৌমিক

আত্মঘাতী টোটো চালক প্রেমিক, খবর শুনেই গলায় দড়ি দিলেন বিবাহিতা তরুণী

প্রেমিকাকে নিয়ে মোমো খেতে গিয়েই বিপত্তি, ধরা পড়তেই স্ত্রীকে বনেটে বসিয়ে ছুটল স্বামী

অবিভক্ত বাংলার ঐতিহ্য বুকে নিয়ে সাড়ে ৩৫০ বছর, বসিরহাটের ঘোষবাড়ির পুজোয় আজও বনেদিয়ানা অটুট

SIR বাতিল ও EVM ছেড়ে ব্যালট পেপারে ভোট ফেরানোর দাবি রাজ ঠাকরের

বাড়িতে কেউ না থাকার সুযোগে নাবালিকাকে হেনস্থার অভিযোগ, পিংলায় গ্রেফতার প্রৌঢ়

এক মাস পার, নেপালে গিয়ে নিখোঁজ শিক্ষিকার বাড়ি ফেরার অপেক্ষায় ছেলেরা

‘মহালয়ায় ইডেন গার্ডেন্সের অনুষ্ঠানে আসছেন না মোদি, থাকবেন শাহ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

দুপুরেই নামল আঁধার, পড়ছে মুহুর্মুহু বজ্রপাত, জারি কমলা সতর্কতা

‘১০ মার্চ মিথ্যা দিবস পালন করা হোক,’ নন্দীগ্রাম থেকে বললেন শুভেন্দু

J W Marriott-এ ফের মহিলার শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ১

‘বাবা তোমাকে আর টাকা খরচ করতে হবে না,’ বহুতল থেকে ঝাঁপ দেওয়ার আগে বলল ছেলে

পার্ক স্ট্রিটে বিলাসবহুল হোটেলে রেভ পার্টি, হানা দিয়ে বিপুল মাদক উদ্ধার করল এসটিএফ

রাজ্যসভায় বিজেপির প্রার্থী তৃণমূলত্যাগী কোয়েল মল্লিক