প্রকাশ্যে কোন্দল, কল্যাণ-সৌগত’র লড়াইয়ে অস্বস্তিতে তৃণমূল

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃণমূলের সাংসদদের বাগযুদ্ধ এল প্রকাশ্যে। এক পক্ষে একা কুম্ভ রক্ষার মতো লড়াই করে চলেছেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অন্য পক্ষে দলের এক মহিলা সাংসদ, সাংসদ সৌগত রায় ও কীর্তি আজাদ। শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন, ‘নারদার চোর একটা…টাকা কে নিয়েছে? নারদার চোরগুলো সব এক জায়গায় হয়েছে।’ তাঁর এই ধিক্কার সৌগত রায়কে উদ্দেশ্য করে। ছেড়ে দেওয়ার পাত্র নন বর্ষীয়ান সাংসদও। সৌগতের বক্তব্য, ‘কল্যাণের রুচিবোধ কম, সভ্যতা ও শালীনতা কম। নারদার চোর হলে আদালতে প্রমাণ করতে পারেনি কেন?’ এই নিয়ে সর্বসমক্ষে কার্যত বাকবিতণ্ডায় জড়াল শাসক দলে।

সূত্রপাত

গত ৪ এপ্রিল জাতীয় নির্বাচন কমিশনে স্মারকলিপি জমা দেওয়ার জন্য দলের নির্দিষ্ট করে দেওয়া কয়েকজন সাংসদকে ডেকে পাঠানো হয়। তাদের মধ্যে নাম ছিল না এক মহিলা সাংসদের। তিনিই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কাছে জানতে চান, ‘কেন তাঁকে ডাকা হয়নি। কল্যাণ ওই মহিলা সাংসদকে জানান দলের নির্দেশের কথা। তারপরেই দু’জনের মধ্যে বাদানুবাদ শুরু হয়।

দাবি

কল্যাণের দাবি, বাকবিতণ্ডার মাঝেই কমিশনে দাঁড়িয়ে থাকা বিএসএফ জওয়ানকে উদ্দেশ্য করে তাঁকে গ্রেফতার করতে বলেন ওই মহিলা সাংসদ। সংবাদমাধ্যমের সামনে কল্যাণ এ দিন বলেন, ‘ওই মহিলা সাংসদ সংসদে শুধু আদানি আর মোদির বিরুদ্ধে বলেন। আর কারও বিরুদ্ধে কিছু বলেন না। আমাকে বিজেপি নেতাদের বিরুদ্ধে লড়তে হয়।’ শালীনতা লঙ্ঘন করে তাঁর পাল্টা বক্তব্য, “এইসব অসভ্য মহিলা সাংসদদের সহ্য করব না। শুধু ইংলিশে ফটর-ফটর করেন বলে পুরুষদের অপমান করার অধিকার কেউ দেয়নি।”

শোনা যাচ্ছে দলের হোয়াটস অ্যাপ গ্রুপেও ওই মহিলা সাংসদের বিরুদ্ধে অশালীন মন্তব্য করেন শ্রীরামপুরের বিধায়ক। কল্যাণের এই আচরণের প্রতিবাদ করেন বরিষ্ঠ সাংসদ সৌগত রায়।

সাংবাদিক বৈঠক করে সৌগত রায়কেও কার্যত ধুয়ে দিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। নারদা কাণ্ড টেনে সৌগতর বিরুদ্ধে তিনি বলেন, ‘নারদার চোর একটা…সৌগত রায়ের কোনও ক্যারেক্টর রয়েছে নাকি? এখানে এক বলে, ওখানে অন্য কথা বলে। ওঁর চরিত্র হচ্ছে একবার এর পিছনে লাগা, এক বার অন্যের পিছনে লাগা।’

এর মধ্যেই জড়িয়ে পড়েছে কীর্তি আজাদের নাম। তিনি বিরোধী দলের দাবিতে ‘বহিরাগত’ হলেও বর্ধমান-দুর্গাপুর কেন্দ্র থেকে লোকসভা আসনে জয় পেয়েছেন। কল্যাণের দাবি, চিত্তরঞ্জন পার্কের একটি মিষ্টির দোকানের কাউন্টার সংসদে খোলার জন্য কীর্তি স্পিকারকে একটি চিঠি পাঠিয়েছিলেন। এর জবাবে কল্যাণ বলেন, ‘তৃণমূল বেসরকারি কোনও ব্যবসায় আগ্রহী নয়।’

এই বিষয় প্রকাশ্যে আসার পরেই শুরু হয়ে জোর চর্চা। বিবিধ দিক থেকে ধেয়ে আসছে টিকা টিপ্পনীও। এখন এই নিয়ে তৃণমূল কংগ্রেস কী পদক্ষেপ করে সেটাই দেখার।

ভিক্ষার ছলে মোবাইল চুরি! কাঁকসায় পুলিশের জালে ভিন রাজ্যের গ্যাং, উদ্ধার ডজনখানেক মোবাইল

গ্রিভসের সেঞ্চুরির উপর ভর করে ভারতের সামনে ২৯৬ রানের লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের

ক্রেতা সেজে ডেলিভারি বয়ের থেকে পার্সেল নেওয়ার চেষ্টা দুই বোনের, বাধা দিতেই ছেটালেন লঙ্কাগুঁড়ো

বেনোজল আটকাতে বঙ্গ বিজেপির নেতাদের কড়া নির্দেশ নীতিন নবীনের

‘খামোশ’, খারাপ রাস্তা নিয়ে সরব হতেই যুবককে সপাটে চড় মন্ত্রীর

মৃত্যুকামনার কয়েক ঘন্টার মধ্যেই মুখ্যমন্ত্রীর দীর্ঘায়ু চাইলেন হুমায়ুন! কী বললেন ?

রাস্তা নিয়ে বিবাদে জেরে রণক্ষেত্র বাসন্তী! দু’পক্ষের তুমুল সংঘর্ষে জখম একাধিক

ছাত্রগোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত SRFTI-এর ক্যাম্পাস, আহত একাধিক পড়ুয়া

‘সাধু-সন্তদের অপমান করলেই জেলে যেতে হবে’, স্পষ্ট বার্তা শুভেন্দুর

পানশালায় ঢুকে এলোপাথাড়ি গুলি! দক্ষিণ আফ্রিকায় নিহত বেড়ে ২৭, আহত বহু

নেপালের হিমলুং বেস ক্যাম্পে বিশাল তুষার ধস, নিখোঁজ প্রায় ১০ পর্বতারোহী

‘আমার সঙ্গে শুধু ৩০ মিনিট থাকো তাহলে…’, নিজের গোপন প্রতিভা জানালেন বিরাট

ASIAN GAMES 2026: স্কোয়াশের ফাইনালে হারলেও রুপো জিতে রেকর্ড ১৮’র অনাহাতের

ফের বন্যা-ভূমিধসে বিপর্যস্ত নেপাল! মৃত ৬, বন্ধ একাধিক জাতীয় সড়ক