‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজনীতির খেলা কে বুঝিতে পারে? রাজনৈতিক পণ্ডিতরা প্রায়শই বলেন, ‘রাজনীতি হচ্ছে সম্ভাবনাময় শিল্প। ফলে আগাম কোনও অনুমান বুদ্ধিমানের কাজ নয়।’ কথাটা যে মিথ্যে নয়, তা তৃণমূলের বিদ্রোহী সাংসদদের দশা দেখলে ভালই মালুম হয়। যে দল ‘দলবদলুদের’ সঙ্গ ছাড়ার আর্জি জানিয়েছিল জনতা-জনার্দনের কাছে, সেই দলেই শেষ পর্যন্ত মাথা গুঁজতে হচ্ছে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের। ফলে প্রশ্ন উঠেছে, কাকলি ঘোষ দস্তিদার-শতাব্দী রায়দের ঠাঁই দিয়ে সাধারণ মানুষের সঙ্গে মশকরা করলেন কি ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অব ইন্ডিয়ার তথাকথিত পদাধিকারীরা? নাকি ‘কুলহারা’ তৃণমূল সাংসদদের আশ্রয় দিয়ে উদারমনস্কতার পরিচয় দিলেন?

বিধানসভা ভোটে তৃণমূলের ভরাডুবির পরে কাকলি ঘোষ দস্তিদার সহ ঘাসফুলের জনা বিশেক সাংসদের বিলম্বিত বোধোদয় হয়েছে। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বকে লোকসভায় আলাদা গোষ্ঠী গড়ার কথা জানিয়েছিলেন। তবে আলাদা গোষ্ঠী গড়লেও যে ‘বিজেপি বান্ধব’ হিসেবে কাজ করবেন, রাখঢাক না রেখে সে কথাও জানিয়েছিলেন। কিন্তু রবিবাসরীয় বিকেলে আচমকাই ডিগবাজি খেলেন তৃণমূলের বিদ্রোহী সাংসদরা। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার সঙ্গে দেখা করে জানিয়ে এলেন, ‘তৃণমূলের আলাদা গোষ্ঠী হিসেবে স্বীকৃতি চাইছেন না। ন্যাশনাল সিটিজেন্স পার্টি অব ইন্ডিয়া’ নামে এক ‘অখ্যাত’ ও ‘অজ্ঞাতকুলশীল’ দলে যোগ দিচ্ছেন।‘ দল বদলানোর সঙ্গে সঙ্গে এতদিনের রাজনৈতিক মতাদর্শ জলাঞ্জলি দিয়ে যে বিজেপির সুবিধার জন্য এনডিএ’কে সমর্থন জানাবেন, তাও জানিয়েছেন ‘তৃণমূল’ ছুট সাংসদরা।

কাকলিদের এমন ঐতিহাসিক ঘোষণার পরেই ‘ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি’র কোষ্ঠি-ঠিকুজির খোঁজে নেমে পড়েছে সংবাদমাধ্যম। তবে অনেক খোঁজাখুঁজি করেও তেমন কিছু পাওয়া যায়নি। ফেসবুকে দলটির যে পেজ রয়েছে, তা থেকে যা জানা গিয়েছে, তা খুব একটা আশাব্যঞ্জক নয়। জাতীয নির্বাচন কমিশনের কাছে রাজনৈতিক দল হিসেবে নথিভুক্ত হলেও আসলে এটি এক অলাভজনক সমাজসেবামূলক প্রতিষ্ঠান। ২০২৩ সালের বিধানসভা নির্বাচনে ত্রিপুরার তিনটি আসনে লড়েছিলেন এনসিপিআইয়ের প্রার্থীরা। ওই তিন আসন হল-আমবাসা, ধলাই জেলার চৌমানু এবং উনকোটি জেলার কৈলাসহর। আমবাসা থেকে প্রার্থী হয়েছিলেন কৃষ্ণকুমার দেবমর্মা, ছামনুতে বরজেদা ত্রিপুরা এবং কৈলাসহরে জাহাঙ্গির আলী। দলের সভানেত্রী হিসেবে রয়েছেন শিউলি কুণ্ডু, সহ সভাপতি পদে উত্তীয় কুণ্ডু এবং জাতীয় সাংগঠনিক মহাসচিব পদে শান্তনু দে।

২০২৩ সালের ত্রিপুরা বিধানসভা নির্বাচনে দলের তিন প্রার্থীকে ভোট দেওয়ার আর্জি জানিয়ে ফেসবুকে যে পোস্টার পোস্ট করা হয়েছিল তাতে দলবদলুদের নিশানা করা হয়েছিল। বলা হয়েছিল, ‘নিজেদের অধিকার রক্ষা করতে দলবদলুদের সাথ ছাড়ুন। রাজনৈতিক ব্যক্তি নয়, সমাজসেবীদের সঙ্গী হোন।’ অথচ রাজনীতির কী নির্মম পরিহাস, ‘দলবদলু’ কাকলি ঘোষ দস্তিদার-শতাব্দী রায়রা সেই দলেই ঠাঁই নিচ্ছেন।

ডায়েটে রাখুন এই ৫ খাবার, পুজোয় ত্বকের জেল্লা দেখে হিংসায় জ্বলবে অন্যরা

বিরাটের জোড়া বিশ্বরেকর্ড, ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে জয়ী শুভমনরা

নিচু হয়ে কাজ করলে শ্বাসকষ্ট? এখনই সাবধান হোন, হতে পারে হার্টের সমস্যার লক্ষণ

Jio-র ১১ টাকার রিচার্জ প্ল্যান শোরগোল ফেলে দিয়েছে, কী-কী সুবিধা মিলবে?

বিয়ের ছবি কোথায় টাঙিয়েছেন? ভুল জায়গায় রাখলে দাম্পত্য কলহ অনিবার্য

আপেলের বীজে লুকিয়ে বিষ! ভুল করে গিলে ফেললে কী হতে পারে জানেন?

আম্বালায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে নিহত ২ শ্রমিক

কন্যায় সূর্যের গোচর, ১৭ অক্টোবর পর্যন্ত ৬ রাশির জাতকদের ‘আচ্ছে দিন’

দুপুর গড়িয়ে রাত, এখনও উত্তপ্ত SRFTI-এর ক্যাম্পাস, ঘটনাস্থলে পুলিশ

গ্রিভসের সেঞ্চুরির উপর ভর করে ভারতের সামনে ২৯৬ রানের লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের

‘সাধু-সন্তদের অপমান করলেই জেলে যেতে হবে’, স্পষ্ট বার্তা শুভেন্দুর

ছুটির দিনে পরিষেবা দিয়েও ‘ব্ল্যাক সানডে’ পালন করলেন SBI-র কর্মীরা

ব্যবসায় অংশীদার করার টোপ দিয়ে ২৪ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, গ্রেফতার এক

ক্রেতা সেজে ডেলিভারি বয়ের থেকে পার্সেল নেওয়ার চেষ্টা দুই বোনের, বাধা দিতেই ছেটালেন লঙ্কাগুঁড়ো