আজ নয় জন্মদিন, তবুও শুভেচ্ছার বন্যা মধ্যরাত থেকেই

কোটি কোটি মানুষের নয়নের মণি তিনি। তাই জন্মদিনের শুভেচ্ছা আসছে মধ্যরাত থেকেই। যদিও এদিন তাঁর জন্মদিন নয়। সেটা পুজোর আবহে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ ৫ জানুয়ারি। মধ্যরাত থেকেই সোশ্যাল মিডিয়াতে শুরু হয়ে গিয়েছে জন্মদিনের শুভেচ্ছা(Birthday Wishes) জ্ঞাপন। কিন্তু মজার কথা যাকে শুভেচ্ছা জানানো হচ্ছে, তিনি বহু আগেই একাধিকবার জানিয়ে দিয়েছেন, এদিন তাঁর জন্মদিন নয়। তবুও বইছে শুভেচ্ছার বন্যা। কেননা তিনি যে জননেত্রী। বাংলার অগ্নিকন্যা। বাংলার মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। ৩৪ বছরের বাম অপশাসনের রাজত্বকে ছুঁড়ে বঙ্গোপসাগরের জলে ফেলে দেওয়ার নেত্রী তিনি। দেশের সর্বশক্তি দিয়ে বাংলা দখলের জন্য আসা নরেন্দ্র মোদিকে রুখে দেওয়ার নেত্রী তিনি। কোটি কোটি মানুষের নয়নের মণি তিনি। তাই জন্মদিনের শুভেচ্ছা আসছে মধ্যরাত থেকেই। হ্যাঁ সরকারি ভাবে খাতায় কলমে আজই মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। যদিও তিনি নিজেই জানিয়েছেন একাধিকবার যে এদিন তাঁর জন্ম হয়নি। তারপরেও মধ্যরাত থেকেই বাংলার বহু বিশিষ্টজন জননেত্রীকে শুভেচ্ছা জানাতে শুরু করেছেন। 

সেক্ষেত্রে প্রশ্ন আসছে তাঁর জন্মদিন তাহলে ঠিক কবে? সেই প্রশ্নের উত্তর নিজেই একাধিকবার দিয়েছেন তৃণমূল নেত্রী। সরকারি নথি বলছে, ১৯৫৫ সালের ৫ জানুয়ারি জন্ম তাঁর। সেই হিসেবে এদিন তাঁর ৬৯ বছর বয়স পূর্ণ হল। মমতা দিন ও সাল নিয়ে বিতর্কে না গেলেও নিজেই তাঁর লেখা বই ‘একান্তে’(Ekante) লিখেছেন, ‘মা’র কথানুযায়ী দুর্গাপূজার(Durga Puja) মহাষ্টমীর দিন সন্ধিপুজোর(Sandhi Puja) সময় আমার জন্ম। এর তিনদিন আগে থেকে নাকি শুরু হয়েছিল একটানা প্রবল বৃষ্টি। আমি চোখ খোলার পর নাকি বৃষ্টি থেমে যায়।’ অর্থাৎ শীতের দিনে নয়, মমতার জন্ম উৎসবের মাঝে। সেই কারণেই হয়তো তিনি বলতে পারেন, ‘ধর্ম যার যার, উৎসব সবার’। সত্যিই তো মমতা বন্দ্যোপাধ্যায় তো কারও একার নন। তিনি রাজ্যবাসীর সম্পদ, ভারতের অহংকার। হাজারো অপপ্রচার, মিথ্যা বদনাম, প্রাণঘাতী হামলা পেরিয়ে আজও তিনি বাংলার নিজের মেয়ে। তাঁর কাছে পরাস্ত হতে হয় নরেন্দ্র মোদির বাহিনীকেও। তাঁর দাপটে বাংলার বিধানসভা থেকে মুছে যেতে হয়ে বাম আর কংগ্রেসকে। 

এখন প্রশ্ন হচ্ছে যদি এদিন তাঁর জন্মদিন না হয় তাহলে সরকারি ভাবে এদিন তাঁর জন্মদিন নথিভুক্ত হল কীভাবে? এর উত্তরও জননেত্রীই দিয়েছেন। জানিয়েছিলেন, তাঁর বাবা যখন তাঁকে স্কুলে ভর্তি করতে যায় তখন সেই আমলে স্কুলে ভর্তির জন্য বার্থ সার্টিফিকেট বাধ্যতামূলক ছিল না। তাই তাঁর সেই সার্টিফিকেটও নেই। স্কুলে ভর্তি হওয়ার সময় তা লাগেওনি। তবে স্কুলে ভর্তির সময় স্কুলের প্রধানশিক্ষকই এই দিনটিকে চিহ্নিত করে দেন। সেই থেকেই সরকারি ভাবে যাবতীয় নথিতে তাঁর জন্মদিন হিসাবে চিহ্নিত হচ্ছে ৫ জানুয়ারি। 

দ্বারকা এক্সপ্রেসওয়েতে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ২ শ্রমিক

৪০ বছরের জঙ্গলজীবনের অবসান, বাংলায় পুলিশের জালে মাওবাদী নেতা আকাশ

‘দেশের আর্থিক ও বাণিজ্যিক স্বার্থরক্ষায়‌ প্রতিজ্ঞাবদ্ধ ‘, মার্কিন নিষেধাজ্ঞাকে পাত্তা দিচ্ছে না দিল্লি

ফের মেসি ম্যাজিক, মায়ামির হয়ে শততম গোল করলেন ফুটবলের যুবরাজ

বিহার থেকে বাংলায় ‘নতুন অতিথি’, চলছে পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া! সাক্ষী থাকবেন খোদ মুখ্যমন্ত্রীও

চিকিৎসার গাফিলতিতে শিশুমৃত্যুর অভিযোগ, অবশেষে নার্সিংহোম বন্ধ করল সরকার

প্রেমিককে বিয়ের জন্য বাড়ির মেয়েকে অপহরণ করাল পরিবারের সদস্যরা, তারপরেই ঘটল ভয়াবহ ঘটনা

সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন ম্যানেজারের মৃত্যু মামলায় আদিত্য ঠাকরেকে ৫০০ কোটির আইনি নোটিস

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির ভ্রুকুটি, ভিজবে কোন কোন জেলা? 

‘বিশ্বের অন্যতম শক্তিশালী নেতা’, প্রধানমন্ত্রী মোদির জন্মদিনে শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নাটক শুরু, ভারতে এশিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে অস্বীকার পাক হকি দলের

উধমপুরে নিরাপত্তাবাহিনীর সঙ্গে রাতভর গুলির লড়াই! নিকেশ ২ জইশ জঙ্গি, উদ্ধার অস্ত্র-গোলাবারুদ

কুড়মি সম্প্রদায়কে এসটি তালিকাভুক্তির প্রতিবাদে ফের সরব সাঁওতালি সংগঠন

পরকীয়ায় জড়িত সন্দেহে ঘুমন্ত স্ত্রীর ধড়-মুণ্ডু আলাদা করলেন পাষণ্ড স্বামী