স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

Share:

নিজস্ব প্রতিনিধি: শুক্রবার বিকেলে নিউ আলিপুরে অরূপ ও স্বরূপ বিশ্বাসের ক্লাব সুরুচি সংঘে ব্যাপক ভাঙচুর হয়। উত্তেজিত জনতা ক্লাবের হোডিং, ব্যানার সমস্ত কিছু ভেঙে গুড়িয়ে দেয়। শুধু তাই নয় দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে ক্লাবের উপরের ঘরে মেলে কিং সাইজের বেড। ক্লাব ঘর থেকে পাওয়া যায় রাশি রাশি সরকারি জলের বোতল। ক্লাবের বেশ কয়েকজন সদস্যদের চোর চোর বলে তাড়া করা হয়। অনেককেই ক্লাবের ছুটতে ছুটতে পার্শ্ববর্তী নিউ আলিপুর থানার ভেতরে ঢুকে প্রাণ রক্ষা করতে দেখা যায়। নিউ আলিপুর থানা(New Alipur P.S.) লাগোয়া সুরুচি সংঘে উত্তেজনা ছড়িয়ে পড়ার পর থানার বাইরে কেন্দ্রীয় বাহিনী মোতায়ন করা হয়।

এই ক্লাব বিশ্বাস ব্রাদার্সের দখলে ছিল দীর্ঘদিন ধরে। কিন্তু বৃহস্পতিবার রাতে স্বরূপ বিশ্বাস গ্রেফতার হওয়ার পর এবং মেসি কাণ্ডে অরূপ বিশ্বাসের বিরুদ্ধে থানায় এফআইআর(FIR) দায়ের হতেই পরিস্থিতি বদলে যায়। শুক্রবার বিকেলে ক্লাবের সামনে স্থানীয় বাসিন্দারা জড়ো হন। এরপর ক্লাবের দরজার তালা ভেঙে সকলের ভিতরে ঢুকে পড়েন। উন্মুক্ত জনতা ক্লাবের দোতলায় গিয়ে দেখেন সেখানে কিং সাইজের বেড রাখা রয়েছে। দুটি চেয়ারও রাখা আছে। এসি মেশিন লাগানো ছিল সেখানে। কিন্তু স্থানীয় বাসিন্দাদের দাবি সম্প্রতি সেটি খুলে নিয়ে যাওয়া হয়েছে।

ঘরের মধ্যে যে সিলিং ফ্যান লাগানো আছে সেগুলো যথেষ্ট দামি। ঘর না গোহাটি শৌচালয় রয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এই সুরুচি সংঘে(Suruchi sangha) সরকারি জিনিসপত্র আমদানি হত। সেখান থেকে প্রচুর পরিমাণে সরকারি জলের বোতল উদ্ধার হয়। জলের বোতল গুলির গায়ে লেখা ছিল প্রাণধারা। প্রচুর ত্রাণের শাড়ি সেখান থেকে পাওয়া গিয়েছে। স্থানীয় মানুষজনের দাবি, সরকারি জিনিসপত্র ঘুরপথে এই ক্লাবে নিয়ে আসা এবং সেখানে মজুদ রাখা তার জন্যই ব্যবহার করা হত।

ঢাকায় ভরসন্ধেয় দুই মাদক ব্যবসায়ী গোষ্ঠীর বন্দুকযুদ্ধে মহিলা-সহ গুলিবিদ্ধ তিন

লখনউয়ে হিন্দুত্ববাদী নেতাকে অপহরণ করে খুন, আটক গাড়ির চালক-সহ ২

সোমে ভাগ্য বদলাবে ৫ রাশির জাতকদের, তালিকায় আপনি আছেন?

ইমরান খানকে নিয়ে মুখ খুলবেন না, পাক ক্রিকেটারদের সতর্ক করল পিসিবি

মেয়াদোত্তীর্ণ ভ্যাকসিনের জেরেই শিশুমৃত্যু! হরিণঘাটায় উত্তেজনা, স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের

উত্তর সাইপ্রাসে ২৬৭ জন যাত্রী নিয়ে মাঝসমুদ্রে ডুবল নৌকা, নিহত ৭, উদ্ধার ১৭২ জনকে

শৌচাগার থেকে উদ্ধার ২২ বছরের তরুণীর মৃতদেহ! নিখোঁজ স্বামী-সন্তান

সমাবর্তন অনুষ্ঠানে নজর কাড়ল বিড়াল, প্রিয় পোষ্যকে কাঁধে নিয়ে ডিগ্রি নিলেন শিক্ষার্থী

উপকূলের খুব কাছেই নিম্নচাপ, রবিতে দক্ষিণবঙ্গের এই সাত জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

যানজটের হাত থেকে মুক্তি পেতে ঢাকার ব্যস্ত রাস্তায় নিষিদ্ধ হচ্ছে অটো ও ই-রিকশা  

‘প্রকৃত শত্রুকে চিনুন’, আমেরিকা-ইজরায়েলকে নিশানা করে মুসলিম রাষ্ট্রপ্রধানদের চিঠি মোজতবার

‘থিম পুজোর বিরুদ্ধে নই,’ নিন্দার মুখে পড়ে সাফাই বিশ্ব হিন্দু পরিষদের

শৌচালয়ের কমোডের পাদানির নিচে ঘাঁপটি মেরে ৬ ফুট লম্বা গোখরা, তারপর যা ঘটল…

‘থিমের নামে মায়ের মুখ বিকৃতি করা যাবে না’, দুর্গাপুজোর আগে বার্তা অগ্নিমিত্রার