পার্সেলে পোস্ট অফিসে পৌঁছল মাদক, গ্রেফতার কলকাতার ২

ট্যাংরার পোস্ট অফিস থেকে দুই যুবক পার্সেল নিয়ে বেরোতে তদন্তকারীরা প্রথমে তাদেরকে আটক করে। ধৃতদের কাছ থেকে কয়েক লাখ টাকার মাদক উদ্ধার হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার অভিনব কায়দায় মাদক পাচারের চেষ্টা। সরকারি পোস্ট অফিসকে কাজে লাগিয়ে মাদক পাচারের ছক কষেছিল পাচারকারীরা। কিন্তু তাদের সেই চেষ্টায় জল ঢেলে দিল কলকাতা পুলিশ। বুধবার কলকাতার ট্যাংরার ভারতীয় পোস্ট অফিস থেকে মাদক বাজেয়াপ্ত করার পাশাপাশি দুই যুবককে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের এসটিএফ। পোস্ট অফিসের মাধ্যমে কয়েক লাখ টাকার ওই মাদক পাচারের জন্য পাঠানো হয়েছে বলে দাবি পুলিশের।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত দুই যুবকের নাম মহম্মদ জুনেইদ ও ফাইয়াজ আলম। মহম্মদ জুনেইদ এন্টালির বাসিন্দা ও ফাইয়াজ আলম ট্যাংরার বাসিন্দা। বুধবার ট্যাংরার পোস্ট অফিস থেকে দুই যুবক পার্সেল নিয়ে বেরোতে তদন্তকারীরা প্রথমে তাদেরকে আটক করে। আটক করার পর পার্সেল পরীক্ষা করার পর দেখা যায় তাতে মাদক রয়েছে। এরপর দুই যুবককে গ্রেফতার করে তদন্তকারীরা। কয়েক লাখ টাকা মূল্যের এলএসডি মাদক ধৃতদের কাছ থেকে বাজেয়াপ্ত করেছে কলকাতা পুলিশের এসটিএফের আধিকারিকরা। গোয়া থেকে কলকাতায় এইও মাদক পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে। মনে করা হচ্ছে এই মাদক কোনও রেভ পার্টিতে সরবরাহ করার উদ্দেশ্য ছিল ধৃতদের।

পুলিশের কাছে এই মাদক পাচারের বিষয়ে আগে থেকে খবর ছিল। সেই খবরের ভিত্তিতে তৎপরতা শুরু করে দুজনকে এখনও পর্যন্ত গ্রেফতার করেছে এসটিএফ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই চক্রের সঙ্গে আর কেউ বা কারা জড়িত রয়েছে কি না তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। পাশাপাশি কোন কোন রেভ পার্টিতে এই মাদক সরবরাহের কথা ছিল তাও জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে পুলিশ। এর আগে পোস্ট অফিসের মাধ্যমে মাদক সরবরাহ করেছে কি না অভিযুক্তরা তাও জানার চেষ্টা করছে পুলিশ।

ধনতেরাস উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

‘থানায় বসে ঋতব্রতদের হয়ে হলফনামায় সই করেছে পুলিশ,’ বিস্ফোরক দাবি অভিষেকের

নৃশংস হত্যাকাণ্ড! স্ত্রী-সহ শ্বশুরবাড়ির সাতজনকে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার ক্যাবচালক

সুখ-সমৃদ্ধি কামনা করে ধনতেরাসে দেশবাসীকে শুভেচ্ছা জানলেন প্রধানমন্ত্রী

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

দিল্লির করোল বাগের বাজারে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২২টি ইঞ্জিন

আজকের রাশিফল: ধনতেরাসে কাদের ঘরে আসবে ধন-সম্পদ! কার ভাগ্যে অশনি সংকেত?

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন