অ্যাডিনোভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু দুই শিশুর

পাশাপাশি রবিবার ভোরে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাডিনোভাইরাসে আক্রান্ত হয়ে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে ফের অ্যাডিনোভাইরাসে (Adenovirus) আক্রান্ত হয়ে মৃত্যু (Death) হল দুই শিশুর। শনিবার রাতে বিসি রায় শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় নয় মাস বয়সী এক শিশুকন্যার। তার মৃত্যুর শংসাপত্রে কারণ হিসেবে অ্যাডিনোভাইরাসের কথা উল্লেখ করা হয়েছে। পাশাপাশি রবিবার ভোরে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাডিনোভাইরাসে আক্রান্ত হয়ে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

হাওড়া জেলার উদয়নারায়ণপুরের বাসিন্দা স্বপন রায় এবং লক্ষ্মী রায়। তাঁদের নয় মাস বয়সী শিশুকন্যার জ্বর ধরা পড়ায় গত ২ তারিখে কলকাতার  বি সি রায় হাসপাতালে ভর্তি করেন। এরপর হাসপাতাল থেকে গত ১১ তারিখে শিশুকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু বাড়ি গিয়েও জ্বর কমছিল না শিশুটির। ফের চিকিৎসার জন্য হাসপাতালে বহির্বিভাগে চিকিৎসার জন্য আনা হয়। পরিবারের অভিযোগ, শিশুটির শরীর অসুস্থ থাকলেও তাকে দেখে ছেড়ে দেয় হাসপাতাল। এরপর আবার গত ১৯ তারিখে আবার শিশুটিকে বি সি রায় শিশু হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু শেষরক্ষা হল না, সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় নয় মাস বয়সী শিশুর। মৃত শিশুর পরিবারের তরফে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তোলা হয়েছে। মৃত শিশুকন্যারর বাবা স্বপন রায় বলেন, শনিবার সকালে আমার শিশুকন্যার শরীর আরও খারাপ হয়ে যায়। ডাক্তাররা বলছিলেন, আইসিইউ দরকার। কিন্তু হাসপাতালে সেই সময় আইসিইউ বেড খালি ছিল না। আমরা অন্য হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বললে ডাক্তার আমাদের কোনও কথা শুনতে চাননি।’

অন্যদিকে রবিবার ভোরে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে দেড় বছর বয়সী এক শিশুর। অ্যাডিনোভাইরাসে আক্রান্ত হয়ে ওই শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

পীর বাবার পুকুরে মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল একাদশ শ্রেণির দুই পড়ুয়ার

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

পুজোর ভিড় সামলাতে বড় ঘোষণা পূর্ব রেলের, হাওড়া থেকে চার রুটে স্পেশাল ট্রেন

UPI-তে দু’হাজার টাকার বেশি লেনদেনে দিতে হবে মাশুল, কারা দেবেন? জানিয়ে দিল কেন্দ্র

সন্ধ্যার পর শহরের রাস্তা থেকে উধাও বেসরকারি বাস, ভোগান্তিতে নিত্যযাত্রীরা

বাজারে হাজির 10,000mAh ব্যাটারির Redmi Note 17 pro, শুরুতেই ৫,০০০ টাকা ছাড়

অনলাইনে সস্তায় ওষুধ কিনছেন? পরিজনদের স্বাস্থ্যের ক্ষেত্রে বড় ঝুঁকি নিচ্ছেন না তো?

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল

বারুইপুর এনকাউন্টার কাণ্ডে তিন সপ্তাহের মধ্যে তদন্ত শেষের নির্দেশ হাইকোর্টের

‘হাসিনাদের ফেরত না পাঠানো পর্যন্ত দিল্লির সঙ্গে সুসম্পর্ক নয়’, স্পষ্ট বার্তা তারেকের উপদেষ্টার

ছেলের কাছে পড়াশোনা করে দশম শ্রেণির পরীক্ষায় সবাইকে চমকে দিলেন মূক-বধির মা

অগ্নিনির্বাপণ ব্যবস্থা বেহাল, নিউ মার্কেটের শপিং মল পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ দমকল আধিকারিকরা

বিজেপিতে যোগ দিচ্ছেন দেব! সুকান্ত সাক্ষাতের পর বাড়ছে জল্পনা

ভেঙে গেল শচিনের করা বিশ্বরেকর্ড, কে ইতিহাস গড়ল জানেন?