এপ্রিল থেকে কলকাতা সহ ৫ জেলায় Petrol Pump-এ নাও মিলতে পারে জ্বালানী

১ এপ্রিল থেকে বাস থেকে শুরু করে সড়ক গণপরিবহণের চাকা না গড়াবার সম্ভাবনা দেখা দিয়েছে। কেননা দুই ট্যাঙ্কার সংগঠনের নিজ বিবাদে ধর্মঘট।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার(Bengal) আমজনতার জন্য বড়সড় দুর্ভোগের খবর। আগামী ১ এপ্রিল থেকে বাস থেকে শুরু করে সড়ক গণপরিবহণের চাকা না গড়াবার সম্ভাবনা দেখা দিয়েছে। কেননা West Bengal Petrolium Dealers Association আগামী ১ এপ্রিল থেকে No Purchase নীতিতে চলে যেতে পারে বলে জানিয়ে দিয়েছে। সেক্ষেত্রে কলকাতা সহ হাওড়া, দুই ২৪ পরগনা, হুগলি এবং নদিয়া জেলার Petrol Pumpগুলিতে জ্বালানী(Oil) পাওয়া যাবে না। আর জ্বালানী না পেলে যে সড়ক গণপরিবহণের সিংহভাগ বাস, ট্যাক্সি, ম্যাজিগ গাড়ির চাকা গড়াবে না সেটা বলাই বাহুল্য। ধাক্কা খাবে নিত্যদিনের পণ্য সরবরাহও। যার জেরে বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম আরও বেড়ে যেতে পারে।

আরও পড়ুন দুয়ারে সরকার কর্মসূচিতেই মিলবে ‘ভবিষ্যৎ ক্রেডিট কার্ড’

সমস্যা ঠিক কোথায়? জানা গিয়েছে Oil Tankers Association এবং West Bengal Petrolium Dealers Association’র মতবিরোধ থেকে এমন পরিস্থিতির সূত্রপাত হয়েছে। Oil Tankers Association’র নিয়ন্ত্রণে রয়েছে ১৮০টি ট্যাঙ্কার আর West Bengal Petrolium Dealers Association’র হাতে আছে ১২০টি ট্যাঙ্কার রয়েছে। এগুলির মধ্যে ৯টি আবার কনসোডিয়াম ট্যাঙ্কার। অর্থাৎ, এগুলির মাধ্যমে একাধিক পেট্রল পাম্পের জন্য তেল সংগ্রহ করা যায়। বাকি ১১১টি ট্যাঙ্কার নির্দিষ্ট পাম্পের জন্যই তেল নিয়ে যেতে পারে। এতদিন এভাবেই কাজ হয়ে আসেছে। Oil Tankers Association’র দাবি, West Bengal Petrolium Dealers Association’র কনসোডিয়াম ট্যাঙ্কারের জন্য তাদের অনেক গাড়ি তেল পাচ্ছে না। একটি ট্যাঙ্কার একটি নির্দিষ্ট পাম্পের জন্যই তেল সংগ্রহ করতে পারবে, এই নিয়ম চালুর দাবিতে কয়েকদিন আগে ওই সংগঠন কর্মবিরতির ডাক দেয়। উচ্চমাধ্যমিক পরীক্ষা চলছে বলে সেই কর্মবিরতি তুলেও নেওয়া হয়। দু’পক্ষ এনিয়ে আলোচনায় বসলেও কোনও সুরাহা হয়নি। Oil Tankers Association’র তরফে জানিয়ে দেওয়া হয়েছে চলতি মাসের মধ্যে দাবি না মিটলে তাঁরা ১ এপ্রিল থেকে ১৮০টি গাড়িই তুলে নেবেন।

আরও পড়ুন চলতি বছর থেকেই বাংলায় 4 বছরের Honours Degree Course

জানা গিয়েছে কলকাতা সহ হাওড়া, দুই ২৪ পরগনা, হুগলি এবং নদিয়া জেলায় কমবেশি ১৫০০টি Petrol Pump রয়েছে। সেই সব Petrol Pump-এ জ্বালানী সরবরাহ করে এই দুই সংস্থার ট্যাঙ্কার। এই দুই সংস্থার ট্যাঙ্কারই হাওড়ার মৌড়িগ্রামের ইন্ডিয়ান অয়েল ডিপো থেকে Petrol ও Diesel তুলে তা Petrol Pumpগুলিতে সরবরাহ করে। এখন Oil Tankers Association’র তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, একটি ট্যাঙ্কার একটি নির্দিষ্ট পাম্পের জন্যই তেল সংগ্রহ করতে পারবে, এই নিয়ম চালু না হলে তাঁরা এপ্রিল থেকে ট্যাঙ্কার তুলে নেবেন। সেই হুমকির জেরে আবার West Bengal Petrolium Dealers Association’র তরফে জানানো হয়েছ চলতি ব্যবস্থায় পরিবর্তন আনা হলে তাঁরা এপ্রিল থেকে No Purchase নীতিতে চলে যাবেন। সব মিলিয়ে এপ্রিল থেকে জ্বালানী সঙ্কটের মুখে পড়তে পারে রাজ্য।

রথযাত্রার সমাপ্তিতে মিষ্টিমুখ! জেনে নিন ‘রসগোল্লা দিবস’ শুরুর ইতিহাস

প্রতিবেশীর বাড়িতে খাওয়ার অপরাধে পাষণ্ড মায়ের বেদম মারে মৃত্যু মেয়ের

দ্রুত সেরে নিন কাজ, জেনে নিন অগস্টে কতদিন বন্ধ থাকবে সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক?

কারুরে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে সরকারি চাকরির নির্দেশিকা বাতিল মাদ্রাজ হাইকোর্টের

প্রবীণদের জন্য পোস্ট অফিসের দুর্দান্ত স্কিম ,ঘরে বসেই বছরে আয় করুন ২,৪৬,০০০ টাকা!

হাতিকে খাওয়াতে গিয়ে বেঘোরে প্রাণ হারালেন অটো চালক

অনিশ্চয়তায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ , চরম আর্থিক সঙ্কটে আল নাসার ক্লাব

সেনাবাহিনী সম্পর্কে ভুয়ো তথ্য ছড়ানোর অভিযোগে গ্রেফতার করিমপুরের তৃণমূল নেতা

মাঝ আকাশে ধোঁয়া, ১৯৪ যাত্রী নিয়ে রাজকোটে জরুরি অবতরণ মুম্বই-দুবাইগামী ইন্ডিগোর বিমানের

যোগ্যরা সবাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন, ধোঁয়াশা কাটালেন শুভেন্দু

‘আগামী দু-তিন মাসের মধ্যে আরও ১০-১২টি চা বাগান খুলবে,’ জানালেন মুখ্যমন্ত্রী

অভিমুখ বদলে কলকাতার আরও কাছে অতি গভীর নিম্নচাপ, রাতেই প্রবল দুর্যোগের আশঙ্কা

৪৪ কোটি মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেন মালিতে অপহৃত ভারতীয় বংশোদ্ভূত হিরে ব্যবসায়ী

চোখের পলকে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল লোহার পাত, জখম ৭ যাত্রী, ভয়ঙ্কর ঘটনা বহরমপুর স্টেশনে