যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংঘর্ষ, মধ্যস্থতা করতে গিয়ে জখম ২ অধ্যাপক

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর উত্তাল হয়ে উঠেছে। আইসিসি নির্বাচন ঘিরে দু- দল ছাত্রের মধ্যে ব্যাপক সংঘর্ষ বাধে। সেই সংঘর্ষ থামাতে গিয়ে জখম হন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের(Jadavpur University) দুই অধ্যাপক রাজ্যেশ্বর সিংহ এবং ললিত মাধব। দুজন অধ্যাপককেই পার্শ্ববর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতলে ললিত মাধবকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় কিন্তু রাজ্য ঈশ্বরের আঘাত গুরুতর তার চোখে ঘুষির আঘাত লেগেছে চশমার কাঁচ ভেঙে নাক রক্তাক্ত হয়েছে। তাই পর্যবেক্ষণের জন্য হাসপাতালে রাখা হয়েছে ওই অধ্যাপককে। দু’দলের সংঘর্ষে মোট ৬ জন পড়ুয়া জখম হয়েছেন। জানা গেছে গত কয়েকদিন থেকেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে চত্বরে উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছে। আইসিসি নির্বাচনকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

শুক্রবার বিকেলে আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে অনুষ্ঠানে প্রস্তুতি সভায় যোগ দিয়েছিল এর যাদবপুর বিশ্ববিদ্যালয় পড়ুয়া থেকে শিক্ষক অধ্যাপকরা। এরপর সাইন্স আর্টস মোড়ের কাছে হঠাৎই ছাত্র সংগঠনের দু দল সদস্যদের মধ্যে শুরু হয় বিবাদ। সেই বিবাদ সংঘর্ষে রূপ নেয়। খবর পেয়ে দুই অধ্যাপক সেখানে মধ্যস্থতা করতে গেলে জখম হন। আহত অধ্যাপক রাজ্যেশ্বর সিংহ বলেন, দু -দল ছাত্রের মধ্যে গোলমাল হচ্ছিল রাস্তা দিয়ে যাচ্ছিলাম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য বাধা দিতে গিয়েছিলাম ওই দু দল ছাত্রের কেউ তাকে আঘাত করেনি কিন্তু বাইরে থেকে অন্য এক ছাত্র হঠাৎ এসে তাকে মারধর করে। অধ্যাপকের দাবি, যাদের মধ্যে গোলমাল লেগেছিল সেই ছাত্ররা তাঁকে হাসপাতালে নিয়ে আসে। গত কয়েকদিন থেকে উই দা ইন্ডিপেন্ডেন্ট এবং এসএফআইয়ের(SFI) মধ্যে নির্বাচনকে কেন্দ্র করে মতবিরোধ চলছিল। এসএফআই পড়ুয়ার দাবি আইসিসি নির্বাচনে প্রচার চালাচ্ছিলেন তাঁরা। প্রথম বর্ষে পড়ুয়ারা নির্বাচনে সক্রিয় হয়েছে। সেই বিষয়কে কেন্দ্র করেই গোলমাল চলছিল। শুক্রবার প্রথম বর্ষের এসএফআই ছাত্রদের ডেকে হুমকি দেয় ডব্লিউ টি আই এর দ্বিতীয় ও তৃতীয় বর্ষের পড়ুয়ারা।

সেই সময় সেখানে উপস্থিত হন পেতে পারে সদস্যরা কয়েকজন শিক্ষক ও অধ্যাপক রাও সেখানে চলে আসেন উত্তপ্ত পরিস্থিতিতে দুই অধ্যাপক কে ধরে মারধর করা হয়। ভাইয়ের পক্ষ থেকে দাবি করা হয়েছে দর্শন দ্বিতীয় বর্ষের ছাত্র উজান এবং সমাজবিদ্যার ছাত্র রূপম সিকদার এই মারধরের ঘটনায় মূল অভিযুক্ত। যদিও ডব্লিউ টি আই এর পক্ষ থেকে কোন বক্তব্য পাল্টা জানানো হয়নি। উজানের বিরুদ্ধে এর আগেও বহু অভিযোগ রয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য বলেন দুর্ভাগ্যজনক। ঘটনা কোন কারণ ছাড়া দুপক্ষ অশান্তিতে জড়িয়ে পড়েছে। আমরা সব পক্ষকে নিয়ে আলোচনায় বসে সমাধানের সূত্র বের করব। এই ঘটনায় বিশ্ববিদ্যালয় পক্ষ থেকে কোন অভিযোগ পুলিশে দায়ের করা হয় নি। যাদবপুর বিশ্ববিদ্যালয় ছাত্র রাজনীতিকে কেন্দ্র করে সংঘর্ষ এর আগেও একাধিকবার ঘটেছে কিন্তু অধ্যাপক নিগ্রহের ঘটনা একেবারে নজিরবিহীন। এই ঘটনাকে কেন্দ্র করে ছাত্র- শিক্ষক সম্পর্কের উপরে প্রভাব পড়বে বলে মনে করছেন কোন কোন অধ্যাপক।

 

ঘুষ নিতে গিয়ে গ্রেফতার সরকারি ইঞ্জিনিয়ারের সঙ্গে বিজেপি নেতার ছবি ভাইরাল, তুঙ্গে চর্চা

অশোকনগরে পুকুর থেকে উদ্ধার যুবকের দেহ, কীভাবে মৃত্যু? তদন্তে পুলিশ

আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচের পরেই মেসিকে আবেগঘন বার্তা বার্সেলোনার

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ১৮ জঙ্গি

৫০ হাজার কিমি পথ পাড়ি! পায়ে হেঁটে ২৮ বছর ধরে বিশ্বভ্রমণ করা কার্ল বুশবিকে চেনেন?

‘আমার জীবনই এখন বিনোদন’, চেক বাউন্স মামলায় সুপ্রিম কোর্টে ১.১৫ কোটি টাকা জমা দিলেন রাজপাল

ছবির প্রচারের মাঝেই বাজি বিস্ফোরণ! অল্পের জন্যে প্রাণে বাঁচলেন ‘পেড্ডি’ অভিনেতা শিব রাজকুমার

যোগী রাজ্যে ট্রাকের সঙ্গে আর্টিকার ধাক্কায় নিহত ৩ টেনিস খেলোয়াড়, আহত বাংলার যুবক

‘নিজেকে এখনও শিক্ষার্থী মনে করি’, প্রশাসক হিসেবে ২৫ বছর পূর্তিতে বললেন প্রধানমন্ত্রী মোদি

২৫ বছরে মোদির প্রশাসনিক যাত্রা, কলকাতায় ‘সেবা জ্যোতি যাত্রা’ কর্মসূচিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু

রেপো রেট বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক, বাড়ছে বাড়ি-গাড়ির EMI

ভয়ঙ্কর ঘটনা খাস কলকাতায়, ট্যাংরায় অ্যাপ ক্যাব থেকে উদ্ধার প্রৌঢ়ের দেহ

ফুলের মালা নয়, ৪০ ফুটের গোঁফ গলায় পরিয়ে বিধায়ককে অভ্যর্থনা

ফের মা হতে চলেছেন কিয়ারা আডভানি, প্রথম সন্তানের এক বছরের মাথায় দিলেন সুখবর