Aadhaar Card Update নিয়ে কড়া সতর্কবার্তা UIDAI’র

ভুলেও ফাঁদে পা দেবেন না। Aadhaar Card Update করতে কখনও পরিচয়পত্র ও ঠিকানার প্রমাণ সংক্রান্ত নথি চায় না UIDAI।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশের সব মানুষের কাছে বর্তমানে সবচেয়ে প্রয়োজনীয় যে নথিটি তা হল Aadhaar Card। এখন আবার দেখা যাচ্ছে দেশজুড়েই এই Aadhaar Card’র তথ্য হাতিয়ে নিয়ে নানা রকমের প্রতারণার ঘটনা ঘটানো হচ্ছে। এই সব প্রতারণার ধরন দেখে এবার দেশবাসীকে কড়া সতর্কবার্তা দিল Unique Identification Authority of India বা UIDAI। দেশবাসীকে সতর্ক করে তাঁরা এবার জানিয়ে দিলেন, কেউ যদি Email বা Whatsapp-এ ম্যাসেজ করে আপনার Aadhaar Card’র তথ্য চায় তাহলে তা ভুলেও দেবেন না। সম্প্রতি ১০ বছরের বেশি পুরানো Aadhaar Card Update করতে বলেছে UIDAI। এখন দেখা যাচ্ছে, এই সুযোগকেই কাজে লাগানোর চেষ্টা করছে প্রতারকদের দল। Aadhaar Card Update করার জন্য অনেকের কাছেই ম্যাসেজ আসছে। সেগুলিতে Email বা Whatsapp’র মাধ্যমে Aadhaar Card’র তথ্য পাঠাতে বলা হচ্ছে। এই ধরনের ম্যাসেজগুলি সম্পর্কেই সতর্ক করেছে UIDAI।

আরও পড়ুন ডাকাতির ঘটনায় ২ কনস্টেবলের ৯ বছরের জেল, লকআপে ইন্সপেক্টরও

ভয় কোথায়? UIDAI’র আশঙ্কা, এধরনের মেসেজ আদতে প্রতারণার ছক। সেজন্যই Aadhaar Card Update’র নামে Email বা Whatsapp’র মাধ্যমে পরিচয়পত্র বা ঠিকানার প্রমাণ সংক্রান্ত নথি পাঠানোর ব্যাপারে সতর্ক করে দিয়েছে UIDAI। দেশের কোটি কোটি আধার ব্যবহারকারীদের তাঁরা সাফ জানিয়েছে, UIDAI কখনও কারও কাছ থেকে এভাবে এই সব নথি চায় না। কাজেই এধরনের মেসেজ পেলে ভুলেও ফাঁদে পা দেবেন না। Aadhaar Card Update করতে কখনও পরিচয়পত্র ও ঠিকানার প্রমাণ সংক্রান্ত নথি চায় না UIDAI। সেই জন্য Aadhaar Card Update করতে হলে হয় অনলাইনে https://myaadhaar.uidai.gov.in/ ‘র মাধ্যমে করতে হবে, নাহলে নিকটবর্তী আধার সেন্টারে যেতে হবে। অনেকের Aadhaar Card ১০ বছরের বেশি পুরনো। তা আর Updateও করা হয়নি। এজন্য নিখরচায় আপডেটের সুযোগ দিচ্ছে UIDAI। সেজন্য পরিচয় পত্র ও ঠিকানার প্রমাণ সংক্রান্ত তথ্য আধারে আপডেট করা দরকার। এতে তথ্য যাচাইয়ের ক্ষেত্রে সাফল্যের হার বাড়বে এবং আরও ভালো পরিষেবা পাওয়া যাবে নিখরচায় এই পরিষেবার মেয়াদ আগে গত ১৪ জুন পর্যন্ত ছিল। পরে তা আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। 

আরও পড়ুন বাংলাদেশ সীমান্তে এপার বাংলায় ৮টি জেলায় হবে সীমান্ত হাট

ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলতে হোক বা কোনও সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রে বর্তমানে বাধ্যতামূলক Aadhaar Card। আর সেই নথিতেই এখন নজর পড়েছে প্রতারকদের। এই পরিস্থিতিতে বারেবারেই Aadhaar Card’র তথ্য শেয়ার নিয়ে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে UIDAI। এর আগেও কর্তৃপক্ষ কোনও কোনও অপরিচিত ব্যক্তিকে Aadhaar Card সংক্রান্ত তথ্য দেওয়ার ব্যাপারে সতর্ক করে দিয়েছে। এবার ঠগদের নয়া ছক নিয়েও একই বার্তা দিল তাঁরা। 

রায়গঞ্জে জঙ্গল থেকে নাবালিকার বিবস্ত্র দেহ উদ্ধার! চাঞ্চল্য

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক পথচারীকে পিষল ট্রাক, মৃত ৭

ধনতেরাস উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

‘থানায় বসে ঋতব্রতদের হয়ে হলফনামায় সই করেছে পুলিশ,’ বিস্ফোরক দাবি অভিষেকের

নৃশংস হত্যাকাণ্ড! স্ত্রী-সহ শ্বশুরবাড়ির সাতজনকে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার ক্যাবচালক

সুখ-সমৃদ্ধি কামনা করে ধনতেরাসে দেশবাসীকে শুভেচ্ছা জানলেন প্রধানমন্ত্রী

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

দিল্লির করোল বাগের বাজারে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২২টি ইঞ্জিন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

আজকের রাশিফল: ধনতেরাসে কাদের ঘরে আসবে ধন-সম্পদ! কার ভাগ্যে অশনি সংকেত?

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!