উল্টোডাঙা থেকে সেক্টর ফাইভ, যানজটে নাকাল শহরবাসী! সমাধানের পথ বাতলালেন দিলীপ ঘোষ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ উল্টোডাঙা থেকে সল্টলেক হয়ে সেক্টর ফাইভ-অফিসযাত্রীদের কাছে প্রতিদিনের যানজট যেন নিত্যসঙ্গী। সকাল-বিকেল এই গুরুত্বপূর্ণ রুটে গাড়ির চাপ বাড়ার সঙ্গে সঙ্গে দীর্ঘ হচ্ছে যানজটের লাইন। শুধু সেক্টর ফাইভ নয়, নিউটাউন ও বিমানবন্দরমুখী যান চলাচলেও এর প্রভাব পড়ছে। এই পরিস্থিতিতে যানজট কমাতে অবিলম্বে পরিকাঠামোগত ব্যবস্থা নেওয়ার প্রয়োজন বলে মন্তব্য করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।

দিলীপ ঘোষের বক্তব্য, মেট্রো পরিষেবা চালু হলেও রাস্তার যানজটের সমস্যার সমাধান হবে না, যদি চিংড়িঘাটা ও চিনার পার্কের মতো গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে যান চলাচল স্বাভাবিক না করা যায়। নিউটাউন ও সেক্টর ফাইভে ঢোকা এবং বেরনোর পথ আরও মসৃণ করার প্রয়োজন রয়েছে। দিলীপ ঘোষের অভিযোগ, বিশ্ববাংলা গেটের নিচ দিয়ে তৈরি ছয় লেনের রাস্তা গিয়ে ভেড়ি এলাকায় কার্যত থেমে যাচ্ছে।

তাঁর প্রশ্ন, বাইপাসের সঙ্গে সরাসরি সংযোগ না থাকলে এই ছয় লেনের রাস্তার পূর্ণ সুফল কীভাবে মিলবে। সমাধান হিসেবে ভেড়ির উপর দিয়ে দীর্ঘ ফ্লাইওভার তৈরি করে সেটিকে বর্তমান অফিস এলাকার কাছে সংযুক্ত করার প্রস্তাব দিয়েছেন তিনি। তাঁর মতে, প্রয়োজন হলে আরও কয়েকটি উড়ালপুল তৈরি করতে হবে।

আরও পড়ুনঃ আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়ের উপর ডিম থেরাপি, স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলা প্রধান বিচারপতির

দিলীপ ঘোষ বলেন, নিউটাউনে আগামী দিনে বড় বড় সংস্থার অফিস বাড়লে যানবাহনের চাপও বাড়বে। তাই যানজট আরও ভয়াবহ হওয়ার আগেই পরিকল্পিতভাবে রাস্তা ও ফ্লাইওভারের পরিকাঠামো উন্নত করার প্রয়োজন রয়েছে।

‘বালির টাকা যেত ক্যামাক স্ট্রিটে,’ নাম না করে অভিষেককে তোপ শুভেন্দুর

‘কৃষকদের থেকে ধান কিনবে রাজ্য, ফড়েরাজ বন্ধ হবে’, নির্দেশ মুখ্যমন্ত্রীর

সাড়াশি চাপে জ্ঞানেশ, এবার মুখ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের

দার্জিলিঙে ভূমিধস! হাসপাতালের ছাদে ভেঙে পড়ল পাহাড়ের একাংশ, গুরুতর জখম রোগীর পরিজন

ছাগল কেন ফুল গাছ খাবে? এই নিয়ে কাকার সঙ্গে সংঘর্ষে জড়াল ভাইপো, জখম দুজনেই

নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের রক্ষাকবচ খারিজ করল কলকাতা হাইকোর্ট

কেন সাংসদ পদ বাতিল হবে না? সুদীপ-কাকলিদের কাছে দু’সপ্তাহের মধ্যে জবাব তলব অধ্যক্ষের

বিরল রোগে আক্রান্ত ২১ মাসের শ্রীজিতা, টিফিনের টাকা জমিয়ে ছোট্ট বোনের চিকিৎসার খরচ দিল বর্ষা

জ্ঞানেশ পদত্যাগ না করলে গান্ধি জয়ন্তী থেকে দেশজুড়ে আন্দোলনের ডাক আরশোলাদের

ভোর থেকেই ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতায়, নিম্নচাপের প্রভাবে আজও ভিজবে দক্ষিণবঙ্গ

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

ইরানের ড্রোনকে শায়েস্তা করতে হরমুজে লেজার অস্ত্র মোতায়েন আমেরিকার

উল্টোডাঙা থেকে সেক্টর ফাইভ, যানজটে নাকাল শহরবাসী! সমাধানের পথ বাতলালেন দিলীপ ঘোষ

SIR নিয়ে জ্ঞানেশের কাছে জবাব চাইলেন কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাশোয়ান