ডেঙ্গি নিয়ে ঢিলেমি দিচ্ছে একাধিক পুরসভা! কড়া নির্দেশ পুর ও নগরন্নোয়ন দফতরের

রাজ্যে ডেঙ্গি ও ম্যালেরিয়া নিয়ে ঢিলেমি দিচ্ছে পুরসভা গুলি। এই মর্মে কড়া নির্দেশিকা জারি করেছে পুর ও নগরন্নোয়ন দফতর

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে ডেঙ্গি ও ম্যালেরিয়া নিয়ে ঢিলেমি দিচ্ছে পুরসভা গুলি। এই মর্মে কড়া নির্দেশিকা জারি করেছে পুর ও নগরন্নোয়ন দফতর। মশাবাহিত রোগ ডেঙ্গি ও ম্যালেরিয়া নিয়ে হেলদোল নেই একাধিক পুরসভার। নজরদারিতেও রয়েছে অভাব, তাই সমস্ত পুরসভা গুলিকে সচেতন থাকতেই নির্দেশ পুর ও নগরন্নোয়ন দফতরের। রাজ্যের সমস্ত পুরসভার সার্বিক রিপোর্ট নিয়ে বৈঠক শেষে এমন টাই নির্দেশ দেওয়া হয়েছে পুর ও নগরন্নোয়ন দফতরের তরফে। জানা গিয়েছে, কলকাতা সহ রাজ্যের ২৫ টি পুরসভা ডেঙ্গি ও ম্যালেরিয়া প্রবণ এলাকা। পুর ও নগরন্নোয়ন দফতরের দেওয়া রিপোর্টে বলা হয়েছে, সমন্বয়ের অভাব রয়েছে সার্ভে টিম এবং পুর কর্তৃপক্ষের মধ্যে। পুরসভা এবং স্বাস্থ্য দফতরের মধ্যেও সমন্বয়ের অভাব দেখা গিয়েছে।

এমনকি মশার হটস্পট চিহ্নিত করণেও জোর দিচ্ছে না কিছু পুরসভা। গোটা রাজ্য জুড়েই সেই চিত্র ধরা পড়েছে। মশাদমন অভিযানে গাফিলতির অভিযোগের পাশাপাশি মেডিক্যাল সার্ভিস কর্পোরেশনের সার্ভিস রিপোর্টে বলা হয়েছে সরবরাহ করা তেলও নিম্নমানের। যা চিন্তার বিষয়। শীতের দেখা নেই রাজ্যে, এর মাঝে ফের ঘূর্ণিঝড় ফেরাচ্ছে বর্ষার পরিবেশ। তাই রাজ্যজুড়েই আঁতুড়ঘর হবে ডেঙ্গির। এই অবস্থায় পুরসভা গুলিকে সজাগ থাকতে নির্দেশ দিয়েছে পুর ও নগরন্নোয়ন দফতর। বয়সে ছোট থেকে বড়, মশাবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন সবাই। জ্বরের উপসর্গ নিয়ে ভিড় বাড়ছে হাসপাতালে। পরীক্ষার পর দেখা যাচ্ছে, কারও ডেঙ্গি, কারও ম্যালেরিয়া। তাই দক্ষতার সঙ্গে ডেঙ্গি ও ম্যালেরিয়া মোকাবিলা করতেই নির্দেশ পুর ও নগরয়োন্নয়ন দফতরের।

পেটের সমস্যায় ভুগবেন, বাইক নিয়ে রাস্তায় বের হলে বিপুল খরচার সম্মুখীন হতে পারেন

বাংলাদেশের বিদেশ সচিব হচ্ছেন দিল্লিতে দায়িত্ব সামলানো সালাহউদ্দিন নোমান চৌধুরী

পিতৃপক্ষে পরিবারের কারও মৃত্যু কি অশুভ, নেমে আসে বিপদ? জানুন কি বলছে শাস্ত্র

রক্ত পরীক্ষায় খালি পেট রাখা জরুরি? নয়া গবেষণায় উঠে এল দারুণ তথ্য

পুজোর মধ্যে সুখবর, ১৭ অক্টোবর থেকে সুসময় ৩ রাশির জাতকদের

সৌদি আরবের জ্বালানি শোধনাগারে হুতিদের ড্রোন হামলায় প্রাণ গেল বাংলাদেশির

শিগগিরই বদলে যাচ্ছে রাজ্যের নাম, বড় ঘোষণা শমীকের

এক ধাক্কায় ২৮,০০০ থেকে ৯,০০০ ফুটে নেমে লন্ডন-শিকাগোগামী ব্রিটিশ এয়ারওয়েজ, থরহরিকম্প যাত্রীদের

নন্দীগ্রাম ও রেজিনগরে ভোট অশান্তি রুখতে ৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন

গোঁসা ভুলে ‘ভাইপো’কে দলে গুরুত্বপূর্ণ পদ দিলেন পিসি, ভোটে ফায়দা তোলা যাবে?

তালিবানি বাংলাদেশ, মৌলবাদীদের হুমকিতে সুনামগঞ্জে স্থগিত মেয়েদের ফুটবল ম্যাচ

নাকতলা উদয়নে পঞ্জিকার ইতিহাস, আলিপুর সর্বজনীনে রামায়ণের গল্প বলবেন শিল্পী অনির্বাণ

ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার তীব্র আপত্তি, চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ ফেরাচ্ছে না ICC

রণবীর কাপুরের ‘রামায়ণ’-এর সেটে ভয়াবহ অগ্নিকাণ্ড! ঝড়ের বেগে ভাইরাল ভিডিও