অনুব্রতদের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, শুভেন্দুর দরবারে পূর্ণদাস বাউল

Share:

নিজস্ব প্রতিনিধি: সকাল সকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জনতার দরবারে প্রবীণ বাউল শিল্পী পূর্ণদাস বাউল। কোন অভিযোগ নিয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হলেন তিনি? বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল থেকেই সল্টলেকের বিজেপি দফতরে সাধারণ মানুষের ভিড়। জেলার বিভিন্ন প্রান্ত থেকে নিজেদের সমস্যা জানাতে এসেছেন তাঁরা। সেই ভিড়ের মধ্যেই দেখা গেল প্রবীণ শিল্পী পূর্ণদাস বাউলকে।
ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর জনতার দরবারে তাঁর উপস্থিতি নিয়ে নানারকম জল্পনা শুরু হয়েছে। জানা গিয়েছে, শান্তিনিকেতনে তাঁদের আশ্রম বেআইনিভাবে দখল করা হয়েছে। ২০০৮ সাল থেকে তাঁরা লড়াই করছেন। পরে বিষয়টি তৃণমূল সরকারকে জানানো হলেও কোনও সুরাহা হয়নি। পাশাপাশি ইলামবাজারেও তাঁদের একটি জমি জবরদখল অবস্থায় পড়ে রয়েছে। অভিযোগ, তৎকালীন তৃণমূল সরকারের আমলে অনুব্রত মণ্ডলের লোকজনই তাঁদের দুটি জমি বেআইনিভাবে দখল করেছে। দীর্ঘদিনের এই দখলদারি জমি জট কাটাতেই মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন পূর্ণদাস বাউল ও তার পরিবার৷ আরও অভিযোগ, ২০২৪ সালে লোকসভার ভোট-পরবর্তী হিংসায় খুন করা হয়েছে তাঁর ভাই কার্তিক গোড়ইকে। তিনি পিংলার বাসিন্দা ছিলেন। ভাইয়ের খুনের ন্যায় বিচার পেটে বারবার পুলিশে দ্বারস্থ হলেও কোনও সহযোগিতা মেলেনি। তাই এদিন জনতার দরবারে ভাইয়ের খুনের বিচারও চাইবেন প্রবীণ শিল্পী ও তাঁর পরিবার।
এদিকে পূর্ণদাস বাউলের পাশাপাশি পাথরপ্রতিমার বাসিন্দা সমরেন্দু মাইতিও মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন। যিনি তাঁর এলাকার নানা সমস্যার সমাধানের দাবি নিয়ে জনতার দরবারে এসেছেন বলে খবর। কারণ নদীবেষ্টিত পাথরপ্রতিমা এলাকায় নেই কোনও ভাল স্বাস্থ্যকেন্দ্র। নেই ভাল রাস্তাঘাট। বিধায়ক চারবারের জনপ্রতিনিধি হলেও কোন কাজ করেননি বলে অভিযোগ তাঁর। তাই নিজের এলাকার একাধিক সমস্যার কথা জানাতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন তিনি।

খাবারের পর এবার ওষুধের দোকানে অভিযান, দুর্গাপুজোর আগে কড়া নজরদারি প্রশাসনের

নামের বানানে অতিরিক্ত ‘F’! SIR-এর নোটিস পেলেন ভারতরত্ন প্রাপ্ত বিজ্ঞানী সিএনআর রাও

নেপালের বন্যায় মালিক নিখোঁজ, ধ্বংসস্তূপে একা পোষ্য! বুকে টেনে নিতে মরিয়া পশুপ্রেমী অর্চনা

‘দুঃসাহস কীভাবে হল?’ CJP কাণ্ডে নির্দেশ অমান্য করায় ম্যাজিস্ট্রেটকে ধমক সুপ্রিম কোর্টের

স্বাদে গন্ধে অতুলনীয়! বানিয়ে ফেলুন কলকাতার বিখ্যাত ভেজিটেবল চপ

দিল্লির ওখলায় অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে মৃত ১, আহত ৪

বিরিয়ানি নয়, গরম ভাতের সঙ্গেও জমবে চিংড়ির রায়তা! রইল সহজ রেসিপি

ব্যাঙ্কের সিন্দুকে রাখা ১৮ কোটির জাল নোট! PNB ম্যানেজারকে গ্রেফতার করল NIA

বাগবাজার সার্বজনীনের পুজো হবে? কলকাতা হাইকোর্টের রায়ের অপেক্ষায় উদ্যোক্তারা

৫ ট্যাঙ্কার ধ্বংসের পরেই অত্যাধুনিক মার্কিন সাবমেরিন দখলের দাবি ইরানের, যা জানাল আমেরিকা…

আজ গোলপার্ক থেকে যাদবপুর ‘গেরুয়া সম্মান যাত্রায়’ হাঁটবেন মুখ্যমন্ত্রী

অগ্নিনির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে সাউথ সিটি সহ একাধিক শপিং মলে অভিযান দমকলের

যাদবপুর কাণ্ডের জের সরিয়ে দেওয়া হল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও ফাইন্যান্স অফিসারকে

আগাম আলোর রোশনাই! পুজোর আগেই চোখ ধাঁধাচ্ছে চন্দননগর