বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

বদলে যাচ্ছে 'বিশ্ব বাংলা' সরণির নাম। জানা যাচ্ছে, 'বিশ্ব বাংলা' সরণির নাম পরিবর্তন করে সম্ভবত ভক্তি আন্দোলনের প্রাণপুরুষ শ্রীচৈতন্য মহাপ্রভুর নাম রাখা হবে!

Share:

নিজস্ব প্রতিনিধি: বদলে যাচ্ছে ‘বিশ্ব বাংলা’ সরণির নাম। জানা যাচ্ছে, ‘বিশ্ব বাংলা’ সরণির নাম পরিবর্তন করে সম্ভবত ভক্তি আন্দোলনের প্রাণপুরুষ শ্রীচৈতন্য মহাপ্রভুর নামে নামকরণ হবে রাস্তার! শুধু তাই নয়, নতুন তথা বিজেপি সরকারের আমলে কলকাতার একাধিক রাস্তার নামও পরিবর্তন হবে। যে সকল রাস্তাগুলির নাম এতকাল বিদেশি বা বামপন্থী নেতার নামে ছিল, সেগুলির নাম পরিবর্তন করে ভারতীয় সংস্কৃতি ও দেশীয় ঐতিহ্যের ধারক-বাহকদের নামে নামকরণ করা হবে। ইতিমধ্যেই লেনিন, কার্ল মার্ক্সের মতো বিদেশী দার্শনিকদের নামে থাকা রাস্তাগুলির নাম পরিবর্তন করার প্রক্রিয়া শুরু হয়েছে।

কলকাতার ঐতিহ্যবাহী রাস্তাগুলির নাম পরিবর্তনের কারণ হিসেবে সরকার যুক্তি দেখিয়েছে যে, বাংলার সংস্কৃতির সঙ্গে সরাসরি কোনও সংযোগ নেই বিদেশি ব্যক্তিত্বদের। তাই তাঁদের নামে কলকাতার কোনও রাস্তার নাম থাকবে না। তা পরিবর্তন করে দেশের স্বাধীনতা সংগ্রামীদের নামে রাস্তাগুলির নামকরণ করা হবে। ভারতের স্বাধীনতা সংগ্রামের অমর শহীদ ও বিপ্লবীদের প্রতি শ্রদ্ধা জানাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নামের তালিকায় স্থান পেতে পারে, প্রফুল্ল চাকি, ক্ষুদিরাম বসু, নেতাজির মতো বীর বিপ্লবীদের নাম। পাশাপাশি জুড়তে পারে সাধু-সন্ন্যাসী ও ঐতিহাসিক ব্যক্তিত্বদের নামও।

নতুন প্রজন্মের কাছে বাংলার নিজস্ব ইতিহাস, সংস্কৃতি এবং দেশপ্রেমের ঐতিহ্যকে সঠিকভাবে তুলে ধরতেই এমন উদ্যোগ নিয়েছে বিজেপি সরকার। আর সরকারের এই সিদ্ধান্তে অনেকেই সহমত পোষণ করেছে। বাংলার ঐতিহ্যকে এই ভাবে সকলের সামনে তুলে ধরার সিদ্ধান্তকে কুর্নিশ জানিয়েছেন অনেকে। এছাড়া নাম বদলাচ্ছে বিশ্ব বাংলার লোগোরও। যেটি হস্তশিল্প ও বস্ত্রশিল্পের প্রচার ও প্রসারের জন্য তৈরি করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর আমলে সরকারি দফতর থেকে বিভিন্ন প্রকল্প, ওয়েবসাইটে এই লোগোটি ব্যবহার করা হত। ২০২৬ সালে মে মাসে রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকেই ‘বিশ্ব বাংলা’ লোগো সরিয়ে দেওয়ার কাজ শুরু হয়েছে। সরকারের নির্দেশ অনুযায়ী, ‘বিশ্ব বাংলা’ র লোগো সরিয়ে সেই জায়গায় জাতীয় প্রতীক ‘অশোকস্তম্ভ’ বসানো হবে। 

গত ১১ সেপ্টেম্বর আনুষ্ঠানিক ভাবে রাস্তার নামকরণের নীতি নির্ধারণে কমিটি তৈরি করা হয়েছে৷ সেই কমিটির চেয়ারপার্সন করা হয়েছে স্বামী প্রদীপ্তানন্দ (কার্তিক মহারাজ)-কে। জানা গিয়েছে, পূর্ব কলকাতার ই এম বাইপাসের নাম ‘শ্রী চৈতন্য মহাপ্রভু সরণি’ করার প্রস্তাব দেওয়া হয়েছে। কলকাতা পুলিশের তৎকালীন ডিসি বন্দর বিনোদ মেহতার নামে রাস্তার নামকরণ হবে। যাকে ১৯৮৪ সালের ১৮ মার্চ সকাল ১১টা ৪৫ মিনিটে কুপিয়ে খুন করা হয়েছিল৷ তাঁর মাথা থেকে বুক পর্যন্ত ২৭টি কোপের দাগ পাওয়া গিয়েছিল। এছাড়া লেলিন সরণি, হোচিমিন সরণি এবং কার্লমার্ক্স সরণির নাম বদলে যাবে।

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে পঞ্চায়েত অফিসে তালা ঝোলাল বিজেপি মহিলা মোর্চার কর্মীরা

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

আদালতের নির্দেশ অমান্য করে জমিতে টাওয়ার বসানোর চেষ্টা, উত্তপ্ত আন্দুলপোতা

দিল্লিতে ভয়ঙ্কর ঘটনা, রোহিনী জেলে বিচারাধীন বন্দিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা

আজমেঢ়ের মেয়র নির্বাচনে ‘খেলা’, নির্দলদের সমর্থনে জয়ী বিজেপি প্রার্থী

রেশন প্রাপকদের বড় ধাক্কা! ১ অক্টোবর থেকে বন্ধ হতে পারে এই কার্ড

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

রাজ্যে মাছ চাষে জোর, ৯ কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্র, ঘোষণা শুভেন্দুর

নতুন প্রতীক প্রকাশ্যে আনলেন মমতা, ভোটারদের চেনাতে দলীয় নেতাদের নির্দেশ