সাঁতরাগাছি রুটের চলন্ত বাসে মহিলাদের সাথে অশ্লীল আচরণ, আটক দুই ব্যক্তি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাজ্য জুড়ে একাধিক জায়গায় মহিলাদের ওপর নির্যাতন এবং ধর্ষণের খবর সামনে আসছে। এই পরিপ্রেক্ষিতে শাস্তিও পাচ্ছেন অপরাধীরা। কিন্ত আমজনতার যেন হুঁশ ফিরছে না কোনমতেই। শাস্তি পেয়েও শিক্ষা হচ্ছে না কোন মতে! সাত সকালে তারই প্রমাণ মিলল চলন্ত বাসে নারী নির্যাতনের খবরে। জানা গিয়েছে দুই ব্যক্তি সাঁতরাগাছি রুটের চলন্ত বাসে মহিলাদের সাথে অশ্লীল আচরণ করে। খবর পাওয়া মাত্রই অপরাধীদের হাতে নাতে গ্রেফতার করে পুলিশ।

সূত্রের খবর, স্বাভাবিক ভাবে যাত্রী নিয়ে গন্তব্যের দিকে ছুটে চলছিল ধর্মতলা-সাঁতরাগাছি রুটের বাস। ভিড়ের মাঝে হঠাৎ-ই এক মহিলা চিৎকার করে ওঠেন। এরপরই ১০০ ডায়াল করে ফোনে পুলিশের সাহায্য চান মহিলাটি। ফোন পাওয়া মাত্রই অ্যাকশন মুডে ময়দানে নেমে পড়ে হাওড়া পুলিশ। ফোনটি কোন বাস থেকে করা হয়েছে, তা সন্ধান করেন পুলিশ আধিকারিকরা। এরপরই দ্বিতীয় হুগলি সেতুর টোল প্লাজায় বাস দাঁড় করিয়ে দুই ব্যক্তিকে আটক করে শিবপুর থানার পুলিশ।

উল্লেখ্য, কলকাতার আকাশে বাতাসে কান পাততে এখনও শোনা যায় আরজিকর কাণ্ডের ঘটনার কথা। বিচারের দাবিতে এখনও প্রায়শই আওয়াজ তুলছে আমজনতা। সেই সঙ্গে আদালতে চলছে মামলা। ধর্ষণ ও নির্যাতনের মতো একাধিক মামলায় ফাঁসির সাজা শুনিয়েছে আদালতে। এরপরেও রাজ্যজুড়ে সামনে আসছে নির্যাতনের খবর। 

তুখড় অ্যাকশন মুডে আলিয়া ভাট, প্রকাশ্যে ‘আলফা’র টিজার, কবে মুক্তি পাবে ছবি?

যুবকল্যাণ ও ক্রীড়া মন্ত্রী ইন্দ্রনীল খান, কে কোন দফতর পেলেন?

আমের মরশুমে নতুন চমক! সহজেই বানিয়ে নিন ম্যাঙ্গো বাটার চিকেন

লুকিয়ে বিয়ে, স্বামীর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা স্বপ্না চৌধুরীর, কড়া পদক্ষেপ আদালতের

গ্রেফতারির হাত থেকে আপাতত রেহাই, অরূপ বিশ্বাসকে রক্ষাকবচ দিল হাইকোর্ট

মমতা-অভিষেককে ছেড়ে বিদ্রোহী শিবিরে যোগ দিলেন সায়নী ঘোষ

এত কাছাকাছি গিয়েছিলেন কেন, অরূপ বিশ্বাস কি মেসির বাল্যবন্ধু? প্রশ্ন কলকাতা হাই কোর্টের

সই জাল কাণ্ডে বুধে হচ্ছে না শুনানি, আরও বিপাকে অভিষেক

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

কম সময়ে সুস্বাদু রান্না, ঘরোয়া উপকরণে বানান রাজস্থানি ‘পাঁপড় কি সবজি’

দক্ষিণ আফ্রিকায় বন্দুকবাজের হামলায় নিহত ১২, আহত একাধিক

প্রশাসনিক স্তরে বড়সড় রদবদল, বিজ্ঞপ্তি জারি করল নবান্ন