রাজ্যে বাড়তে চলেছে অসংগঠিত শ্রমিকদের ন্যূনতম মজুরি

খুব শীঘ্রই রাজ্যে অসংগঠিত শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধি করা হবে। এমনটাই ইঙ্গিত দিয়েছেন গৌতম দেব। লাভবান হবেন কয়েক লক্ষ শ্রমিক।

Share:

নিজস্ব প্রতিনিধি: খুব শীঘ্রই রাজ্যে অসংগঠিত শ্রমিকদের(Unorganised Labours) ন্যূনতম মজুরি(Minimum Wages) বৃদ্ধি করা হবে। এমনটাই ইঙ্গিত দিয়েছেন West Bengal Minimum Wages Advisory Board’র চেয়ারম্যান তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব(Gautam Deb)। গতবছর নভেম্বর বোর্ডের চেয়ারম্যান পদে বসানো হয় গৌতম দেবকে। তিনি ছাড়াও বোর্ডে আছেন রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক(Moloy Ghotak), শ্রমদফতরের আধিকারিকরা এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা। কীভাবে শ্রমিকদের ন্যূনতম মজুরি বাড়ানো যায় তা নিয়ে বোর্ডের বৈঠকে আলোচনা করা হয়েছে বলে গৌতমবাবু জানিয়েছেন। ২০১১ সাল থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকার বিভিন্ন ক্ষেত্রে শ্রমিকদের ন্যূনতম মজুরি বাড়িয়েছে। আগামী দিনেও এই সরকার চা, হোসিয়ারি শিল্প, বিড়ি শ্রমিক, পাট শ্রমিকদের নূন্যতম মজুরি বাড়ানোর পথে হাঁটবে বলে গৌতমবাবু জানিয়েছেন।

আরও পড়ুন হনুমান জয়ন্তীর প্রাক্কালে শান্তির বার্তা মুখ্যমন্ত্রীর

জানা গিয়েছে, বোর্ডের কাছে উত্তরবঙ্গে চা শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ করার প্রস্তাব এসছে। চা বাগানের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ করার জন্য অনেকদিন আগে একটি কমিটি গঠন করা হয়েছিল। কিন্তু সেই কমিটি এখনও কোনও সিদ্ধান্তে পৌঁছতে পারেনি। ন্যূনতম মজুরি দ্রুত নির্ধারণ হলে চা শ্রমিকদের উপকার হবে। বর্তমানে মালিক পক্ষের সঙ্গে আলোচনা করে শ্রমিকদের মজুরি নির্ধারণ করা হয়। এতে শ্রমিকরা প্রাপ্য অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। তাই বোর্ডের মিটিংয়ে চা শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে চা শ্রমিকদের সংগঠনগুলির তরফে। এছাড়া বিড়ি শ্রমিকদেরও ন্যূনতম মজুরি বাড়ানোর দাবি উঠেছে। বর্তমানে ১০০০ বিড়ি বাঁধার জন্য দৈনিক ১৭৮ টাকা করে মজুরি পান বিড়ি শ্রমিকরা। এটাই বাড়িয়ে ২৫০টাকা করার প্রস্তাব এসেছে। এছাড়া হোশিয়ারি ও জুট শিল্পের শ্রমিকদের মজুরি বাড়ানোরও প্রস্তাব এসেছে বোর্ডের সদস্যদের কাছে। বর্তমানে চা শ্রমিকদের দৈনিক মজুরি ২৩২ টাকা। তা বাড়িয়ে ৩০০ টাকা করার প্রস্তাবও এসেছে।

বুধে গুরু পূর্ণিমা, সুস্বাস্থ্য ও পারিবারিক শান্তির স্বার্থে ভুলেও খাবেন না ৫ খাবার

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে ব্যাপক ঝামেলা, ঠান্ডা মাথায় পরিস্থিতি সামলান…

ঢাকার সাভারে চলন্ত বাসেই মহিলা যাত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার চালক-সহ তিন

পার্লারে যাওয়ার দিন শেষ! রান্নাঘরের চেনা জিনিসেই মিলবে উজ্জ্বল ও মোলায়েম ত্বক

খালি পেটে ভুলেও চা-কফি নয়! সুস্থ থাকতে সকালের খাবারে বেছে নিন ৮ সুপারফুড

পায়ে অসাড়তা সাধারণ ক্লান্তি নয়, হতে পারে পেরিফেরাল নিউরোপ্যাথির প্রাথমিক লক্ষণ

কমনওয়েলথ গেমসে রুপো জিতলেন ভারোত্তোলক জ্ঞানেশ্বরী যাদব

তীব্র গরমে মেয়েরা কেন ছটফট করেন? নেপথ্যে থাকতে পারে এই ৫ কারণ

নিশানায় ভারত! লাদাখ-অরুণাচল সীমান্তে ১১টি ‘জে-২০ মাইটি ড্রাগন’ যুদ্ধবিমান মোতায়েন চিনের

জনপ্রিয় গান নিয়ে রিল বানিয়ে তারেক সরকারের রোষানলে হিন্দু শিক্ষিকা

কারুরে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে সরকারি চাকরির নির্দেশিকা বাতিল মাদ্রাজ হাইকোর্টের

প্রতিবেশীর বাড়িতে খাওয়ার অপরাধে পাষণ্ড মায়ের বেদম মারে মৃত্যু মেয়ের

অনিশ্চয়তায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ , চরম আর্থিক সঙ্কটে আল নাসার ক্লাব

অভিমুখ বদলে কলকাতার আরও কাছে অতি গভীর নিম্নচাপ, রাতেই প্রবল দুর্যোগের আশঙ্কা