আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

প্রাথমিকে প্রশ্ন ভুল মেনে নিলেন পর্ষদ সভাপতি, মিলবে নম্বর?

নিজস্ব প্রতিনিধি: টানা পাঁচ বছর পর রাজ্যজুড়ে প্রায় সাত লাখ চাকরিপ্রার্থী প্রাথমিক টেট (Primary TET) পরীক্ষায় বসেছিল। গত রবিবার সেই পরীক্ষায় প্রশ্নপত্রে (Question Paper) ভুল (Mistake) ছিল বলে অভিযোগ তুলেছিলেন এক পরীক্ষার্থী। অবশেষ সেই প্রশ্ন ভুলের অভিযোগ নিয়ে নিজেদের বক্তব্য জানাল প্রাথমিক শিক্ষা পর্ষদ। অ্যাড হক কমিটি সিদ্ধান্ত নিলে ওই প্রশ্নে প্রত্যেকে নম্বর পাবেন বলে জানিয়েছেন পর্ষদ সভাপতি গৌতম পাল।

সোমবার এক সংবাদমাধ্যমকে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল প্রাথমিক টেটের প্রশ্নপত্রে ভুলের বিষয়টি মেনে নেন। বলেন, ‘একটি সেটে ১০৪ নম্বর যে প্রশ্ন, তার কনটেন্টে কোনও ভুল নেই। ইংরেজিতে প্রশ্ন ও অপশন দুই-ই ঠিক আছে। বাংলাতেও প্রশ্ন ঠিকই আছে। তবে তার উত্তরের জন্য যে চারটি অপশন মার্ক অর্থাৎ এ, বি, সি, ডি থাকে, তাতে এ, সি, এ, সি হয়েছে। আমরা এই প্রশ্নের ব্যাপারে, যেসব পরীক্ষার্থী 04D সিরিজ পেয়েছেন, তাঁরা যাতে বঞ্চিত না হন সে ব্যাপারে অবহিত। পর্ষদ সে ব্যাপারে যথাযথ সিদ্ধান্ত নেবে।’

উল্লেখ্য রবিবার মুর্শিদাবাদ জেলার কান্দির ছাতিনাকান্দি গুরুপদ উচ্চ বিদ্যালয়ে টেট পরীক্ষা দিয়ে বেরিয়ে শুভজিৎ দে নামের এক চাকরিপ্রার্থীর দাবি, টেট পরীক্ষার প্রশ্ন পত্রের 4D সিরিজের প্রশ্নের ১০৪ নম্বর প্রশ্ন ভুল রয়েছে। পরীক্ষার্থীর এই দাবি ঘিরে রীতিমত শোরগোল পড়ে যায়। অভিযোগ, টেট পরীক্ষায় পরীক্ষার্থীদের পাঁচটি সিরিজের যে প্রশ্নপত্র দেওয়া হয়েছিল সেগুলি যথাক্রমে 01 এ, 02 বি, 03 সি, 04 ডি, 05 ই। 04 ডি প্রশ্নপত্রে গণিত বিভাগে 104 নং প্রশ্নে চারটি অপশন এ, বি, সি, ডি-এর পরিবর্তে এ, সি, এ, সি ছিল। বহরমপুরের বাসিন্দা শুভজিৎ দে’র প্রাথমিক টেটে পরীক্ষার আসন পড়েছিল ছাতিনাকান্দি গুরুপদ উচ্চ বিদ্যালয়ে। রবিবার সেখানেই পরীক্ষা দেন ওই চাকরিপ্রার্থী। পরীক্ষা শেষে স্কুল থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রশ্ন ভুলের অভিযোগ করেন তিনি। এমনকি ওই প্রশ্নে পর্ষদের তরফে নম্বর না দিলে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দেন ওই চাকরিপ্রার্থী।

Published by:

Share Link:

More Releted News:

নির্বাচন মিটতেই কালবৈশাখীর দাপট! দুর্যোগের দিনে ভোটকর্মীদের পাশে রেল

দিনের শেষে মায়ের সঙ্গে কসবা কেন্দ্রে ভোট দিলেন মিমি চক্রবর্তী

‘আমি এইরকম ভোট কখনও দেখিনি’, মিত্র ইনস্টিটিউট থেকে বেরিয়ে ক্ষোভপ্রকাশ মমতার

ভোটকেন্দ্রে দুর্ঘটনা, টালিগঞ্জে সিলিং ফ্যান ভেঙে আহত ভোটার

নবান্নের কুর্সিতে কাকে দেখতে চান? সপরিবারে ভোট দিয়ে যা জানালেন দেব

স্ত্রী ডোনাকে সঙ্গে নিয়ে বড়িশার জনকল্যাণ স্কুলে ভোট দিলেন সৌরভ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ